Main Menu

Saturday, September 19th, 2026

 

নিজের বিরুদ্ধে করা ঝাড়ু মিছিল নিয়ে যা বললেন রুমিন ফারহানা

নিজের বিরুদ্ধে আশুগঞ্জ উপজেলা বিএনপির ঝাড়ু মিছিল ও অবাঞ্ছিত ঘোষণার হুঁশিয়ারি প্রসঙ্গে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, রাজনীতিতে ভিন্নমত, মিছিল-মিটিং ও প্রতিবাদ কর্মসূচি স্বাভাবিক বিষয়। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে আশুগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। রুমিন ফারহানা বলেন, “রাজনীতিতে এটা হয়। এটা কিছু না। রাজনীতিতে ভিন্নমত থাকবে, অবাঞ্ছিত ঘোষণা করা হবে। রাজনীতিতে মিছিল-মিটিং হবে, সেটাই তো রাজনীতি। এগুলো সবই স্বাভাবিক।” গত ১২ সেপ্টেম্বর সংসদে দেওয়া এক বক্তব্যকে কেন্দ্র করে আশুগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীরাRead More


ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপের উদ্বোধন কাল

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে নিয়মিত গ্যাস সরবরাহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হবে আগামীকাল শনিবার (১৯ সেপ্টেম্বর)। দুপুরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এ কার্যক্রমের উদ্বোধন করবেন। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুরে গত বছরের ১৫ ডিসেম্বর কূপটির খননকাজ শুরু হয়। একটি চীনা প্রতিষ্ঠানের মাধ্যমে ৩ হাজার ৫২৬ মিটার গভীর পর্যন্ত খনন শেষে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হয়। এরপর গত ১৯ জুন থেকে কূপটি থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়। পরীক্ষামূলক সরবরাহের সময়ে প্রায় ২০০ কোটি টাকা মূল্যের গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়েছেRead More


গোপন বৈঠকের অভিযোগে আখাউড়ায় যুব মহিলা লীগের চার নেতা-কর্মী গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হয়ে গোপন বৈঠক করার অভিযোগে যুব মহিলা লীগের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে পৌর এলাকার রাধানগর কলেজপাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আখাউড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার, আখাউড়া পৌরসভার সাবেক কাউন্সিলর রেখা বেগম, কলেজপাড়ার ফাতেমা বেগম ও দেবগ্রামের নাজমা বেগম। পুলিশ জানায়, গ্রেপ্তার চারজনই বিভিন্ন সময়ে যুব মহিলা লীগের হয়ে সাংগঠনিক কার্যক্রমে যুক্ত ছিলেন। অরাজকতা সৃষ্টির উদ্দেশ্যে তারা গোপন বৈঠকে মিলিত হয়েছিলেন—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আখাউড়া থানায় সন্ত্রাসবিরোধীRead More


ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় অনলাইন জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার ৪

ব্রাহ্মণবাড়িয়া শহরে অনলাইন জুয়ার আসরে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে পৌর এলাকার কাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পৌর এলাকার শেরপুর মহল্লার ইয়াছিন বাবু, কাজীপাড়ার শাহীন সরকার, রোমান শাহ এবং নবীনগর উপজেলার রাজীব বণিক। এসআরবি-৯ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘খন্দকার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি’ নামের একটি কার্যালয়ে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে অনলাইন জুয়া পরিচালিত হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় চারজনকে হাতেনাতে আটক করাRead More


‘শেখ হাসিনা আসুক, হাতকড়া দিয়ে রিসিভ করব’—নবীনগরে বিমানমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা এম. রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাঁর বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, “৩১ ডিসেম্বর কেন, যখনই আসবেন তখনই আইনের মাধ্যমে রিসিভ করব। হাতকড়া দিয়ে রিসিভ করে বাংলাদেশের মানুষের ওপর যে মানবতাবিরোধী আচরণ করেছেন, তার বিচার বাংলাদেশের মাটিতেই হবে।” শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের রতনপুর গ্রামে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর শাহবাগে বসবাসকারী অসহায় বৃদ্ধা গোলাপী বেগমের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহারের ঘরের চাবিRead More


বাংলাদেশের নাগরিক যে কোনো সময় দেশ ছাড়তে পারে, আবার ঢুকতেও পারে: শেখ হাসিনা প্রসঙ্গে রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, বাংলাদেশের কোনো নাগরিক যে কোনো সময় দেশ ছাড়তে এবং দেশে ফিরতে পারেন। সংবিধানে এ অধিকার স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। তবে দেশে ফেরার পর সরকারের পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হবে, তা সরকারই নির্ধারণ করবে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে আশুগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ জানতে চাইলে তিনি এ মন্তব্য করেন। এর আগে উপজেলার আবদুল কাদির শাহ পাঠাগারের উদ্যোগে ২০২৫ সালের প্রাথমিকRead More


This site is protected by wp-copyrightpro.com