Main Menu

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপের উদ্বোধন কাল

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে নিয়মিত গ্যাস সরবরাহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হবে আগামীকাল শনিবার (১৯ সেপ্টেম্বর)। দুপুরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এ কার্যক্রমের উদ্বোধন করবেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুরে গত বছরের ১৫ ডিসেম্বর কূপটির খননকাজ শুরু হয়। একটি চীনা প্রতিষ্ঠানের মাধ্যমে ৩ হাজার ৫২৬ মিটার গভীর পর্যন্ত খনন শেষে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হয়।
এরপর গত ১৯ জুন থেকে কূপটি থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়। পরীক্ষামূলক সরবরাহের সময়ে প্রায় ২০০ কোটি টাকা মূল্যের গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
কূপটি থেকে এখন প্রতিদিন নিয়মিত ১২ দশমিক ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। নতুন এ কূপ উৎপাদনে যুক্ত হওয়ায় জাতীয় পর্যায়ে গ্যাসের সরবরাহ বাড়বে এবং দেশের জ্বালানি চাহিদা পূরণে এটি ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
বর্তমানে তিতাস গ্যাসক্ষেত্রের ২৩টি কূপ উৎপাদনে রয়েছে। এসব কূপ থেকে প্রতিদিন গড়ে ৩৩১ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। ২৮ নম্বর কূপটি নিয়মিত উৎপাদনে যুক্ত হলে তিতাস গ্যাসক্ষেত্রের সামগ্রিক উৎপাদন সক্ষমতা আরও বাড়বে।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares