Main Menu

Wednesday, September 16th, 2026

 

১৪ ঘণ্টা বন্ধ রাখার ঘোষণা দিয়ে ২৬ ঘণ্টা পর এল গ্যাস, চরম ভোগান্তি

জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে নির্ধারিত ১৪ ঘণ্টার পরিবর্তে প্রায় ২৫ ঘণ্টা পরও ব্রাহ্মণবাড়িয়ার পৌর এলাকা, সদর উপজেলা ও সরাইলের গ্যাস সরবরাহ চালু করা যায় নি। সবকিছু ঠিক থাকলে বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে পারে বলে জানিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে এসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। পূর্বঘোষণা অনুযায়ী রাত ১০টার মধ্যে সরবরাহ স্বাভাবিক হওয়ার কথা থাকলেও মেরামতকাজে বিলম্ব হওয়ায় তা সম্ভব হয়নি। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের ব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুল হক জানান, কাজRead More


কসবায় মহাসড়কের পাশে বালু রাখায় তিনজনকে আড়াই লাখ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কালামুড়িয়া এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে বালু রাখায় তিনজনকে মোট আড়াই লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার কুটির কালামুড়িয়া এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। তিনটি মামলায় জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। জরিমানাপ্রাপ্তরা হলেন লেশিয়ারা এলাকার মো. আনোয়ার (৪০), একই এলাকার মো. জসীমউদ্দিন (৪২) এবং কালামুড়িয়া এলাকার মো. হানিফ (৩৮)। অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মহাসড়কের পাশে বালু স্তূপ করে রাখছিলেন। এতে বায়ুদূষণের পাশাপাশি মহাসড়কে চলাচলকারী যানবাহন ও মানুষের ভোগান্তি সৃষ্টি হচ্ছিল। অভিযান শেষে মহাসড়কেরRead More


কসবায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৬

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে কসবা-সৈয়দাবাদ সড়কের তালতলা বটগাছসংলগ্ন ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের ব্রাহ্মণবাড়িয়ার আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, সোমবার গভীর রাতে কসবা পৌর এলাকার তালতলা বটগাছসংলগ্ন ব্রিজের কাছে দেশীয় অস্ত্র নিয়ে আটজনের একটি দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানার উপপরিদর্শক (এসআই) নূরন নবীর নেতৃত্বে সেখানে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে দলটির সদস্যরা পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ ছয়জনকে আটক করতে সক্ষম হয়। তবে দুজন পালিয়ে যান। গ্রেপ্তারRead More


বিজয়নগরে ধর্ষণের অভিযোগে জনতার হাতে যুবক আটক

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এক নারীকে ধর্ষণের অভিযোগে জসিম মিয়া (৩৫) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বুধন্তী বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে। আটক জসিম মিয়া উপজেলার বুধন্তী ইউনিয়নের আলীনগর গ্রামের মৃত হান্নান মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী ১৯ বছর বয়সী ওই তরুণী নোয়াখালীর চাটখিল এলাকার বাসিন্দা। প্রায় আট মাস আগে নেত্রকোনার তপন মিয়ার সঙ্গে তার বিয়ে হয়। তার স্বামী বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের মনিপুর এলাকার একটি বেকারিতে কাজ করেন। স্বামীর সঙ্গে দেখা করতে নোয়াখালী থেকেRead More


‘পড়া পারেনি, তাই শাসন করেছি’, শিক্ষিকার মারধরে শিশুর হাত ভাঙার অভিযোগ

‘পড়া পারেনি, তাই একটু শাসন করেছি’—শিক্ষিকার এমন ‘শাসনে’ নয় বছরের শিশু ইকরা মনির ডান হাতের কনুইয়ের হাড় ভেঙে যাওয়ার অভিযোগ উঠেছে। বর্তমানে প্লাস্টার করা হাত নিয়ে ব্যথা ও আতঙ্কে দিন কাটছে দ্বিতীয় শ্রেণির এই শিক্ষার্থীর। ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার চর মানিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছে শিশুটির পরিবার। ইকরা মনি ওই বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। পরিবার ও শিশুটির ভাষ্য অনুযায়ী, ওই দিন শ্রেণিকক্ষে পড়া চলাকালে রিডিং পড়া নিয়ে সহকারী শিক্ষিকা শামসুন্নাহার বেগম ক্ষিপ্ত হন। একপর্যায়ে শ্রেণিকক্ষে থাকা বেতRead More


ব্রাহ্মণবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

ব্রাহ্মণবাড়িয়ায় এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে শহরের এ. মালেক কনভেনশন হলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আব্দুল মোহাইমেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আমীর মো. মোবারক হোসাইন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক মু. রাজিফুল হাসান বাপ্পী,Read More


ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি, ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি রাখার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাব প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য ব্রাহ্মণবাড়িয়ার আহ্বায়ক আবদুন নূরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন অনুশীলন সাংস্কৃতিক কেন্দ্রের সদস্য বীর মুক্তিযোদ্ধা মতিলাল বণিক, জেলা সিপিবির সভাপতি সাজিদুল ইসলাম, জেলা উদীচীর সভাপতি ও সাংস্কৃতিক ঐক্যেরRead More


This site is protected by wp-copyrightpro.com