Main Menu

কসবায় মহাসড়কের পাশে বালু রাখায় তিনজনকে আড়াই লাখ টাকা জরিমানা

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কালামুড়িয়া এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে বালু রাখায় তিনজনকে মোট আড়াই লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার কুটির কালামুড়িয়া এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। তিনটি মামলায় জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
জরিমানাপ্রাপ্তরা হলেন লেশিয়ারা এলাকার মো. আনোয়ার (৪০), একই এলাকার মো. জসীমউদ্দিন (৪২) এবং কালামুড়িয়া এলাকার মো. হানিফ (৩৮)।
অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মহাসড়কের পাশে বালু স্তূপ করে রাখছিলেন। এতে বায়ুদূষণের পাশাপাশি মহাসড়কে চলাচলকারী যানবাহন ও মানুষের ভোগান্তি সৃষ্টি হচ্ছিল।
অভিযান শেষে মহাসড়কের পাশে নতুন করে বালু না রাখার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি বর্তমানে স্তূপ করে রাখা বালু আগামী ১৫ দিনের মধ্যে সরিয়ে কৃষিজমি উন্মুক্ত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযান পরিচালনা করেন কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির। উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ দূষণ রোধ ও জনভোগান্তি কমাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares