Main Menu

Sunday, September 6th, 2026

 

তিতাস নদী ভরাটের অভিযোগে হাসপাতাল মালিককে ২ লাখ টাকা জরিমানা

মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভায় তিতাস নদীর একটি অংশ বালু দিয়ে ভরাট করার অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় আহমেদ প্রাইভেট হাসপাতালের মালিক ফরিদ উদ্দিন আহমেদকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে ভরাট করা অংশ থেকে বালু সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রোববার দুপুরে নবীনগর পৌরসভার লঞ্চঘাটের পূর্ব পাশে তিতাস নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম। স্থানীয়দের অভিযোগ, রাতের আঁধারে ড্রেজার বসিয়ে তিতাস নদীর প্রায় ২০ শতাংশ জায়গা বালুRead More


ব্রাহ্মণবাড়িয়ায় পলিথিনবিরোধী প্রচারণা, ব্যবসায়ীদের সতর্ক করলেন জেলা পরিষদ প্রশাসক

পরিবেশ রক্ষা ও পলিথিনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় পলিথিনবিরোধী সচেতনতামূলক প্রচারণা ও লিফলেট বিতরণ করা হয়েছে। রোববার সকালে শহরের জগৎ বাজারে জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। কর্মসূচিতে জেলা পরিষদের প্রশাসক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ ব্যবসায়ী ও পথচারীদের হাতে লিফলেট তুলে দেন। এ সময় তিনি ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করে পলিথিনের পরিবর্তে পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। সিরাজুল ইসলাম সিরাজ বলেন, পলিথিনের নির্বিচার ব্যবহার পরিবেশের জন্য মারাত্মক হুমকি। সাধারণ মানুষRead More


তেল কম দেওয়ায় ভাদুঘর হুজুরবাড়ির আরেফিন ট্রেডার্সকে এক লাখ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতি ৫ লিটার জ্বালানি তেলে ২০০ মিলিলিটার কম দেওয়ার অভিযোগের সত্যতা পাওয়ায় এক তেল বিক্রেতাকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাদুঘর হুজুরবাড়বাড়ি মোড় এলাকায় মেসার্স আরেফিন ট্রেডার্স নামের একটি জ্বালানি তেল বিক্রয় প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে প্রতিষ্ঠানটিতে প্রতি ৫ লিটার তেলে ২০০ মিলিলিটার কম দেওয়ার বিষয়টির সত্যতা পাওয়া যায়। এ সময় প্রতিষ্ঠানটির মালিকRead More


ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট নির্বাচন: সাঈদ হাসান সানি সর্বোচ্চ ভোটে বিজয়ী, সদস্য পদে নির্বাচিত যারা

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ব্রাহ্মণবাড়িয়া ইউনিট কার্যনির্বাহী কমিটি নির্বাচন (২০২৬–২০২৮)-এর ৫টি কার্যনির্বাহী সদস্য পদের ফলাফল প্রকাশ করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) শহরের ব্রাহ্মণবাড়িয়া উচ্চবিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত এই নির্বাচনে সর্বমোট ৪ হাজার ১৬২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে প্রকাশিত ফলাফল অনুযায়ী, কার্যনির্বাহী সদস্য পদে ১৫৭৬ ভোট পেয়ে সর্বোচ্চ ব্যবধানে প্রথম স্থান অর্জন করেছেন মোঃ সাঈদ হাসান সানি (ব্যালট নং ৩৫)। একই পদে ১৪০৪ ভোট পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করেন রুমেল উদ্দিন আহম্মেদ (ব্যালট নং ২৯)। বিজয়ী অন্য তিন সদস্য হলেন: ৩য় স্থান: মোঃ আশিকুল ইসলাম सुमन —Read More


দীর্ঘ ১৫ বছর পর ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্টের নির্বাচন, সেক্রেটারি মিজানুর রহমান

দীর্ঘ প্রায় ১৫ বছর পর অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাচনে সেক্রেটারি পদে বিজয়ী হয়েছেন বর্তমান সেক্রেটারি ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান। তিনি পেয়েছেন ২ হাজার ৩৮ ভোট। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে ব্রাহ্মণবাড়িয়া উচ্চবিদ্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়। ভোটার উপস্থিতি থাকায় নির্ধারিত সময়ের চেয়ে এক ঘণ্টা বাড়িয়ে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এরপর ভোট গণনা শুরু হলে রাত ২টা পর্যন্ত গণনা কার্যক্রম চলছিল। নির্বাচন কমিশনের প্রকাশিত ফলাফল অনুযায়ী, সেক্রেটারি পদে মোট ৪ হাজার ১৭৩টি ভোট পড়েছে। এর মধ্যে ৩ হাজার ৮৭৫টি ভোট বৈধ এবং ২৯৮টি ভোটRead More


ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট নির্বাচনে ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান শাহীন

দীর্ঘ প্রায় ১৫ বছর পর অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মো. আসাদুজ্জামান শাহীন নির্বাচিত হয়েছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী ভোটগ্রহণ শেষে রাতে ভোট গণনা করা হয়। নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ফলাফল অনুযায়ী, ব্যালট নম্বর-২ নিয়ে মো. আসাদুজ্জামান শাহীন ১৯৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এ বি এম মোমিনুল হক পেয়েছেন ১৬৬৪ ভোট। অপর প্রার্থী ডা. ফরিদ উদ্দিন আহমেদ পেয়েছেন ৪৭৪ ভোট। নির্বাচন কমিশনের ফলাফল শিটে মো. আসাদুজ্জামান শাহীনকে নির্বাচিত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়াRead More


বিজয়নগরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল শিবির

জিয়াদুল হক বাবু : ‘মেধার আলোয় আলোকিত হোক আগামীর বাংলাদেশ’ স্লোগানে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) চম্পকনগর কলেজের হলরুমে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিজয়নগর উপজেলা শাখার উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজকরা জানান, মেধাবী শিক্ষার্থীদের অর্জনকে স্বীকৃতি দেওয়া এবং তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে উৎসাহিত করতেই এ আয়োজন। বিজয়নগর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ রাশেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আব্দুল মুহাইমিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা শাখার অফিস সম্পাদক আবু সালেহ সরকার। বিশেষ অতিথি ছিলেনRead More


ব্রাহ্মণবাড়িয়ার শাকলা বিলে এক লাখ মাছের পোনা অবমুক্ত

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার শাকলা বিলে এক লাখ মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে মাছিহাতা ইউনিয়নের কাছাইট পূর্বপাড়া কবরস্থান ঘাটসংলগ্ন বিলে এ পোনা অবমুক্ত করা হয়। পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল। এ সময় জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ওয়াহিদুর রহমান মজুমদার, সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন, পৌরসভার প্রধান প্রকৌশলী কাউছার আহমেদ, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন, উপজেলা কৃষি কর্মকর্তা শাহানা বেগম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোস্তাফিজুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।Read More


ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্টের নির্বাচন, ৪ হাজার ১৬২ ভোটের চলছে গণনা

ব্রাহ্মণবাড়িয়ায় দীর্ঘ প্রায় ১৫ বছর পর রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) দিনভর উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে রাত ১১টা পর্যন্ত ভোট গণনা চলছিল। সকাল ৯টা থেকে শহরের ব্রাহ্মণবাড়িয়া উচ্চবিদ্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়। ভোটার উপস্থিতি থাকায় নির্ধারিত সময়ের চেয়ে এক ঘণ্টা বাড়িয়ে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, সেক্রেটারি ও পাঁচটি সদস্য পদে মোট ৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ভাইস চেয়ারম্যান পদে তিনজন, সেক্রেটারি পদে পাঁচজন এবং পাঁচটি সদস্য পদে ৩৭ জন প্রার্থী রয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন বর্তমানRead More


নবীনগরে গৃহবধূর মৃত্যুর ঘটনায় স্বামীসহ ৫ জনের বিরুদ্ধে প্ররোচনার মামলা

  মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের উরখুলিয়া গ্রামে তাসফিয়া আক্তার শাপলা নামে এক গৃহবধূর মৃত্যুর ঘটনায় স্বামীসহ শ্বশুরবাড়ির পাঁচজনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা হয়েছে। নিহতের বাবা শফিকুল ইসলাম বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, উরখুলিয়া গ্রামের শফিকুল ইসলামের মেয়ে তাসফিয়া আক্তার শাপলার সঙ্গে পাশের মনিপুর গ্রামের জয়নাল মিয়ার ছেলে হৃদয়ের সামাজিকভাবে বিয়ে হয়। বিয়ের পর তাঁদের দাম্পত্য জীবন স্বাভাবিকভাবে চলছিল। পরে হৃদয় জীবিকার উদ্দেশ্যে বিদেশে চলে যান। এ সময় শাপলা বাবার বাড়ি ও স্বামীর বাড়িতে আসা-যাওয়া করতেন।Read More


This site is protected by wp-copyrightpro.com