Main Menu

ব্রাহ্মণবাড়িয়ার শাকলা বিলে এক লাখ মাছের পোনা অবমুক্ত

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার শাকলা বিলে এক লাখ মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে মাছিহাতা ইউনিয়নের কাছাইট পূর্বপাড়া কবরস্থান ঘাটসংলগ্ন বিলে এ পোনা অবমুক্ত করা হয়।
পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল।
এ সময় জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ওয়াহিদুর রহমান মজুমদার, সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন, পৌরসভার প্রধান প্রকৌশলী কাউছার আহমেদ, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন, উপজেলা কৃষি কর্মকর্তা শাহানা বেগম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোস্তাফিজুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
জেলা মৎস্য অফিস সূত্র জানায়, শাকলা বিলসংলগ্ন একটি নার্সারি পুকুরে প্রায় চার মাস আগে এক কেজি রুইজাতীয় মাছের রেণু মজুদ করা হয়েছিল। সেখান থেকে উৎপাদিত এক লাখ মাছের পোনা পরে শাকলা বিলে অবমুক্ত করা হয়।
মৎস্য সম্পদ বৃদ্ধি ও বিলের প্রাকৃতিক জলজ পরিবেশ সমৃদ্ধ করার লক্ষ্যে এ পোনা অবমুক্ত করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares