Main Menu

Sunday, August 23rd, 2026

 

অতিরিক্ত মদ্যপানে সিএনজি চালকের আকস্মিক মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অতিরিক্ত মদ্যপান ও বিভিন্ন ধরনের নেশাতে মো. সালাউদ্দিন (৩৫) নামে এক সিএনজি অটোরিকশা চালকের আকস্মিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাতে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সালাউদ্দিন বিজয়নগর উপজেলার ইছাপুর ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের মলন মিয়ার ছেলে। তিনি বিবাহিত। তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে। হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে বাড়িতে গিয়ে সালাউদ্দিন বমি করলে এর সঙ্গে রক্ত বের হয়। পরে স্থানীয় বাজারে চিকিৎসার জন্য যাওয়ার পথে তিনি অচেতন হয়ে রাস্তায় পড়ে যান। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধারRead More


প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ উন্নয়ন…মুশফিকুর রহমান এমপি

রুবেল আহমেদ : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের লক্ষ্য দেশে মানব সম্পদ উন্নয়ন, শিক্ষার উন্নয়ন। এ বছর শিক্ষাকে প্রাধান্য দিয়ে শিক্ষাখাতে সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ দিয়েছেন বলে মন্তব্য করেছেন অর্থ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কসবা-আখাউড়া সংসদ সদস্য মুশফিকুর রহমান এমপি। শনিবার দুপুরে কসবা উপজেলা পরিষদ অডিটরিয়ামে রহমান ফাউন্ডেশনের উদ্যোগে এ বছর উপজেলার এসএসসি/দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। এসময় তিনি উপস্থিত জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের বলেন, তোমরা এসএসসি পাশ করেছো। তোমাদের লক্ষ্য অনেক দুর। তোমরা মেধাকে কাজে লাগিয়ে ভালRead More


কবিতার ছন্দে ব্রাহ্মণবাড়িয়ায় স্বাধীনতার কবি শামসুর রাহমানকে স্মরণ

গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় ব্রাহ্মণবাড়িয়ায় স্মরণ করা হয়েছে স্বাধীনতার কবি শামসুর রাহমানকে। কবির জীবন, সাহিত্যকর্ম ও মুক্তিযুদ্ধের চেতনায় তাঁর অবদান নিয়ে আলোচনা এবং তাঁর কবিতা আবৃত্তির মধ্য দিয়ে আয়োজন করা হয় ‘কথা ও কবিতায় শামসুর রাহমান স্মরণ’ অনুষ্ঠান। শনিবার (২২ আগস্ট) বিকেলে তিতাস আবৃত্তি সংগঠনের উদ্যোগে সংগঠনের অস্থায়ী কার্যালয় চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। তিতাস আবৃত্তি সংগঠনের সাবেক সহকারী পরিচালক স্বপন কুমার দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের সহকারী পরিচালক সুজন সরকার ও আবৃত্তি সংগঠক ফাহিমা সুলতানা। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সহকারী পরিচালক উত্তম কুমার দাস। কবি শামসুর রাহমানেরRead More


ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ: অতিরিক্ত আইজিপির নেতৃত্বে তদন্ত কমিটি

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা দেওয়াকে কেন্দ্র করে মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ সদর দপ্তর। খবরটি প্রকাশ করেছে অনলাইন সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউন। শনিবার (২২ আগস্ট) পুলিশ সদর দপ্তরের একটি সূত্রের বরাত দিয়ে বাংলা ট্রিবিউন জানায়, অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) খন্দকার রফিকুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর দুই সদস্য হলেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম) মোহাম্মদ নাজমুল হাসান এবং ব্রাহ্মণবাড়িয়া পিবিআইয়ের পুলিশ সুপার শচীন চাকমা। এর আগে গত মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকেRead More


সিলেটে কিশোর রিফাত হত্যা মামলার আসামি ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার

সিলেটে ফুটবল খেলাকে কেন্দ্র করে কিশোর মো. রিফাত আহমদ (১৫) হত্যা মামলার এজাহারনামীয় এক আসামিকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। শুক্রবার (২১ আগস্ট) রাত ১০টা ৪০ মিনিটের দিকে নবীনগর উপজেলার লাউর ফতেপুর ইউনিয়নের আহম্মদপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জুয়েল আহমেদ (১৮) সিলেটের গোয়াইনঘাট উপজেলার হাদারপাড়া গ্রামের জিয়াউর রহমানের ছেলে। শনিবার (২২ আগস্ট) র‍্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) কে এম শহিদুল ইসলাম সোহাগের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র‍্যাব জানায়, গত ২১ জুলাই সিলেট নগরের দক্ষিণ সুরমা থানাধীন এরিনা ফুটসাল ইনডোর মাঠে ফুটবলRead More


সরাইলে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে পুলিশের বাধার অভিযোগ, ধস্তাধস্তি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে আয়োজিত জশনে জুলুসের মিছিলকে কেন্দ্র করে পুলিশ ও মিছিলকারীদের মধ্যে উত্তেজনা ও ধস্তাধস্তির অভিযোগ উঠেছে। শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে সরাইল প্রাতঃবাজার মসজিদসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতাকর্মীরা একটি বর্ণাঢ্য জশনে জুলুস বের করেন। মিছিলটি সরাইল প্রাতঃবাজার মসজিদসংলগ্ন এলাকায় পৌঁছালে পুলিশ সেটি থামিয়ে দেয় বলে অভিযোগ করেন আয়োজকরা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে মিছিলটি শহীদ মিনারের দিকে না যাওয়ার জন্য বলা হয়।Read More


সরাইলে তিতাস নদীতে নৌকা বাইচ, লক্ষাধিক মানুষের ঢল

মোহাম্মদ মাসুদ : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তিতাস নদীতে উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতাকে ঘিরে নদীর দুই তীরে ও আশপাশের এলাকায় নেমেছিল লক্ষাধিক মানুষের ঢল। নদীতে শত শত নৌকায় করেও বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা প্রতিযোগিতা উপভোগ করেন। শনিবার (২২ আগস্ট) বিকেলে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কুচনী-বুড্ডা ও শাহবাজপুর ইউনিয়নের ক্ষমতাপুর এলাকার যুবকদের উদ্যোগে গঠিত মাদকবিরোধী তরুণ শক্তি সংগঠনের আয়োজনে বুড্ডা এলাকায় তিতাস নদীতে এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। ক্ষমতাপুরের পশ্চিম দিক থেকে বুড্ডা নদীর ঘাট পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। নদীর তীর ছাড়িয়েRead More


This site is protected by wp-copyrightpro.com