Main Menu

অতিরিক্ত মদ্যপানে সিএনজি চালকের আকস্মিক মৃত্যু

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অতিরিক্ত মদ্যপান ও বিভিন্ন ধরনের নেশাতে মো. সালাউদ্দিন (৩৫) নামে এক সিএনজি অটোরিকশা চালকের আকস্মিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাতে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সালাউদ্দিন বিজয়নগর উপজেলার ইছাপুর ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের মলন মিয়ার ছেলে। তিনি বিবাহিত। তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে।
হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে বাড়িতে গিয়ে সালাউদ্দিন বমি করলে এর সঙ্গে রক্ত বের হয়। পরে স্থানীয় বাজারে চিকিৎসার জন্য যাওয়ার পথে তিনি অচেতন হয়ে রাস্তায় পড়ে যান। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে রাতে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তির পর জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
নিহতের ভগ্নিপতি আব্দুল নূর জানান, সালাউদ্দিন দীর্ঘদিন ধরে সিএনজি অটোরিকশা চালানোর পাশাপাশি সেলুনেও কাজ করতেন। মাঝেমধ্যে তিনি মদ্যপানসহ বিভিন্ন ধরনের নেশা করতেন। এভাবে তার মৃত্যু কোনোভাবেই কাম্য ছিল না।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, সালাউদ্দিনের মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares