Main Menu

Monday, August 17th, 2026

 

নাসিরনগরে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, সালিশে ‘বিচার’ ৭ বার কান ধরে উঠবস

  ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার চাচাতো ভাই জাহিদুল ইসলাম (২৪) নামের এক যুবকের বিরুদ্ধে। তবে ঘটনাটি জানাজানি হওয়ার পর থানায় না গিয়ে স্থানীয়ভাবে সালিশ বসিয়ে অভিযুক্তকে মাত্র সাতবার কান ধরে উঠবস করিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে ক্ষুব্ধ হয়ে কিশোরীর পরিবার পরে পুলিশের দ্বারস্থ হয়। সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে কিশোরীকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, কিশোরীর সোয়াব ও প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। অভিযুক্ত জাহিদুর ইসলাম ফান্দাউক ইউনিয়নেরRead More


সরাইলে নিখোঁজ সামিয়ার মরদেহ মিলল ভৈরবে

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার চার দিন পর ৯ বছরের শিশু সামিয়া আক্তারের মরদেহ উদ্ধার করা হয়েছে রোববার (১৬ আগস্ট) দুপুর একটার দিকে। ভৈরব শহরের ঘোড়াকান্দা জব্বার জুট মিল সংলগ্ন মেঘনা ও ব্রহ্মপুত্র নদের মোহনা থেকে মরদেহটি উদ্ধার করে ভৈরব নৌ পুলিশ। নিহত সামিয়া সরাইল উপজেলার রাজাপুর উত্তরপাড়া এলাকার বাদাম বিক্রেতা ইদ্রিস মিয়ার মেয়ে। সে স্থানীয় একটি কিন্ডারগার্টেনের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। পারিবারিক সূত্রে জানা যায়, ১২ আগস্ট (বুধবার) বিকেলে পরীক্ষা শেষ করে সহপাঠীদের সঙ্গে বাড়ির পাশে মেঘনা নদীর ঘাটে গোসল করতে যায় সামিয়া। একপর্যায়ে সেRead More


সরাইলে জাতীয় মৎস্য দিবস পালিত

মোহাম্মদ মাসুদ : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জাতীয় মৎস্য দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্ট) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনসুর আহমেদ। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মৎস্য কার্যালয়ের মোহাম্মদ জসীমউদ্দীন। স্বাগত বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমান। অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি আনিসুদ্দিন ঠাকুরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মৎস্যজীবী, বিভিন্ন মৎস্যজীবী সমিতির প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্যRead More


ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক পুলিশের সহায়তায় হারানো টাকা ফিরে পেলেন তাজুল মিয়া

মেয়ের বিয়ের বাজার করার জন্য নিয়ে আসা ৫০ হাজার টাকা হারিয়ে ফেলেছিলেন নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের রসুলপুর মোল্লাবাড়ির তাজুল মিয়া। পরে হারিয়ে যাওয়া সেই টাকা উদ্ধার করে তার হাতে তুলে দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক বিভাগ। রোববার (১৬ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলী পুলিশ বক্সে তাজুল মিয়ার হাতে উদ্ধার হওয়া ৫০ হাজার টাকা তুলে দেওয়া হয়। এ সময় ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক বিভাগের সার্জেন্ট রাসেল, সার্জেন্ট শাহাদাতসহ পুলিশের কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন। জানা যায়, তাজুল মিয়া তার মেয়ের বিয়ের জন্য প্রয়োজনীয় বাজার-সদাই করতে ৫০ হাজার টাকা সঙ্গে নিয়ে এসেছিলেন। একপর্যায়ে অসাবধানতাবশত টাকাগুলো হারিয়ে ফেলেন তিনি।Read More


ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ শুরু

“রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় মৎস্য পক্ষ-২০২৬। জেলা মৎস্য বিভাগের উদ্যোগে ১৬ থেকে ১৮ আগস্ট পর্যন্ত আয়োজিত এ কর্মসূচিতে আলোচনা সভা, মাছের পোনা অবমুক্তকরণসহ মৎস্য খাতের উন্নয়ন, আধুনিক মাছ চাষ, মৎস্যসম্পদ সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কর্মসূচি রয়েছে। জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মৎস্যজীবী, মাছচাষি, সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। অনুষ্ঠান সঞ্চালনাRead More


ভারতের নিষেধাজ্ঞায় আখাউড়া স্থলবন্দরে রাজস্ব আয় কমেছে ৫২ শতাংশ

ভারত থেকে কয়েকটি পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা, ভিসা জটিলতা ও যাত্রী পারাপার কমে যাওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে সরকারের রাজস্ব আয় উল্লেখযোগ্যভাবে কমেছে। এক বছরের ব্যবধানে বন্দরটির রাজস্ব আয় কমেছে ৫২ দশমিক ১৯ শতাংশ। স্থলবন্দর সূত্রে জানা যায়, ২০২৪-২৫ অর্থবছরে আখাউড়া স্থলবন্দর থেকে সরকারের রাজস্ব আদায় হয়েছিল ১০ কোটি ১৮ লাখ ৫৫ হাজার টাকা। ২০২৫-২৬ অর্থবছরে তা কমে দাঁড়িয়েছে ৪ কোটি ৮৬ লাখ ৮৬ হাজার টাকায়। অর্থাৎ এক বছরে রাজস্ব আয় কমেছে ৫ কোটি ৩১ লাখ ৬৯ হাজার টাকা। বন্দরসংশ্লিষ্টরা বলছেন, ভারত থেকে উচ্চ চাহিদাসম্পন্ন কয়েকটি পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা, ভিসা জটিলতা এবংRead More


‘শিশু চুরি’র মামলায় কারাগারে মা, ৯ মাসের শিশুসহ তিন সন্তান নিয়ে বিপাকে বাবা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ‘শিশু চুরি’র অভিযোগে করা মামলায় গ্রেপ্তার হয়ে প্রায় দুই মাস ধরে কারাগারে রয়েছেন সাবিনা (২৮)। তাঁর ছোট সন্তানের বয়স মাত্র নয় মাস। মায়ের অনুপস্থিতিতে তিন সন্তানকে নিয়ে চরম বিপাকে পড়েছেন বাবা সফিক মিয়া। মায়ের স্নেহ-ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে মায়ের ফেরার অপেক্ষায় দিন কাটছে শিশুদের। সফিক মিয়া ভাঙারি সংগ্রহ করে বিক্রি করে সংসার চালান। আখাউড়া পৌরশহরের খড়মপুর বাইপাস রেলগেট এলাকার খাদেম বাড়িতে টিনের চালার একটি ঘরে স্ত্রী-সন্তানদের নিয়ে বসবাস করতেন তিনি। স্ত্রী কারাগারে থাকায় সন্তানদের খাওয়ানো, গোসল করানো ও দেখাশোনার পাশাপাশি তাঁর জামিনের জন্য আদালতে ছুটতে হচ্ছে তাকে। স্থানীয়Read More


নবীনগর আদালত পাড়ায় কিশোর গ্যাংয়ের বর্বর হামলার প্রতিবাদে মানববন্ধন

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর আদালত পাড়ায় একটি পরিবারে কিশোর গ্যাংয়ের বর্বর হামলার প্রতিবাদ ও হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে শিক্ষার্থীরা । ১৭ আগষ্ট সোমবার দুপুর ১২টায় নবীনগর প্রেসক্লাবের সম্মুখে এই মানবন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা প্রশাসকের বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে শিক্ষার্থী ও সাধারণ মানুষের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। অবিলম্বে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জোর দাবি জানান তারা। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিওRead More


ব্রাহ্মণবাড়িয়ায় চিরকুট লিখে কীটনাশক পান, বৃদ্ধের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় পুত্রবধূর সঙ্গে অভিমান করে চিরকুট লিখে কীটনাশক পান করা ৭০ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (১৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জসিম উদ্দিনের মৃত্যু হয়। নিহত জসিম উদ্দিন সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের অষ্টগ্রামের বলা গাজী বাড়ির মৃত ইদ্রিস মিয়ার ছেলে। অভাবের কারণে তিনি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। পুলিশ ও পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, রোববার ভোর ৪টার দিকে পুত্রবধূ মাছুমার সঙ্গে অভিমান করে স্থানীয় একটি মসজিদের সামনে কীটনাশক পান করেন জসিম উদ্দিন। পরে তিনি মসজিদের বারান্দায় শুয়ে থাকেন। বিষয়টি জানতেRead More


This site is protected by wp-copyrightpro.com