Saturday, August 15th, 2026
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে বন্দিদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ
কারাগার কেবল শাস্তির জায়গা নয়, বরং বন্দিদের সংশোধন ও পুনর্বাসনের মাধ্যমে সমাজে ফিরিয়ে দেওয়ার একটি প্রতিষ্ঠান—এই প্রত্যয়কে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে বন্দিদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে কারাগারের অভ্যন্তরে আয়োজন করা হয়েছে ফুটবল খেলার। বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারা কর্তৃপক্ষের উদ্যোগে কারাগারের ভেতরের মাঠে এ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলাটি উপভোগ করেন প্রধান অতিথি ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের জেল সুপার মো. মজিবুর রহমান মজুমদার। এ সময় উপস্থিত ছিলেন জেলার মো. হুমায়ুন কবির হাওলাদার ও ডেপুটি জেলার মো. জসিম উদ্দিন। খেলা চলাকালে কারা কর্মকর্তারা বন্দিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ওRead More
নবীনগরে সাজেদুল ইসলাম সুমন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত
মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে সাজেদুল ইসলাম সুমন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল। শুক্রবার বিকেলে উপজেলার ঐতিহাসিক লাউর ফতেহপুর খেলার মাঠে অনুষ্ঠিত ফাইনালকে ঘিরে মাঠজুড়ে ছিল উৎসবের আমেজ। আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক দর্শক খেলা উপভোগ করতে মাঠে জড়ো হন। ফাইনালে মুখোমুখি হয় রতনপুর ইউনিয়ন ফুটবল একাদশ ও কসবা ইউনাইটেড ফুটবল একাদশ। শুরু থেকেই দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। শেষ পর্যন্ত রতনপুর ইউনিয়ন ফুটবল একাদশকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কসবা ইউনাইটেড ফুটবল একাদশ। টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক নজরুল ইসলাম নজুর পৃষ্ঠপোষকতায়Read More
ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ, তীব্র গ্যাস সংকটে ভোগান্তিতে যাত্রী-চালক
তীব্র গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সবকটি সিএনজি ফিলিং স্টেশন বন্ধ হয়ে গেছে। এতে সিএনজি চালিত যানবাহনের সংকট দেখা দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহন চালকরা। বাধ্য হয়ে কিছু অটোরিকশা চালক এলপিজি সিলিন্ডার ব্যবহার করলেও যাত্রীদের কাছ থেকে নেওয়া হচ্ছে বাড়তি ভাড়া। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত থেকে জেলার ফিলিং স্টেশনগুলোতে পুরোপুরি গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এর আগে বুধবার থেকে জেলার পাঁচটি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ সীমিত করে দেওয়া হয়েছিল। প্রতিবেদন অনুযায়ী, ফিলিং স্টেশনগুলোতে স্বাভাবিকভাবে প্রতিদিন প্রায় ৫০ হাজার ঘনমিটার গ্যাস সরবরাহ করা হতো। তবে চাহিদা ছিল এর প্রায় দ্বিগুণ। গত দুইRead More
নাসিরনগরে বহিষ্কৃত এনসিপি নেতাকে মারধর করে পুলিশের কাছে হস্তান্তর
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেতা আসাদ খোকনকে মারধর করে পুলিশের কাছে হস্তান্তরের অভিযোগ উঠেছে। স্থানীয় সংসদ সদস্য ও সরকারের সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। তবে হামলার সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে উপজেলা বিএনপি। শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার হরিপুর ইউনিয়নের হরিপুর রাজবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আসাদ খোকন নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা। স্থানীয়দের বরাতে জানা গেছে, শুক্রবার সকালে একটি দলীয় ভ্রমণ ও বনভোজনের অংশ হিসেবে আসাদ খোকন হরিপুর রাজবাড়িতে যান। সেখানে তিনিRead More
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু, পরিচয় মেলেনি
ব্রাহ্মণবাড়িয়া শহরের ভাদুঘর এলাকায় ট্রেনে কাটা পড়ে আনুমানিক ৫০ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) ভোরে এ দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত নিহতের নাম-পরিচয় ও ঠিকানা শনাক্ত করা সম্ভব হয়নি। রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে আখাউড়া রেলওয়ে থানাধীন ব্রাহ্মণবাড়িয়া শহরের ভাদুঘর এলাকার ২১৪/৮-৯ কিলোমিটার পয়েন্টে অজ্ঞাত একটি ট্রেনের নিচে কাটা পড়েন ওই ব্যক্তি। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। স্টেশনমাস্টারের মাধ্যমে খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের শরীর থেকে মাথা আলাদাসহ গুরুতর শরীরের বিভিন্ন জায়গায় আঘাত ও কাটাRead More
আখাউড়ায় কল্লা শহীদের মাজারে জুমার নামাজে মুসল্লিদের ঢল
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঐতিহ্যবাহী খড়মপুর হযরত শাহ সৈয়দ আহাম্মদ গেছুদারাজ প্রকাশ্য শাহপীর কল্লা শহীদ (রহ.)-এর বার্ষিক ওরশ উপলক্ষে জুমার নামাজে মুসল্লিদের ঢল নামে। শুক্রবার (১৪ আগস্ট) বেলা ১০টা থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে আসা ভক্ত-আশেকানরা মাজার এলাকায় জড়ো হতে শুরু করেন।মাজার জামে মসজিদের দুই তলা ভবন মুসল্লিতে পূর্ণ হয়ে যাওয়ায় মাজার শরীফের উঠানেও নামাজের ব্যবস্থা করা হয়। সেখানেও স্থান সংকুলান না হওয়ায় মাজারের দোতলা মার্কেট কাম রেস্ট হাউজের ছাদ, ভিআইপি কক্ষ, ফকিরি আসনসহ আশপাশের বিভিন্ন স্থানে মুসল্লিরা নামাজ আদায় করেন। প্রায় ২০ হাজার মানুষ জুমার নামাজে অংশ নিয়েছেন বলে আয়োজকদের ধারণা।সরেজমিনেRead More
আখাউড়ায় রেললাইনের নাট-বল্টু ও ফিসপ্লেট বিক্রির অভিযোগে রেলকর্মী কারাগারে
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেললাইনের নাট-বল্টু, ফিসপ্লেট ও ক্লিপ খুলে ভাঙারির দোকানে বিক্রির চেষ্টার অভিযোগে হুমায়ুন কবীর (৩৫) নামে এক রেলকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। হুমায়ুন কবীর রেলওয়ের পথ বিভাগের (পিডব্লিউ) ওয়েম্যান হিসেবে আখাউড়া রেলওয়ে জংশনে কর্মরত। শুক্রবার (১৪ আগস্ট) আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে আখাউড়া পৌর এলাকার একটি ভাঙারির দোকানে রেললাইনের এসব সরঞ্জাম বিক্রির সময় হুমায়ুন কবীরকে আটক করে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)। পরে শুক্রবার দুপুরে তাকে আখাউড়া রেলওয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়। সংশ্লিষ্টরা জানান, রেললাইনের কোথাওRead More
খড়মপুর মাজার থেকে ফেরার পথে দুই বগির মাঝে পড়ে যুবক নিহত
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কেল্লা শাহের মাজারে গিয়ে ফেরার পথে নরসিংদী রেলস্টেশনে তিতাস কমিউটার ট্রেনের ছাদ থেকে নামতে গিয়ে দুই বগির মাঝখানে পড়ে আমীর হোসেন (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে নরসিংদী রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। আমীর হোসেন নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার নগর বানিয়াদী এলাকার মৃত সামসুল হকের ছেলে। রেলওয়ে পুলিশ, প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে দুই বন্ধুর সঙ্গে আখাউড়ার কেল্লা শাহের মাজারে যান আমীর হোসেন। সেখানে রাত কাটিয়ে শুক্রবার সকালে তিতাস কমিউটার ট্রেনের ছাদে উঠে নরসিংদীর উদ্দেশেRead More
আখাউড়ায় ওরসে এসে নৌ দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় হযরত খড়মপুর কেল্লা শহীদ (রহ.)-এর বার্ষিক ওরসে এসে নৌকা দুর্ঘটনায় তাজেল বিবি (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) বিকেল ৫টার দিকে খড়মপুর মাজারসংলগ্ন রেলওয়ে ব্রিজের পাকা ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তাজেল বিবি হবিগঞ্জের বাহুবল উপজেলার ১ নম্বর চানঘাট ইউনিয়নের চানঘাট গ্রামের মৃত সুরুজ আলীর স্ত্রী। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওরস উপলক্ষে দেশের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক ভক্ত ও দর্শনার্থী খড়মপুর মাজারে সমবেত হন। বিকেলে অন্য দর্শনার্থীদের সঙ্গে নৌকায় করে ঘাটে ফেরার সময় কোনোভাবে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় তাজেল বিবি নৌকা থেকেRead More



















