Tuesday, August 11th, 2026
ব্রাহ্মণবাড়িয়া শহরে অন্তঃসত্ত্বা স্ত্রীর গোপনাঙ্গে এসিড নিক্ষেপের অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় পারিবারিক কলহ ও বাবার বাড়ি থেকে টাকা এনে দিতে না পারায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে গোপনাঙ্গ ও দুই পায়ে এসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। সোমবার (১০ আগস্ট) রাত ১০টার দিকে গুরুতর আহত অবস্থায় ওই গৃহবধূ ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি রয়েছেন বলে জানা গেছে। অভিযুক্ত স্বামীর নাম রহমত আলী (২৮)। তিনি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ভাদুঘর গ্রামের কুরবান আলী বাড়ির বসু মিয়ার ছেলে। পেশায় তিনি রাজমিস্ত্রি। হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে পারিবারিকভাবে সাড়ে তিন লাখ টাকা কাবিনে রহমত আলীর সঙ্গে বিজয়নগর উপজেলারRead More
সরাইলে সড়কে পিষ্ট হয়ে অজ্ঞাত যুবক নিহত
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সিলেট-ঢাকা মহাসড়কে একাধিক গাড়ির চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের বয়স আনুমানিক ২০ বছর। তবে দুর্ঘটনায় তার মরদেহ ছিন্নবিচ্ছিন্ন ও খণ্ড-বিখণ্ড হয়ে যাওয়ায় এবং মুখমণ্ডল ও হাতের আঙুলের অংশ না পাওয়ায় ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় নিশ্চিত করতে এখন ডিএনএ নমুনা সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার (১০ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে সরাইল উপজেলার শ্রীডোবা এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কের ঢাকামুখী লেনে ওই যুবকের খণ্ড-বিখণ্ড মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহের বিভিন্নRead More
অন্নদায় পাসের হার প্রায় অপরিবর্তিত, জিপিএ-৫ কমেছে ৫৪ শতাংশ
ব্রাহ্মণবাড়িয়ার মাধ্যমিক শিক্ষায় অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের আলাদা একটি পরিচিতি রয়েছে। জেলার একমাত্র সরকারি বালক উচ্চ বিদ্যালয় হিসেবে দীর্ঘদিন ধরেই এসএসসি পরীক্ষার ফলাফলে শীর্ষ সারিতে রয়েছে প্রতিষ্ঠানটি। পাসের হার ও জিপিএ-৫—দুই সূচকেই বছরের পর বছর ভালো ফল করে আসছে অন্নদা। তবে ২০২৫ ও ২০২৬ সালের ফলাফল পাশাপাশি রাখলে প্রতিষ্ঠানটির সাফল্যের চিত্রে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন চোখে পড়ে। এক বছরের ব্যবধানে পাসের হার প্রায় একই থাকলেও জিপিএ-৫-এর সংখ্যা কমেছে অর্ধেকেরও বেশি। ২০২৫ সালে অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ৩৭৭ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করে ৩৬৯ জন এবংRead More
ব্রাহ্মণবাড়িয়ায় তরী বাংলাদেশের বৃক্ষরোপণ ও চারা বিতরণ
ব্রাহ্মণবাড়িয়ায় নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলন তরী বাংলাদেশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) সকালে সদর উপজেলার হাবলাউচ্চ আদর্শ উচ্চ বিদ্যালয়ে তরী বাংলাদেশের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়। কর্মসূচির শুরুতে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। পরে শিক্ষার্থীদের মধ্যে চারা বিতরণ করে গাছ লাগানো ও পরিচর্যার গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন তরী বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক শামীম আহমেদ, কেন্দ্রীয় সদস্য নাজমুল খান, বিদ্যালয়ের সহকারীRead More
বিজয়নগরে হামদু মিয়া হত্যা: মামলার প্রধান আসামি সিলেটে গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে জমির ফসল নষ্ট করাকে কেন্দ্র করে হামদু মিয়া হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি আবুল খায়ের (৫৫)কে সিলেট থেকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার আবুল খায়ের বিজয়নগর উপজেলার বাগদিয়া বন্দের বাড়ি এলাকার মৃত আবদুল মন্নাফের ছেলে। র্যাবের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, জমিজমা ও বিভিন্ন বিষয় নিয়ে হামদু মিয়ার পরিবারের সঙ্গে অভিযুক্তদের বিরোধ আগে থেকেই চলে আসছিল। গত ১ আগস্ট সকাল সাড়ে ৭টার দিকে অভিযুক্তরা গরু দিয়ে হামদু মিয়ার জমির ফসল নষ্ট করছিলেন বলে অভিযোগ রয়েছে। এতে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও তর্ক-বিতর্ক হয়। এর কয়েক ঘণ্টা পরRead More
আখাউড়ায় পাসের হারে শীর্ষে ভাটামাথা স্কুল, জিপিএ-৫ এ নাছরিন নবী
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ২০২৬ সালের এসএসসিতে ৯০ দশমিক ৭৪ শতাংশ পাসের হার নিয়ে উপজেলায় পাসের হারে শীর্ষে রয়েছে ভাটামাথা আদর্শ উচ্চ বিদ্যালয়। সর্বোচ্চ ১৩টি জিপিএ-৫ অর্জন করেছে আখাউড়া নাছরিন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের প্রকাশিত ফলাফল অনুযায়ী, কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে আখাউড়ার ১৬টি মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় মোট ১ হাজার ৪২৬ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৯১৮ জন উত্তীর্ণ এবং ৫০৮ জন অনুত্তীর্ণ হয়েছে। উপজেলায় মোট পাসের হার ৬৪ দশমিক ৩৮ শতাংশ। বিপরীতে কুমিল্লা শিক্ষা বোর্ডের গড় পাসের হার ৬৫ দশমিক ৪২ শতাংশ। জিপিএ-৫ অর্জনেRead More
কসবায় একই রাতে দুই মসজিদের ট্রান্সফরমার চুরি
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় একই রাতে দুটি মসজিদের বিদ্যুৎ সংযোগের ট্রান্সফরমার খুলে ভেতরের সরঞ্জাম চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। সোমবার (১০ আগস্ট) গভীর রাতে উপজেলার টিঘরিয়া ও নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, টিঘরিয়া কেন্দ্রীয় জামে মসজিদের বিদ্যুৎ সংযোগের খুঁটিতে থাকা ট্রান্সফরমার খুলে নিয়ে যায় চোরেরা। পরে ট্রান্সফরমারের ভেতরের সরঞ্জাম খুলে নিয়ে বাকি অংশ ঘটনাস্থলে ফেলে যায়। এতে মসজিদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে ফজরের নামাজের সময় মুসল্লিদের ওজুসহ বিভিন্ন কাজে ভোগান্তিতে পড়তে হয়। একই রাতে নোয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের বিদ্যুৎ সংযোগের খুঁটিতে থাকা ট্রান্সফরমারও একই কায়দায় খুলে নেয়Read More
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে ব্রাহ্মণবাড়িয়ায় শ্রদ্ধার্ঘ্য
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় আলোচনা সভা ও শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) বিকেল ৫টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক আলহাজ সিরাজুল ইসলাম সিরাজ। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন চন্দ্র দের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. নোমান মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আবু সাঈদ মোহাম্মদ গাউসুল আজম ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকRead More
পারিবারিক কলহে কসবায় গৃহবধূর আত্মহত্যা
পারিবারিক কলহের জেরে বিষপানে আত্মহত্যার অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের ব্রাহ্মণগ্রাম দক্ষিণপাড়ার মো: মাহবুব আলমের সহধর্মিণী পলি আক্তার (২৪) নামে এক গৃহবধূর।তবে পলির পরিবারের অভিযোগ, তাকে উদ্দেশ্যমূলকভাবে হত্যা করা হয়েছে।রোববার (৯ আগস্ট) রাত ৮টার দিকে স্বামীর বাড়ীতে ঘটনাটি ঘটে। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে অভিমান করে পলি আক্তার বিষপান করেন। পরে পরিবারের লোকজন রাত ৯টা ৩৫ মিনিটের দিকে তাকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। কুমিল্লা যাওয়ার পথেইRead More
স্মার্টফোন ব্যবহার নিয়ে স্বামীর সঙ্গে কথা-কাটাকাটি, গৃহবধূর আত্মহত্যা
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে স্মার্টফোন আগে কে ব্যবহার করবেন, তা নিয়ে স্বামীর সঙ্গে কথা-কাটাকাটির পর কীটনাশক পান করে খোদেজা বেগম (২৬) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। সোমবার (১০ আগস্ট) ভোরে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে রোববার রাতে নাসিরনগর উপজেলার ধনকুড়া গ্রামের সানু সরদারের বাড়িতে ভাড়া নেওয়া মারুফ মিয়ার দোচালা ঘরে তিনি কীটনাশক পান করেন। নিহত খোদেজা বেগম নাসিরনগর উপজেলার কুলিকুন্ডা উত্তরপাড়া এলাকার তারাজ মিয়ার মেয়ে। প্রায় নয় বছর আগে ধনকুড়া গ্রামের আক্কেল আলীর ছেলে মরম আলীর সঙ্গে পারিবারিকভাবে তার বিয়ে হয়। মরমRead More



















