Wednesday, July 22nd, 2026
জনবল সংকটে খুঁড়িয়ে চলছে নবীনগরের প্রাথমিক শিক্ষা কার্যক্রম
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে চরম জনবল সংকটের কারণে প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। প্রয়োজনীয় কর্মকর্তা-কর্মচারীর অধিকাংশ পদ দীর্ঘদিন ধরে শূন্য থাকায় অফিসের কার্যক্রম অনেকটাই একজন কর্মকর্তা ও একজন কর্মচারীর ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। একই সঙ্গে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতেও রয়েছে তীব্র শিক্ষক সংকট। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, অফিসে একজন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার পাশাপাশি ১১ জন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা থাকার কথা থাকলেও বর্তমানে কর্মরত আছেন মাত্র একজন। এছাড়া উচ্চমান সহকারী, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ও অফিস সহায়কের সব পদই দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। ফলে দাপ্তরিকRead More
আশুগঞ্জে স্বামীর মুখে তালাকের কথা শুনে স্ত্রীর আত্মহত্যা
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ফোনে কথা-কাটাকাটির একপর্যায়ে স্বামীর মুখে তালাকের কথা শুনে অভিমানে গলায় ফাঁস দিয়ে ফারজানা আক্তার (১৯) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার নাওঘাট মহন মিয়ার বাগানবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ফারজানা আক্তার আশুগঞ্জ সদর ইউনিয়নের নাওঘাট পূর্বপাড়ার মিন্টু মিয়ার মেয়ে। প্রায় চার বছর আগে একই এলাকার আমান উল্লাহর ছেলে সাচ্চু মিয়ার (২৭) সঙ্গে পারিবারিকভাবে তার বিয়ে হয়। তাদের তিন বছর বয়সি একটি ছেলে সন্তান রয়েছে। নিহতের স্বামী সাচ্চু মিয়া বর্তমানে সৌদি আরব প্রবাসী। হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে স্বামীর সঙ্গেRead More
ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫টি কচ্ছপ জব্দ, বন বিভাগের তত্ত্বাবধানে অবমুক্ত
ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে অভিযান চালিয়ে ৬৫টি কচ্ছপ জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। পরে কচ্ছপগুলো বন বিভাগের কর্মকর্তাদের তত্ত্বাবধানে প্রাকৃতিক আবাসস্থল সালদানদীতে অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজিবি জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কসবা উপজেলার সালদানদী বিওপির টহলদল দায়িত্বপূর্ণ শহীদ মিনার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে কচ্ছপগুলো ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ৬৫টি কচ্ছপ জব্দ করা হয়। এর মধ্যে ৪টি বড় আকারের পেপসেল টারটেল এবং ৬১টি ছোট আকারের সন্দি কাসিম কচ্ছপRead More
নবীনগরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত অজ্ঞাতনামা এক ব্যক্তির (৩৫) মৃত্যু হয়েছে। তবে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে জাতীয় তথ্যভান্ডারে যাচাই করেও তার পরিচয় শনাক্ত করা যায়নি। মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার (২০ জুলাই) বিকেল ৪টার দিকে নবীনগর উপজেলার জিনোদপুর সড়কে অজ্ঞাত ওই ব্যক্তি ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন। পরে নজরুল ইসলাম নামের এক অটোরিকশাচালক তাকে অচেতন অবস্থায় সড়কের পাশে পড়ে থাকতে দেখেন। মানবিক দায়িত্ববোধ থেকে তিনি নিজের অটোরিকশায়Read More
নবীনগর বাজারে যানজট নিরসনে উচ্ছেদ অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা
মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার দীর্ঘদিনের যানজট নিরসনে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক রাকিবুল হাসানের নেতৃত্বে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে এ অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে বাজারের সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ হকার ও দোকানপাট উচ্ছেদ করা হয়। পাশাপাশি বিভিন্ন অনিয়মের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রাকিবুল হাসান বলেন, “গত কয়েকদিন ধরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে রাস্তার পাশে ও অলিগলিতেRead More
নবীনগরে আদালত পুকুরপাড়ের লিজ বাতিলের দাবিতে মানববন্ধন
মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আদালত পুকুরপাড়ের লিজ বাতিলের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে “নবীনগর সচেতন নাগরিক সমাজ”। মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১১টায় আদালত এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি। সভায় বক্তব্য দেন আবু কামাল খন্দকার, মাহাবুব আলম লিটন, জালাল উদ্দিন মনির, কান্তি কুমার ভট্টাচার্য, শাহীন রেজা টিটু, তাজুল ইসলাম চৌধুরী, আলমগীর হোসেন, মো. মহসিন মিয়া, আনোয়ার হোসেন ও মাহবুবুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। বক্তারা অভিযোগ করেন, সরকারি খাসজমি ও পতিত জমি প্রকৃত ভূমিহীন, দরিদ্র ওRead More
ভূমি সেবায় অতিরিক্ত অর্থ আদায় করলে কঠোর ব্যবস্থা
মিঠু সূত্রধর পলাশ : ভূমি সেবার নামে সাধারণ মানুষের কাছ থেকে সরকারি নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান। মঙ্গলবার (২১ জুলাই) সকালে নবীনগর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা ভূমি অফিসের আয়োজনে ইউনিয়ন ভূমি সহকারী ও উপ-সহকারী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এমপি আব্দুল মান্নান বলেন, নামজারি ও ভূমি-সংক্রান্ত বিভিন্ন সেবা নিতে গিয়ে সাধারণ মানুষকে অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে—এমন অসংখ্য অভিযোগ তার কাছেRead More
আখাউড়ায় ‘খাবারের সন্ধানে’ লোকালয়ে বানরের দল
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় লোকালয়ে চলে এসেছে কয়েকটি বানর। কয়েকদিন ধরে প্রাণিগুলো দল বেঁধে পৌর শহরের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে। ধারণা করা হচ্ছে খাবারের সংকটে তার বন ছেড়ে শহরে আসতে বাধ্য হয়েছে। এতে মানুষের মধ্যে একদিকে আতঙ্ক বিরাজ করছে, অপরদিকে শিশুদের কাছে বিষয়টি হয়ে উঠেছে কৌতুহল ও আনন্দের। স্থানীয়রা জানান, বানরগুলো দিনের বেলা বিভিন্ন সময় এক গাছ থেকে আরেক গাছে লাফিয়ে বেড়ায়। গাছে থাকা ফলমূল খেয়ে ফেলে। কখনো কখনো বাড়ির টিনের চালে উঠে। আবার সুযোগ পেলে ঘরে ঢুকে খাবার নিয়ে যায়। শিশুদের ধাওয়া খেলে দ্রুত গাছে উঠে পড়ে। বাউতলা গ্রামের বাসিন্দা হাবিবুরRead More
রামপুরার কার্নিশে ঝুলে থাকা সেই জুলাইযোদ্ধা বাঞ্ছারামপুরের আমির:: এখন গাছ কেটে চলে সংসার
২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সময় ঢাকার রামপুরার বনশ্রী এলাকায় নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা অবস্থায় পুলিশের গুলিতে আহত হয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার আমির হোসেন। ভাইরাল হওয়া সেই ভিডিও দেশজুড়ে আলোড়ন তুলেছিল। ঘটনার দুই বছর পরও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি তিনি। গুলিবিদ্ধ দুই পা নিয়ে এখন গাছ কেটে সামান্য আয় করে ছয় সদস্যের পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়নের দুলারামপুর গ্রামের বিল্লাল মিয়ার ছেলে ১৯ বছর বয়সী আমির হোসেন বলেন, গুলিতে ক্ষতিগ্রস্ত পা এখনো পুরোপুরি সুস্থ হয়নি। ভারী কাজ করতে পারেন না। তবে সংসারের প্রয়োজনেই অর্ডার পেলে গাছRead More
নাসিরনগরে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পুকুরের পানিতে ডুবে লামিয়া (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে উপজেলার একটি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত লামিয়া হবিগঞ্জের লাখাই উপজেলার মুড়াকুড়ি গ্রামের জুয়েল মিয়ার মেয়ে। পরিবারের সঙ্গে নাসিরনগরে বসবাস করত সে। পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে বাড়ির পাশে খেলতে গিয়ে সবার অগোচরে লামিয়া পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে তাকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণাRead More



















