Main Menu

Sunday, July 19th, 2026

 

বিজয়নগরে ট্রেনের ধাক্কায় প্রাইভেট কার দুমড়ে মুচড়ে এক যাত্রী নিহত/ চালক আহত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অরক্ষিত রেলক্রসিং অতিক্রম করার সময় প্রাইভেট কারে ট্রেনের ধাক্কায় মীর সাইফুল ইসলাম সাদ (২৪) নামে এক প্রাইভেটকারের যাত্রী নিহত হয়েছেন। শনিবার বিকেলে উপজেলার মুকুন্দপুর রেলওয়ে স্টেশনের কাছাকাছি এই ঘটনা ঘটে। নিহত সাইফুল জেলার সরাইল উপজেলা সদরের চাঁনমনি পাড়ার মৃত মীর হেলাল মিয়ার ছেলে। তিনি সরাইল বিকেল বাজারের সাইফুল গ্যালারি নামে কাপড় ব্যাবসায়ী ছিলেন। এই ঘটনায় প্রাইভেটকার চালক মোঃ তানিম আহম্মেদ আহত হয়। সে একই উপজেলার বগলাহাটি এলাকার সাইদুল হকের ছেলে। আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস জানান, সাইফুল প্রাইভেটকার নিয়ে বিজয়নগর থেকে নিজ বাড়ি সরাইলের দিকেRead More


অনলাইনে তিন মাসের প্রেম, কসবায় এসে ধর্মান্তরিত হয়ে তরুণীকে বিয়ে চীনা যুবকের

রুবেল আহমেদ : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় প্রেমের টানে বাংলাদেশে চলে এলেন চিনা যুবক সোহান চাও (৩৮) ওরফে মোহাম্মদ। তিন মাসের প্রেমের সুত্র ধরে বাংলাদেশে এসে ধর্মান্তরিত হয়ে প্রেমিকা আয়েশা সুলতানা (২১) কে বিয়ে করে এক মাসের বেশী সময় বাংলাদেশে অবস্থান করছেন এই চিনা যুবক সোহান চাও । আয়েশা সুলতানা কসবা উপজেলার কুটি ইউনিয়নের বাইসার গ্রামের আবদুল আলিমের মেয়ে। ওই যুবক চিনের হানান প্রদেশের নানিয়াং শহরের বাসিন্দা সংফু ফ্যাং এর ছেলে । তিনদিন ধরে উপজেলার কুটি ইউনিয়নের বাইসার গ্রামে মেয়ের বাড়িতে আসে সোহান চাও। শনিবার বিকেলে বিষয়টি জানাজানি হওয়ার পর কৌতুহলী মানুষRead More


বিজয়নগরে মাছ ধরার নৌকায় ডাকাত দলের হামলা:: নিহত ১

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দেওদুনিয়া বিলে মাছ ধরতে গিয়ে সশস্ত্র ডাকাতদলের হামলায় আলী আহম্মদ (৫৫) নামে এক জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই জেলে গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার দেওদুনিয়া বিল থেকে আলী আহম্মদের মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্ত শেষে বিকেলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এর আগে শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাত প্রায় ১টার দিকে মাছ ধরতে গিয়ে তিনি নিখোঁজ হন। নিহত আলী আহম্মদ বিজয়নগর উপজেলার চরইসলামপুর ইউনিয়নের উত্তর রাজাপাড়া গ্রামের বাসিন্দা এবং অলফত আলীর ছেলে। পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাতেRead More


দুই দিন পরই সেই জমিতে প্রশাসনের অভিযান: তিতাস তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

দুই দিন আগে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে গিয়েও কোনো ব্যবস্থা না নিয়ে ফিরে আসার পর এবার ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীর তীরবর্তী সিমনা সড়কসংলগ্ন কৃষিজমি ও জলাশয় ভরাট করে গড়ে ওঠা অবৈধ দোকান ও স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। অভিযানে কয়েকটি অবৈধ দোকান ভেঙে ফেলা হয়েছে। পাশাপাশি সড়কে অবৈধভাবে যানবাহন পার্কিং করার দায়ে দুইজনকে মোট এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) সকাল ১১টা থেকে দিনব্যাপী পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাছরিন আক্তার। এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিন্স সরকার, শাহরিয়ার হাসানRead More


‘প্রধানমন্ত্রীর সুস্পষ্ট বার্তা, প্রাকৃতিক জলাধার ভরাট করা যাবে না’- উপশহর বানাতে বিল ভরাটের পরিকল্পনা প্রসঙ্গে খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপি

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য, বিএনপির নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ও জাতীয় সংসদের বাণিজ্য মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্পষ্ট বার্তা আছে প্রাকৃতিক জলাধার ও পুকুর ভরাট করা যাবে না। এ ধরনের প্রাকৃতিক জলাধার ভরাট করে আবাসন প্রকল্প নির্মাণ, এটা পরিবেশ আইনেও অনুমোদিত নয়। শনিবার (১৮ জুলাই) বেলা ১১টায় তাঁর শহরের পুনিয়াউটের বাসভবনে গিয়ে সদর ও বিজয়নগর উপজেলার মধ্যে সরাসরি সংযোগ সড়ক সীমানা-ব্রাহ্মণবাড়িয়া সড়কের পাশে পেলুনপুর, রাজাবাড়ি, দক্ষিণ রাজাবাড়ি, দত্তখোলা এলাকায় সড়কের পাশে বসতবাড়ি, কৃষিজমি, জলাধারRead More


কাগজে ‘অসহায়’, বাস্তবে কোটিপতি? আদালতের মূল্যবান জায়গা লীজে নবীনগরে তোলপাড়

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার আদালত পুকুরপাড়সংলগ্ন সরকারি জায়গা লিজ দেওয়াকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রতিষ্ঠিত ব্যবসায়ী হওয়া সত্ত্বেও নিজেকে অর্থকষ্টে থাকা ব্যক্তি হিসেবে উল্লেখ করে আদালতের একটি মূল্যবান জায়গা বরাদ্দ নিয়েছেন অজিত সূত্রধর। তবে এ অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি। অনুসন্ধানে জানা গেছে, নবীনগর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আলমনগর দক্ষিণপাড়ার বাসিন্দা অজিত সূত্রধর ব্রাহ্মণবাড়িয়ার জেলা জজের কাছে দেওয়া এক আবেদনে উল্লেখ করেন, তিনি চরম অর্থকষ্টে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। জীবিকা নির্বাহের জন্য নবীনগর সিনিয়র সিভিল জজ (চৌকি) আদালত প্রাঙ্গণের একটি পরিত্যক্ত স্থানে ছোট একটি অস্থায়ী দোকানRead More


ইন্টারপোলের ‘ওয়ান্টেড’ তালিকায় ব্রাহ্মণবাড়িয়ার সৈয়দ হোসেন

আন্তর্জাতিক পুলিশ সংস্থা (ইন্টারপোল) প্রকাশিত ‘ওয়ান্টেড পারসনস’ তালিকায় নাম এসেছে বাংলাদেশি নাগরিক সৈয়দ মো. হোসেন ওরফে হোসেনের।তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। ইন্টারপোল প্রকাশিত তথ্য অনুযায়ী, তার পূর্ণ নাম সৈয়দ মো. হোসেন (Syed Md. Hossain @ Hosen)। তিনি ১৯৫১ সালের ১৫ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। জন্মস্থান হিসেবে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা গ্রামের নাম উল্লেখ করা হয়েছে। জাতীয়তা বাংলাদেশি। বিশেষ শারীরিক বৈশিষ্ট্য হিসেবে দাড়ি রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। ইন্টারপোলে প্রকাশিত অভিযোগে বলা হয়েছে, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালে অভিযুক্ত সৈয়দ মো. হোসেন ওরফে হোসেন নিরস্ত্র বেসামরিক জনগণ, মুক্তিযোদ্ধা, স্বাধীনতার পক্ষের ব্যক্তি এবং বিশেষRead More


নবীনগরে বজ্রপাতে যুবকের মৃত্যুকে ঘিরে রহস্য, পরিকল্পিত হত্যার অভিযোগ পরিবারের

মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের দৌলতপুর গ্রামে সুমন মিয়া (৩২) নামে এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে রহস্য ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি প্রাথমিকভাবে বজ্রপাতে মৃত্যু হিসেবে প্রচারিত হলেও নিহতের পরিবারের দাবি, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। মৃত সুমন মিয়া (৩২) উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের দৌলতপুর গ্রামের হাসান মোল্লাবাড়ির হাজী নুর ইসলামের ছোট ছেলে। তিনি বালুবাহী নৌকায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। পরিবারের সদস্যদের অভিযোগ, শুক্রবার দুপুরে সুমন মিয়ার মরদেহ উদ্ধারের পর তার শরীরে মারধরের একাধিক চিহ্ন দেখা যায়। তাই তারা এটিকে স্বাভাবিক মৃত্যু বা বজ্রপাতে মৃত্যু বলে মানতেRead More


ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি খাস পুকুর ভরাটের অভিযোগে তদন্ত, ভরাট কাজ বন্ধ, মুচলেকা

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের ফতেপুর ঋষি বাড়ি সংলগ্ন সরকারি খাস খতিয়ানভুক্ত একটি পুকুর বালু দিয়ে ভরাটের অভিযোগে অভিযান ও সরেজমিন তদন্ত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। তদন্তে সরকারি পুকুর শ্রেণির জমিতে ড্রেজার দিয়ে বালু ফেলে ভরাটের সত্যতা পাওয়ার পর ভরাট কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্টদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। শনিবার (১৮ জুলাই) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাছরিন আক্তার। এ সময় রেভিনিউ ডেপুটি কালেক্টর শাহরিয়ার হাসান খান, সহকারী কমিশনার প্রিন্স সরকার এবং ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার একটি পুলিশ দল উপস্থিত ছিলেন।Read More


সরাইলে জিহাদ হত্যাকারীদের বিচারের দাবীতে ঢাকা-সিলেট মহাসড়কে  মানববন্ধন 

মোহাম্মদ মাসুদ, সরাইল  :  ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কিশোর জিহাদ হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন এলাকাবাসী। অবরোধের কারণে মহাসড়কের ঢাকা – সিলেট ও কুমিল্লা -সিলেট দু পাশে কয়েক কিলোমিটার জুড়ে তীব্র যানজট সৃষ্টি  হয়  চরম দুর্ভোগে পড়েন হাজারো যাত্রী। সরাইল উপজেলার কুট্টাপাড়া এলাকায় আজ রোববার (১৯ জুলাই)  সকাল ১০ টায়  শত শত মানুষের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। বিক্ষোভকারীরা ‘জিহাদের হত্যাকারীরা বাইরে কেন’, ‘খুনিদের দ্রুত গ্রেপ্তার করতে হবে’ এবং ‘হত্যাকারীদের ফাঁসি চাই’—এমন নানাRead More


This site is protected by wp-copyrightpro.com