Main Menu

নবীনগরে বজ্রপাতে যুবকের মৃত্যুকে ঘিরে রহস্য, পরিকল্পিত হত্যার অভিযোগ পরিবারের

[Web-Dorado_Zoom]
মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের দৌলতপুর গ্রামে সুমন মিয়া (৩২) নামে এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে রহস্য ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি প্রাথমিকভাবে বজ্রপাতে মৃত্যু হিসেবে প্রচারিত হলেও নিহতের পরিবারের দাবি, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। মৃত সুমন মিয়া (৩২) উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের দৌলতপুর গ্রামের হাসান মোল্লাবাড়ির হাজী নুর ইসলামের ছোট ছেলে। তিনি বালুবাহী নৌকায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
পরিবারের সদস্যদের অভিযোগ, শুক্রবার দুপুরে সুমন মিয়ার মরদেহ উদ্ধারের পর তার শরীরে মারধরের একাধিক চিহ্ন দেখা যায়। তাই তারা এটিকে স্বাভাবিক মৃত্যু বা বজ্রপাতে মৃত্যু বলে মানতে নারাজ। তাদের দাবি, ঘটনার পেছনে অন্য কোনো কারণ বা অপরাধমূলক ঘটনা রয়েছে কি না, তা নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন।
নিহতের স্বজনরা সুষ্ঠু ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন এবং ঘটনার সঙ্গে কেউ জড়িত থাকলে তাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারাও মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।
নবীনগর থানার ওসি মোর্শেদুল আলম চৌধুরী জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares