Main Menu

Saturday, July 18th, 2026

 

নবীনগরে শহীদ জুলাই স্মৃতি স্তম্ভ’-এর উদ্বোধন

মিঠু সূত্রধর পলাশ : ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ হওয়া নবীনগর উপজেলার ছয় সূর্যসন্তানের স্মরণে নির্মিত ‘জুলাই স্মৃতি স্তম্ভ’-এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার(১৭ জুলাই) সকাল ১১ ঘটিকায় নবীনগর থানা প্রাঙ্গণের প্রবেশদ্বারে আয়োজিত অনুষ্ঠানে স্মৃতি স্তম্ভটির উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান। এ সময় শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। উদ্বোধনী অনুষ্ঠানে এমপি অ্যাডভোকেট আব্দুল মান্নান বলেন, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে দেশব্যাপী আন্দোলনের সময় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নবীনগর উপজেলার ছয়জন নিহত হন। তাঁদের আত্মত্যাগ গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ইতিহাসেরRead More


আখাউড়ায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয়েছে। নিহতের আনুমানিক বয়স ৩৫ বছর। সুরতহাল প্রতিবেদন শেষে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। পরিচয় শনাক্তের লক্ষ্যে পিবিআইয়ের একটি দল হাসপাতালের মর্গে গিয়ে মরদেহের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে জাতীয় তথ্যভান্ডারে যাচাই করে পরিচয় শনাক্ত করতে পারেনি। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত বুধবার (১৫ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৭টা ১৫ মিনিটে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের বিজিবি ক্যাম্প সংলগ্ন সড়কে অজ্ঞাত একটি দ্রুতগতির গাড়ি ওই নারীকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কেRead More


পরিচ্ছন্ন ও বাসযোগ্য ব্রাহ্মণবাড়িয়ার দাবিতে মানববন্ধন

শহরের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনার স্তুপ, অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা এবং ক্রমবর্ধমান পরিবেশ দূষণের প্রতিবাদে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য ব্রাহ্মণবাড়িয়া গড়ে তোলার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৩টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া-এর উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে সংগঠনের নেতৃবৃন্দ, সদস্য, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন নাগরিক অংশগ্রহণ করেন। মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার প্রতিষ্ঠাতা ও পরিচালক শেখ আরিফ বিল্লাহ আজিজী বলেন, “ব্রাহ্মণবাড়িয়া শহর দিন দিন ময়লা-আবর্জনার স্তূপে পরিণত হচ্ছে। শহরের গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও জনসমাগমস্থলের পাশে দিনের পর দিন বর্জ্য পড়ে থাকায় দুর্গন্ধেRead More


ইঞ্জিনের শক্তি কম:: ভৈরব রেলসেতুতে উঠতে না পেরে ৩ ঘণ্টা আটকে তিতাস কমিউটার, ভোগান্তি

ইঞ্জিনের কার্যক্ষমতা কম থাকায় ভৈরব রেলসেতুতে উঠতে না পেরে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী তিতাস কমিউটার ট্রেনটি প্রায় তিন ঘণ্টা আটকে ছিল। পরে নতুন একটি ইঞ্জিন সংযুক্ত করে ট্রেনটি আবার যাত্রা শুরু করে। শুক্রবার দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত ট্রেনটি ভৈরব রেলওয়ে জংশন স্টেশনের আউটার এলাকায় আটকে ছিল। এতে শত শত যাত্রী চরম ভোগান্তিতে পড়েন। ভৈরব রেলওয়ে জংশনের স্টেশনমাস্টার মো. ইউসুফ বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা তিতাস কমিউটার ট্রেনটি দুপুর ১টা ৫০ মিনিটে ভৈরব রেলওয়ে জংশন স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে যাত্রাবিরতি দেয়। প্রায় ২টার দিকে স্টেশন ছেড়ে কিছু দূর এগিয়ে ভৈরব রেলসেতুতেRead More


ব্রাহ্মণবাড়িয়ার কামরুল রাশিয়া থেকে ইউক্রেনের কারাগারে:: দেশে ফেরার অপেক্ষায় স্ত্রী-সন্তান**

ভাগ্য বদলের আশায় সাড়ে আট লাখ টাকা খরচ করে রাশিয়ায় গিয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের কামরুল হাসান (৩৮)। কিন্তু পরিবারের দাবি, দালালের প্রতারণার শিকার হয়ে তিনি জোরপূর্বক রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে পাঠানো হন। পরে রুশ সেনাশিবির থেকে পালানোর সময় ইউক্রেনীয় বাহিনীর হাতে আটক হয়ে বর্তমানে দেশটির একটি কারাগারে বন্দী রয়েছেন। এদিকে দেশে তাঁর ফিরে আসার অপেক্ষায় দিন কাটছে স্ত্রী ও ছয় বছরের মেয়ের। কামরুল হাসান ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউরফতেহপুর ইউনিয়নের লাউরফতেহপুর গ্রামের মৃত হাসেম মুন্সীর ছেলে। তাঁর স্ত্রী নাজমীন আক্তার ও মেয়ে তায়েব্যা নূর বর্তমানে গ্রামেই বসবাস করছেন। পরিবার জানায়, দীর্ঘ ১২Read More


আখাউড়া স্থলবন্দরে কমেছে আমদানি-যাত্রী পারাপার, রাজস্ব আয়েও ধস

ভারতের সঙ্গে বাণিজ্যিক টানাপোড়েন, বাংলাদেশি পণ্যের ওপর আমদানি নিষেধাজ্ঞা এবং ভিসা জটিলতার প্রভাবে ২০২৫-২৬ অর্থবছরে আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি, যাত্রী পারাপার ও সরকারের রাজস্ব আয় উল্লেখযোগ্যভাবে কমেছে। তবে একই সময়ে রপ্তানি কিছুটা বেড়েছে। সম্প্রতি ভারতের আগরতলায় অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকের পর পরিস্থিতির উন্নতির আশা করছেন ব্যবসায়ী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। আখাউড়া স্থল শুল্ক স্টেশনের তথ্যমতে, ২০২৫-২৬ অর্থবছরে এ বন্দর দিয়ে প্রায় ৫২৪ কোটি টাকার পণ্য রপ্তানি হয়েছে, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় ১০ কোটি টাকা বেশি। তবে একই সময়ে ভারত থেকে আমদানি নেমে এসেছে মাত্র ১৭৭ মেট্রিক টনে। ফলে আমদানি খাতে সরকারেরRead More


বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় এমপি শ্যামলকে জেলা যুবদলের অভিনন্দন

বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হুসেন মাহবুব শ্যামলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদল। শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়া শহরের পুনিয়াউট এলাকায় অবস্থিত এমপি শ্যামলের বাসভবনে জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা ও সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদের নেতৃত্বে নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় জেলা যুবদলের নেতারা বলেন, দেশের গুরুত্বপূর্ণ একটি সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পাওয়ায় ব্রাহ্মণবাড়িয়াবাসী গর্বিত। তারা আশা প্রকাশ করেন, ইঞ্জিনিয়ার খালেদ হুসেন মাহবুব শ্যামলের নেতৃত্বে দেশের বাণিজ্য খাত আরও গতিশীল হবে এবং জেলার উন্নয়নেও এRead More


This site is protected by wp-copyrightpro.com