Main Menu

নবীনগরে শহীদ জুলাই স্মৃতি স্তম্ভ’-এর উদ্বোধন

[Web-Dorado_Zoom]
মিঠু সূত্রধর পলাশ : ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ হওয়া নবীনগর উপজেলার ছয় সূর্যসন্তানের স্মরণে নির্মিত ‘জুলাই স্মৃতি স্তম্ভ’-এর উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার(১৭ জুলাই) সকাল ১১ ঘটিকায় নবীনগর থানা প্রাঙ্গণের প্রবেশদ্বারে আয়োজিত অনুষ্ঠানে স্মৃতি স্তম্ভটির উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান।
এ সময় শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে এমপি অ্যাডভোকেট আব্দুল মান্নান বলেন, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে দেশব্যাপী আন্দোলনের সময় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নবীনগর উপজেলার ছয়জন নিহত হন।
তাঁদের আত্মত্যাগ গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ইতিহাসের অংশ হয়ে থাকবে। শহিদদের স্মরণে নির্মিত এই স্মৃতি স্তম্ভ ভবিষ্যৎ প্রজন্মের কাছে তাঁদের আত্মত্যাগের সাক্ষ্য বহন করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম হোসেন খান টিটু, সাংগঠনিক সম্পাদক আসরাফ হোসেন রাজু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক আহামেদ, বিএনপি নেতা সাদেকুল ইসলাম সাদির, বিএনপি নেতা আমির হোসেন,যুবদল নেতা কাজী সুমন সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। সেখানে তাঁদের আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares