Main Menu

বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় এমপি শ্যামলকে জেলা যুবদলের অভিনন্দন

[Web-Dorado_Zoom]
বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হুসেন মাহবুব শ্যামলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদল।
শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়া শহরের পুনিয়াউট এলাকায় অবস্থিত এমপি শ্যামলের বাসভবনে জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা ও সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদের নেতৃত্বে নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় জেলা যুবদলের নেতারা বলেন, দেশের গুরুত্বপূর্ণ একটি সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পাওয়ায় ব্রাহ্মণবাড়িয়াবাসী গর্বিত। তারা আশা প্রকাশ করেন, ইঞ্জিনিয়ার খালেদ হুসেন মাহবুব শ্যামলের নেতৃত্বে দেশের বাণিজ্য খাত আরও গতিশীল হবে এবং জেলার উন্নয়নেও এ দায়িত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা এমপি শ্যামলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দায়িত্ব পালনে সর্বাত্মক সফলতা কামনা করেন।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares