Thursday, July 2nd, 2026
বাঞ্ছারামপুরে নামজারি ও খারিজের নামে লাখ লাখ টাকা ঘুষ বাণিজ্য, জিডি করল ভূমি অফিস
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের নাম ব্যবহার করে নামজারি (খারিজ) ও জমাখারিজের নামে সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতারকদের বিরুদ্ধে বাঞ্ছারামপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে উপজেলা ভূমি অফিস। উপজেলা ভূমি অফিস জানায়, সরকারি ভূমি সেবার নামে একটি প্রতারক চক্র সেবাগ্রহীতাদের বিভ্রান্ত করে নামজারি দ্রুত করে দেওয়ার আশ্বাস দিয়ে কোথাও কোথাও লাখ টাকা পর্যন্ত দাবি করছে। এতে ভূমি অফিসের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি সেবার স্বচ্ছতাও প্রশ্নবিদ্ধ হচ্ছে। এ কারণে গত বুধবার থানায় জিডি করা হয়েছে। ভূমি অফিস সূত্রে জানা গেছে, ভূমিRead More
ব্রাজিল-জাপান ম্যাচে সিগারেট খাওয়া নিয়ে সংঘর্ষে ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থী আহত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ব্রাজিল-জাপান ফুটবল ম্যাচ দেখা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে সংঘর্ষে ব্রাহ্মণবাড়িয়ার এক শিক্ষার্থী আহত হয়েছেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের এক নেতা ও জাতীয় ছাত্রশক্তির এক নেতাও আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে গিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আহত হওয়ার পাশাপাশি দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিক হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩০ জুন) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার রাতে ব্রাজিল-জাপান ফুটবল ম্যাচ চলাকালে মার্কেটিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইফতেখার দিশানকে কেন্দ্র করে ছাত্রদল নেতা আবদুল্লাহ আল-মামুনের সঙ্গে বাগবিতণ্ডাRead More
ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সুবর্ণজয়ন্তীতে ‘বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড’ ঘোষণা
ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের ৫০ বছর পূর্তি (সুবর্ণজয়ন্তী) উপলক্ষে ‘বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড’ প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) অনুষ্ঠিত সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। প্রেস ক্লাবের সভাপতি ও সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক জাবেদ রহিম বিজনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও সদস্য সচিব মো. বাহারুল ইসলাম মোল্লা, উদযাপন কমিটির সদস্য ইব্রাহিম খান সাদাত, সৈয়দ রিয়াজ আহমেদ অপু, মোশাররফ হোসেন বেলাল, ফরহাদুল ইসলাম পারভেজ, মোজাম্মেল চৌধুরী ও শাহজাহান সাজুসহ অন্যরা। সভায় সুবর্ণজয়ন্তী উপলক্ষে নানা আয়োজনের মাধ্যমে জাঁকজমকপূর্ণভাবে ৫০ বছর পূর্তি উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।Read More
ব্রাহ্মণবাড়িয়ায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন
২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করেছে জেলা ছাত্রদল। সোমবার (১ জুলাই) রাতে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ প্রাঙ্গণে জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তীর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে জেলা ছাত্রদলসহ বিএনপি, যুবদল, বিভিন্ন ছাত্র ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ সিরাজুল ইসলাম সিরাজ। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলী আজম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন এবং জেলা যুবদলের সহসভাপতি নাসির ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেনRead More
নাসিরনগরে সিলিংফ্যানে ঝুলছিল নার্সের মরদেহ, সামনে কাঁদছিল দুই শিশু
নাসিরনগরে লাকি আক্তার (২৮) নামে এক সিনিয়র স্টাফ নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ জুলাই) বিকেলে উপজেলার গুনিয়াউক ইউনিয়নের গুনিয়াউক গ্রামের একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত লাকি আক্তার পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রামনকুমার ইউনিয়নের রামপুর গ্রামের শামসুল হুদার মেয়ে। তিনি নাসিরনগর উপজেলার গুনিয়াউক ১০ শয্যাবিশিষ্ট পল্লী স্বাস্থ্যকেন্দ্রে সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত ছিলেন। তার শ্বশুরবাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায়। কর্মস্থলের পাশেই একটি বাসায় দুই সন্তানকে নিয়ে ভাড়া থাকতেন তিনি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের আদমপুর গ্রামের মৃত হুমায়ুন কবিরের ছেলেRead More
সরাইলে কাভার্ড ভ্যানের চাপায় ৮ বছরের শিশুর মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কে কাভার্ড ভ্যানের চাপায় লাবিব (৮) নামে এক পথচারী শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বেড়তলা পূর্বপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লাবিব ওই এলাকার তগদির মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধায় সিলেট থেকে ঢাকাগামী একটি মিনি কাভার্ড ভ্যান (রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা মেট্রো-ন-২২-১৪৫৮) মহাসড়কের বেড়তলা পূর্বপাড়া এলাকায় পৌঁছালে পথচারী শিশু লাবিবকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় জড়িত কাভার্ড ভ্যানটি পুলিশ হেফাজতেRead More
উপহার হিসেবে আখাউড়া দিয়ে ভারতে ৬০০ কেজি আম পাঠালো সরকার
ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা ও রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য শুভেচ্ছা উপহার হিসেবে ৬০০ কেজি হাড়িভাঙা ও আম্রপালি জাতের আম পাঠিয়েছে বাংলাদেশ সরকার। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ১২০টি কার্টনে ভর্তি আমবাহী একটি কাভার্ড ভ্যান ভারতের আগরতলা স্থলবন্দরে পৌঁছে। আমগুলোর কাস্টমস ক্লিয়ারিংয়ের দায়িত্ব পালন করে আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট সুয়েব ট্রেড ইন্টারন্যাশনাল। স্থলবন্দর সূত্রে জানা গেছে, প্রতিবছরের মতো এবারও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য মৌসুমি ফল হিসেবে আম উপহার পাঠানো হয়েছে। সৌহার্দ্যপূর্ণ এ উপহার বিনিময়ের অংশ হিসেবে ত্রিপুরাRead More
হার না মানা এক স্বপ্নযাত্রা, ৪৭তম বিসিএসে সাফল্য নবীনগরের করিমের
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জল্লী গ্রামের আব্দুল করিম ৪৭তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। চাকরি, সংসার ও সন্তানের দায়িত্ব সামলেও কঠোর পরিশ্রম আর অধ্যবসায়ের মাধ্যমে তিনি এ সাফল্য অর্জন করেছেন। আব্দুল করিমের বাবা আবুল কাশেম। তিনি দরিকান্দি-বাড্ডা আছমাতুন্নেসা উচ্চ বিদ্যালয়ের ২০১২ সালের ব্যাচের শিক্ষার্থী। পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। শিক্ষাজীবন শেষে করিম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি জনতা ব্যাংক-এ চাকরি করেন। বর্তমানে তিনি [অগ্রণী ব্যাংক এর সলিমগঞ্জ শাখায় কর্মরত। জানা গেছে, ৪৫তম বিসিএসে তিনি নন-ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন। তবে তাতে থেমে যাননি। ক্যাডার হওয়ার স্বপ্নকে সামনে রেখে চাকরিRead More
সরাইলে টানা তিন দিনের সংঘর্ষের পর শান্তির আভাস, জেলা পরিষদ প্রশাসকের মধ্যস্থতায় সমঝোতা
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের সূর্যকান্দি ও ধর্মতীর্থ গ্রামের মধ্যে টানা তিন দিন ধরে চলা রক্তক্ষয়ী সংঘর্ষের পর এলাকায় শান্তির আভাস দেখা দিয়েছে। জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজের মধ্যস্থতায় উভয় পক্ষ সংঘাত বন্ধে প্রাথমিক সমঝোতায় পৌঁছেছে। এর পর সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কে পুনরায় যান চলাচল শুরু হয়েছে। এর আগে গত রোববার সন্ধ্যায় পাওনা টাকা নিয়ে সূর্যকান্দি গ্রামের মোশাররফ হোসেন ও ধর্মতীর্থ গ্রামের হাদিম মিয়ার মধ্যে বাকবিতণ্ডার জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ধর্মতীর্থ গ্রামের শামছুল মিয়ার ছেলে হাদিম মিয়া (৫৫) নিহত হন। সোমবার নিহত হাদিম মিয়ার দাফনেরRead More
কসবায় নববিবাহিত গৃহবধূর মৃত্যু, যৌতুকের দাবিতে হত্যার অভিযোগ পরিবারের
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সোনিয়া আক্তার (১৯) নামে এক নববিবাহিত গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের পরিবার যৌতুকের দাবিতে নির্যাতনের পর পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে। তবে পুলিশ প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যার ঘটনা হিসেবে জানিয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেছে। সোমবার (২৯ জুন) রাত ৯টার দিকে উপজেলার কুটি ইউনিয়নের কুটি গ্রামের ঈদগাহ পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত সোনিয়া আক্তার ওই গ্রামের সাগর মিয়ার স্ত্রী। প্রায় তিন মাস আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। সোনিয়ার বাবার বাড়ি কসবা পশ্চিম ইউনিয়নের আকসিনা কুচুয়াপাড়া গ্রামে। তিনি সাজিদ মিয়ার মেয়ে। পুলিশRead More



















