Main Menu

ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সুবর্ণজয়ন্তীতে ‘বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড’ ঘোষণা

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের ৫০ বছর পূর্তি (সুবর্ণজয়ন্তী) উপলক্ষে ‘বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড’ প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) অনুষ্ঠিত সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। প্রেস ক্লাবের সভাপতি ও সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক জাবেদ রহিম বিজনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও সদস্য সচিব মো. বাহারুল ইসলাম মোল্লা, উদযাপন কমিটির সদস্য ইব্রাহিম খান সাদাত, সৈয়দ রিয়াজ আহমেদ অপু, মোশাররফ হোসেন বেলাল, ফরহাদুল ইসলাম পারভেজ, মোজাম্মেল চৌধুরী ও শাহজাহান সাজুসহ অন্যরা।
সভায় সুবর্ণজয়ন্তী উপলক্ষে নানা আয়োজনের মাধ্যমে জাঁকজমকপূর্ণভাবে ৫০ বছর পূর্তি উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে কৃষি ও পরিবেশ, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি ও উন্নয়ন এবং অপরাধ, দুর্নীতি ও আইনশৃঙ্খলা বিষয়ে প্রকাশিত বিশেষ প্রতিবেদনের ওপর ভিত্তি করে তিনটি ক্যাটাগরিতে সেরা তিনজন সাংবাদিককে ‘বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড’ প্রদান করা হবে বলে জানানো হয়।
এ প্রতিযোগিতায় ব্রাহ্মণবাড়িয়া জেলার সব সাংবাদিক অংশ নিতে পারবেন। জাতীয় দৈনিক, টেলিভিশন ও অনলাইন নিউজ পোর্টালে ২০২৫ সালের ১ জুলাই থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত প্রকাশিত ব্রাহ্মণবাড়িয়াবিষয়ক বিশেষ, অনুসন্ধানী বা এক্সক্লুসিভ প্রতিবেদন পুরস্কারের জন্য বিবেচিত হবে।
আগ্রহী সাংবাদিকদের আগামী ৩০ জুলাইয়ের মধ্যে তাদের প্রতিবেদন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
আগামী ২০২৭ সালের জানুয়ারিতে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares