Sunday, June 28th, 2026
বিজয়নগরে সীমান্তে গুজব ছড়িয়ে উত্তেজনা তৈরির অপচেষ্টা, সতর্ক থাকার আহ্বান বিজিবির
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নের ভারত সীমান্তে গুজব ছড়িয়ে অযথা উত্তেজনা সৃষ্টি না করার আহ্বান জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের স্পর্শকাতর পরিস্থিতিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাইবিহীন তথ্য, ভিডিও বা ফেসবুক লাইভ প্রচার থেকে বিরত থাকার জন্যও অনুরোধ জানিয়েছে বাহিনীটি। সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ ও সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম এ আহ্বান জানান। স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে সিংগারবিল ইউনিয়নের কয়েকজন যুবক তাদের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে সীমান্ত পরিস্থিতি নিয়ে বিভিন্ন পোস্ট করেন। তবে স্থানীয়দের দাবি, পোস্টে উল্লেখিতRead More
কসবায় ৪৪ বছর ইমামতির পর সম্মাননায় বিদায়, ইমামকে ২ লাখ ৭০ হাজার টাকা উপহার
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কায়েমপুর মধ্যপাড়া বাইতুল হারাম জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা বশির আহমেদকে ৪৪ বছরের ইমামতির দায়িত্ব পালন শেষে সংবর্ধনা ও সম্মাননার মাধ্যমে বিদায় জানিয়েছেন মসজিদ পরিচালনা কমিটি ও এলাকাবাসী। শুক্রবার (২৬ জুন) জুমার নামাজের আগে মসজিদে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে জুমার নামাজ শেষে ফুল দিয়ে সাজানো একটি প্রাইভেটকারে করে তাঁকে বিদায় জানানো হয়। ভালোবাসার নিদর্শন হিসেবে এলাকাবাসীর পক্ষ থেকে তাঁকে নগদ ২ লাখ ৭০ হাজার টাকা উপহার দেওয়া হয়। জানা যায়, মাত্র ২০ বছর বয়সে কায়েমপুর মধ্যপাড়া বাইতুল হারাম জামে মসজিদেRead More
মামলার ব্যবসা করছেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা: রুমিন ফারহানা
বিএনপির স্থানীয় নেতাকর্মীরা মামলার ব্যবসা করছেন বলে অভিযোগ ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার। শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ঘাগড়াজুড়ি গ্রামে একটি সড়ক নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ অভিযোগ করেন। রুমিন ফারহানা বলেন, বিএনপি শ্যোন অ্যারেস্টের কালচার শুরু করেছে। একটা মামলা হয়েছে, জামিন নিয়েছে, সঙ্গে সঙ্গে আরেকটি মামলা দেওয়া হচ্ছে। এলাকায় এলাকায় বিএনপির স্থানীয় নেতাকর্মীরা মামলার ব্যবসা করেছেন। এটা আমি সংসদেও বলেছি, সরকারকেও বলবো। তিনি বলেন, আমাদের অত্যন্ত জ্ঞানী স্বরাষ্ট্রমন্ত্রীকেও বলবো—বিষয়টি আপনি দেখবেন। মনে রাখবেন—নাথিং গোজ আননোটিসড অ্যান্ড আনপানিশড (কোনো কিছুই নজর এড়ায় না ওRead More
কসবায় র্যাব-৯-এর অভিযানে ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ, গ্রেপ্তার ২
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় র্যাব-৯-এর অভিযানে চোরাচালানের আনুমানিক **৭২ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি** জব্দ করা হয়েছে। এ সময় চোরাচালানের অভিযোগে **দুইজনকে গ্রেপ্তার** করা হয়। র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া সূত্রে জানা যায়, শুক্রবার (২৬ জুন) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কসবা উপজেলার কদমতলা বাজার এলাকায় অভিযান চালানো হয়। খবর পেয়ে ভোর আনুমানিক ৫টা ২০ মিনিটে কসবা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে নয়নপুর-কসবা সড়কে একটি চেকপোস্ট স্থাপন করে র্যাব। এ সময় একটি নীল-হলুদ রঙের কাভারভ্যান থামানোর সংকেত দিলে র্যাবের উপস্থিতি টের পেয়ে গাড়ি থেকে নেমে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে তাদের আটক করাRead More
ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৬ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য মাদকবিরোধী র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), সিভিল সার্জনের প্রতিনিধি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, আলেম-ওলামা, মাদকবিরোধী আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ, মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রের প্রতিনিধিগণ এবং জেলার সর্বস্তরের জনগণ। বক্তারা মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, তরুণ সমাজকে মাদকের কুফল থেকে রক্ষাRead More
আখাউড়ায় ট্রেনের ইঞ্জিন থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার, চালক আটক
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশনে একটি কন্টেইনার (মালবাহী) ট্রেনের ইঞ্জিনে অভিযান চালিয়ে বস্তাভর্তি ১৬ কেজি গাঁজা ও এক বোতল ভারতীয় এসকফ সিরাপ উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। বৃহস্পতিবার (২৫ জুন) রাত পৌনে ১১টা থেকে রাত পৌনে ১টা পর্যন্ত প্রায় দুই ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালনা করেন র্যাব-৯-এর ব্রাহ্মণবাড়িয়া সিপিসি-১-এর সদস্যরা। এ ঘটনায় ট্রেনের লোকোমাস্টার (চালক) শাহজাহানকে আটক করা হয়েছে। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে সহকারী লোকোমাস্টার পালিয়ে গেছেন। র্যাব জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘৬০৩ আপ’ কন্টেইনার ট্রেনটি আখাউড়া রেলওয়ে জংশনে পৌঁছালে গোপন সংবাদের ভিত্তিতে তাতে অভিযান চালানো হয়। র্যাব-৯Read More



















