Thursday, June 25th, 2026
এবার মহানগর এক্সপ্রেসে পাথর নিক্ষেপ, যাত্রীর মাথায় আঘাত; লেগেছে ৫টি সেলাই
ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস ট্রেনে বাইরে থেকে ছোড়া পাথরের আঘাতে নাইমুল হাসান নামে এক যাত্রী আহত হয়েছেন। চিকিৎসকেরা তার মাথায় ৫টি সেলাই দিয়েছেন। মঙ্গলবার (২৩ জুন) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে** ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের আউটার এলাকায় পৈরতলার কাছে এ ঘটনা ঘটে। আহত নাইমুল হাসান ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানের নির্বাহী হিসাব রক্ষক বলে জানা গেছে। ভুক্তভোগী জানান, ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে প্রবেশের সময় তিনি নামার প্রস্তুতি নিয়ে দরজার কাছে দাঁড়িয়ে ছিলেন। এ সময় হঠাৎ বাইরে থেকে ছোড়া একটি পাথর তার মাথায় এসে আঘাত করে। সঙ্গে সঙ্গে রক্তক্ষরণ শুরু হলে সহযাত্রীরাRead More
ডেভিল হান্ট অভিযানে কসবায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের তিন নেতা আটক
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিশেষ **‘ডেভিল হান্ট’** অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের তিন নেতাকে আটক করেছে পুলিশ। সোমবার (২২ জুন) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। কসবা থানা পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা হলেন বায়েক ইউনিয়নের নয়নপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে **মকবুল হোসেন (৪১)**, কাইমপুর ইউনিয়নের পানিয়ারূপ গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে **কামাল উদ্দিন (৫৬)** এবং খাড়েরা দক্ষিণ গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে **মেজবাউর রহমান রিমন ভূঁইয়া (৫৬)**। পুলিশ জানায়, মকবুল হোসেন বায়েক ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় সদস্য ও সংগঠনের অর্থ জোগানদাতা হিসেবে পরিচিত।Read More
১৭ বছর পর খুলল বাঞ্ছারামপুর উপজেলা গ্রন্থাগারের দ্বার
দীর্ঘ ১৭ বছর বন্ধ থাকার পর অবশেষে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নতুন আঙ্গিকে যাত্রা শুরু করেছে উপজেলা প্রশাসনের উদ্যোগে সংস্কারকৃত পাঠাগার। শিশু, কিশোর ও তরুণদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলা এবং জ্ঞানচর্চার পরিবেশ সৃষ্টির লক্ষ্যে বুধবার (২৪ জুন) বিকেলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ‘বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসন গ্রন্থাগার’। উপজেলা প্রশাসন চত্বরে পুরনো ভূমি অফিস ভবন সংস্কার করে শীতাতপ নিয়ন্ত্রিত আধুনিক এই পাঠাগার স্থাপন করা হয়েছে। এর উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবু সাইদ। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল ইসলাম। এছাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রবিউল হাসান ভূঁইয়া,Read More
বিজয়নগরে নৌকা থেকে পড়ে বিলের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিলে নৌকা থেকে পড়ে পানিতে ডুবে মো. নোয়াব মিয়া (৬৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে উপজেলার পত্তন ইউনিয়নের পত্তন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নোয়াব মিয়া বড়জগন্নাথপুর গ্রামের মৃত মুসলিম মিয়ার ছেলে। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর আনুমানিক দেড়টার দিকে নোয়াব মিয়া পত্তন বাজারের পশ্চিম পাশের নৌকা ঘাট থেকে একটি ছোট নৌকায় করে নিজের কৃষিজমি ও ক্ষেতখামার দেখতে যান। ঘাট থেকে প্রায় ২০০ গজ দূরে একটি কালভার্টের সামনে পৌঁছালে তিনি হঠাৎ নৌকা থেকে বিলের পানিতে পড়ে যান। ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয়Read More
নাসিরনগরে চুরির ঘটনায় আর্জেন্টিনার সমর্থক আটক, গ্রাম্য বিচারের ভিডিও ভাইরাল
নাসিরনগর উপজেলার গুনিয়াউট ইউনিয়নে মোবাইল চুরির অভিযোগে শাহিন মিয়া (২২) নামে আর্জেন্টিনার সমর্থক এক যুবককে আটক করে স্থানীয় গ্রাম্য বিচার ও সালিশ বৈঠকের মাধ্যমে ছেড়ে দেওয়ার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ঘটনাটির একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে স্থানীয় মহলে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বুধবার (২৪ জুন) রাত ৮টার দিকে গুনিয়াউট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) আব্দুল মালেক বিষয়টি নিশ্চিত করেন। আটক শাহিন মিয়া গুনিয়াউট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং গিয়াস মিয়ার ছেলে। স্থানীয়দের কাছে তিনি আর্জেন্টিনা ফুটবল দলের একজন পরিচিত সমর্থক হিসেবেও পরিচিত।Read More



















