Main Menu

এবার মহানগর এক্সপ্রেসে পাথর নিক্ষেপ, যাত্রীর মাথায় আঘাত; লেগেছে ৫টি সেলাই

[Web-Dorado_Zoom]
ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস ট্রেনে বাইরে থেকে ছোড়া পাথরের আঘাতে নাইমুল হাসান নামে এক যাত্রী আহত হয়েছেন। চিকিৎসকেরা তার মাথায় ৫টি সেলাই দিয়েছেন।
মঙ্গলবার (২৩ জুন) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে** ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের আউটার এলাকায় পৈরতলার কাছে এ ঘটনা ঘটে। আহত নাইমুল হাসান ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানের নির্বাহী হিসাব রক্ষক বলে জানা গেছে।
ভুক্তভোগী জানান, ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে প্রবেশের সময় তিনি নামার প্রস্তুতি নিয়ে দরজার কাছে দাঁড়িয়ে ছিলেন। এ সময় হঠাৎ বাইরে থেকে ছোড়া একটি পাথর তার মাথায় এসে আঘাত করে। সঙ্গে সঙ্গে রক্তক্ষরণ শুরু হলে সহযাত্রীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসকরা তার মাথায় ৫টি সেলাই দেন।
ঘটনার পর রেলযাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় যাত্রীদের অভিযোগ, ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা নতুন নয়। তবে এ ধরনের ঝুঁকিপূর্ণ এলাকায় নজরদারি ও টহল বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ **মো. শাহ আলম** বলেন, ট্রেনে পাথর নিক্ষেপে যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি।
রেলযাত্রীদের দাবি, সচেতনতামূলক প্রচারের পাশাপাশি ঝুঁকিপূর্ণ রেলপথে নিয়মিত টহল, নজরদারি বৃদ্ধি এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা জরুরি।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares