Tuesday, June 9th, 2026
সরাইলে নানাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু
মোহাম্মদ মাসুদ : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নানাবাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে ছামিয়া (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সকালে উপজেলার চুন্টা ইউনিয়নের লোপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ছামিয়া উপজেলার পানিশ্বর ইউনিয়নের দেওবাড়িয়া গ্রামের বাহার মিয়ার মেয়ে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে ছামিয়া তার নানাবাড়ি লোপাড়া গ্রামে বেড়াতে আসে। মঙ্গলবার সকালে পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পাশে খেলাধুলার একপর্যায়ে সে পুকুরে পড়ে যায়। অনেকক্ষণ তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় ছামিয়াকে দেখতে পান স্বজনরা।Read More
বিজয়নগরে সোয়া কোটি টাকার ভারতীয় জিরাসহ কভার্ড ভ্যান জব্দ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা থেকে সোয়া কোটি টাকা মূল্যের ছয় হাজার কেজি ভারতীয় জিরাসহ একটি কভার্ড ভ্যান জব্দ করেছে বিজিবি। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।মঙ্গলবার বিকাল ৪টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সরাইল-২৫ বিজিবি ব্যাটালিয়নের লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদ। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন খবর পেয়ে সোমবার বিকাল ৫টার দিকে উপজেলার আমতলী এলাকায় অভিযান চালায় বিজিবি ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের একটি বিশেষ টহল দল। এ সময় সীমান্ত পিলার ২০০১/এমপি থেকে আনুমানিক পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে একটি কভার্ড ভ্যান আটক করা হয়। পরে কভার্ড ভ্যান তল্লাশি করে ছয় হাজার কেজি ভারতীয়Read More
নবীনগরের নারুই ব্রাহ্মণহাতায়-
এবার ‘মাদকমুক্ত’ ঘোষণার দাবিতে ‘মানববন্ধন’ করল বিক্ষুব্ধ এলাকাবাসি!
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের নারুই ব্রাহ্মণহাতা এলাকায় একজন মাদক বিক্রেতাকে চোখ হাত পা বেধে অমানবিক নির্যাতনের পর এবার সালিশকারকদের নেতৃত্বে এলাকাকে ‘মাদকমুক্ত’ ঘোষণা করার জোর দাবিতে সেই নারুই ব্রাহ্মণহাতা গ্রামে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ এলাকাবাসি। সোমবার (৮ জুন) নারুই ব্রাহ্মণহাতা বার আউলিয়া মাদ্রাসার সামনে রাধিকা সড়কে এই বিশাল মানববন্ধনের আয়োজন করে স্থানীয় জনতা। ওই মানববন্ধন থেকে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গডফাদার হিসেবে আশরাফুল ইসলাম সেলিম দারোগারও অবিলম্বে গ্রেপ্তার ও বিচার দাবি করা হয়। যদিও সেলিম দারোগা’র কাছে এলাকাবাসির এসব কর্মকান্ডকে সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক দাবি করেছেন।Read More
কসবায় বিজিবির জব্দ চাল ছিনতাই:: বিএনপির নেতাসহ আসামি ১৫
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বিজিবির জব্দ করা ভারতীয় বাসমতি চাল ছিনতাইয়ের ঘটনায় বিএনপির নেতাকর্মীসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে আসামি করা হয়েছে। রোববার রাতে কসবা সদর উপজেলার সুলতানপুর (৬০ বিজিবি) ব্যাটালিয়নের অধীন সালদানদী বিওপি ক্যাম্পের সুবেদার মো. মাসুদ মামলাটি করেছেন বলে জানিয়েছেন কসবা থানার পরিদর্শক (তদন্ত) নুরুল আমিন। মামলার আসামিদের মধ্যে রয়েছেন- বায়েক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন (৫০), ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি স্বপন মিয়া (৪২) এবং ইউনিয়ন বিএনপির নেতা হুমায়ুন মিয়া (৪২)। এ ছাড়া নয়নপুর, বায়েক, কোল্লাপাথর ও কুমিল্লার ব্রাহ্মণপাড়া এলাকার আরও ১২ জনকেRead More
শহরের মুন্সেফপাড়া মাদ্রাসায় গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
‘আমার ছেলে সাঁতার জানতো না। বিষয়টি মাদরাসা কর্তৃপক্ষ জানতেন। কিন্তু সে সময় কোনো শিক্ষক বা তত্ত্বাবধায়ক উপস্থিত ছিলেন না। সকালে মাদরাসায় গিয়ে সে আর বাসায় ফেরেনি। পরে খোঁজ নিতে গিয়ে জানতে পারি পুকুরে ডুবে মারা গেছে। তাদের গাফিলতির কারণেই আমার সন্তান মারা গেছে।’ কান্না জড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যাওয়া মাদরাসা ছাত্র মারুফের মা তানিয়া খানম। ব্রাহ্মণবাড়িয়া শহরে পুকুরের পানিতে ডুবে মো. মারুফ (৮) নামের এক মাদরাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতের পরিবার মাদরাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে দায়িত্বহীনতার অভিযোগ তুলেছে। তাদের দাবি, যথাযথ তদারকির অভাবেRead More
ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ৫ জন কারাগারে
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের থলিয়ারা গ্রামে দু’পক্ষের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ। সোমবার (৮ জুন) দুপুরে গ্রেফতার ব্যক্তিদের আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়। তারা হলেন, রফিকুল ইসলাম (৪৫), সাইদ মিয়া (৫০), আল আমিন (৪৫), ফারুকুল ইসলাম (৪৫) ও সাব্বির মিয়া (২৬)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, থলিয়ারা গ্রামের দুটি পক্ষের মধ্যে একটি দোকানের জায়গা দখল ও ব্যবসা পরিচালনা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে রোববার (৭ জুন) সকাল ১০টা থেকেRead More
নাসিরনগরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মোটরসাইকেলের ধাক্কায় কুঞ্জ মোহন সূত্রধর (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (৮ জুন) দুপুরে উপজেলা সদরের নাসিরনগর-সরাইল আঞ্চলিক সড়কে এই ঘটনা ঘটে। নিহত কুঞ্জ মোহন সূত্রধর উপজেলার নাসিরপুর এলাকার রমনী মোহনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে নাসিরনগর সদর থেকে মোটরসাইকেলযোগে দুই আরোহী দাঁতমন্ডল গ্রামের দিকে যাচ্ছিলেন। এ সময় কলেজ মোড় নামক স্থানে মোটরসাইকেলটি পৌঁছালে ওই বৃদ্ধকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওই মোটরসাইকেলের দুই আরোহীRead More



















