Main Menu

নাসিরনগরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মোটরসাইকেলের ধাক্কায় কুঞ্জ মোহন সূত্রধর (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (৮ জুন) দুপুরে উপজেলা সদরের নাসিরনগর-সরাইল আঞ্চলিক সড়কে এই ঘটনা ঘটে। নিহত কুঞ্জ মোহন সূত্রধর উপজেলার নাসিরপুর এলাকার রমনী মোহনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে নাসিরনগর সদর থেকে মোটরসাইকেলযোগে দুই আরোহী দাঁতমন্ডল গ্রামের দিকে যাচ্ছিলেন। এ সময় কলেজ মোড় নামক স্থানে মোটরসাইকেলটি পৌঁছালে ওই বৃদ্ধকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওই মোটরসাইকেলের দুই আরোহী আহত হয়।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। পরে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares