Main Menu

সরাইলে নানাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

[Web-Dorado_Zoom]
মোহাম্মদ মাসুদ : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নানাবাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে ছামিয়া (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সকালে উপজেলার চুন্টা ইউনিয়নের লোপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত ছামিয়া উপজেলার পানিশ্বর ইউনিয়নের দেওবাড়িয়া গ্রামের বাহার মিয়ার মেয়ে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে ছামিয়া তার নানাবাড়ি লোপাড়া গ্রামে বেড়াতে আসে। মঙ্গলবার সকালে পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পাশে খেলাধুলার একপর্যায়ে সে পুকুরে পড়ে যায়।
অনেকক্ষণ তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় ছামিয়াকে দেখতে পান স্বজনরা। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এলাকায়ও এ ঘটনায় গভীর শোকের সৃষ্টি হয়েছে।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares