Main Menu

Monday, June 8th, 2026

 

নবীনগরে ঐতিহ্যবাহী মহেশখাল দখল করে দোকানঘর নির্মান

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের কাইতলা দক্ষিণ ইউনিয়নে সরকারি মহেশ খাল দখল করে হামদু মিয়া নামের এক ব্যাক্তি দোকান ঘর নির্মাণ করছে। সোমবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার কাইতলা দক্ষিণ ইউনিয়নের মূল সড়কের পাসেই এলাকার ঐতিহ্যবাহী মহেশখাল, খালে স্থায়ী ভাবে রড-সিমেন্ট দিয়ে পিলার করে খালটি অবৈধভাবে দখল করে স্থায়ী দোকানঘর নির্মাণ করেছে স্থানীয় হামদু মিয়া। দোকান ঘর নির্মাণে সংশ্লিষ্ট কর্তপক্ষের কোন অনুমতি নিয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে হামদু মিয়া বলেন, কোন অনুমতি নেয়া হয়নি।তবে অনুমতি নেওয়ার জন্য ইউএনও বরাবার কাগজ পাঠিয়েছি।এ বিষয়ে পত্র-পত্রিকায় লেখালেখি না করতে টাকা নিয়ে ছোটেRead More


কসবায় কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এইচএসসি পরীক্ষার্থীসহ দুইজনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের নেয়ামতপুর গ্রামের কবরস্থানে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, নেয়ামতপুর গ্রামের জমির হোসেনের ছেলে নুরু মিয়া (৬৫) এবং একই গ্রামের মর্জু মিয়ার ছেলে সানাউল্লাহ (১৮)। নিহতদের মধ্যে সানাউল্লাহ এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের মৃত মতি সরকারের স্ত্রী মারা গেলে তাকে দাফনের জন্য কবর খোঁড়ার কাজে কয়েকজন যুবকসহ স্থানীয় লোকজন অংশ নেন। একপর্যায়ে কবরস্থানে কবর ঢাকতে স্টেইনলেস স্টিলের (এসএস) একটি শিল্ড সরানোর হচ্ছিল। এ সময় শিল্ডটি কবরস্থানের ওপর দিয়েRead More


ব্রাহ্মণবাড়িয়া শহরে বাড়ির চারপাশে ক্যামেরা লাগিয়ে মাদকের রমরমা বাণিজ্য, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার ১

ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যপাড়ার শান্তিবাগ এলাকার জুবলী রোডে সিসিটিভি ক্যামেরা ব্যবহার করে পুলিশের গতিবিধি নজরদারির মাধ্যমে মাদক ব্যবসা পরিচালনার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ইয়াবা, নগদ টাকা এবং নজরদারি সরঞ্জাম জব্দ করা হয়েছে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ওই এলাকার একটি টিনশেড ঘরে বসে মো. জিয়ামিন (৪২) ও তার স্ত্রী শিপা বেগম (৩৯) মাদক চোরাকারবার পরিচালনা করে আসছিলেন। বাড়িটির চারপাশে তিনটি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা ছিল। এসব ক্যামেরার মাধ্যমে বাইরে নজরদারি করে অপরিচিত ব্যক্তি বা আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেলেই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হতো। শনিবার রাত ৯টার দিকে গোপনRead More


বিজিবি-বিএসফ সীমান্ত বৈঠকের এজেন্ডায় থাকছে – ত্রিপুরার বর্জ্যে ব্রাহ্মণবাড়িয়ার নদী-খাল দূষণের বিষয়টি

সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা এবং বিএসএফের পুশইন ঠেকাতে বিজিবির কঠোর অবস্থানের প্রেক্ষাপটের মধ্যেই ভারতের নয়াদিল্লিতে বিজিবি-বিএসএফের মধ্যে সীমান্ত বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। আগামীকাল সোমবার থেকে শুরু হওয়া এই বৈঠক চলবে ১১ জুন পর্যন্ত। চার দিনব্যাপী মহাপরিচালক (ডিজি) পর্যায়ের ৫৭তম এই বৈঠকে সীমান্তে নিরাপত্তা ও নজরদারির জন্য ভারতের ড্রোন ব্যবহারের বিষয়টিসহ ১৬টি গুরুত্বপূর্ণ এজেন্ডা এবারের বৈঠকে তুলে ধরবে বিজিবি। বিজিবি সদর দপ্তর সূত্র জানায়, এবারের বৈঠকে সীমান্ত হত্যা ও পুশইন বন্ধের দাবি প্রথম এজেন্ডায় থাকছে। বিগত দুই বছরে বিএসএফ বাংলাদেশে ২২শ’র অধিক মানুষকে পুশইন করেছে। এর মধ্যে রোহিঙ্গাRead More


ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ার থলিয়ারা গ্রামে দোকানে জায়গা নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছে। রোববার (৭ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত সংঘর্ষ চলছে। সংঘর্ষের পর থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্যে কাজ করছে সদর থানা পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানায়, সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের থলিয়ারা গ্রামের মিন্দার আলী (ছোট গোষ্ঠী) গোষ্টীর জুবায়েরের সাথে বাদৈর বাড়ি (বড় গোষ্ঠীর) জয়নাল মিয়ার একটি দোকানের জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। দোকানটি ছোট গোষ্ঠীর শিরো মিয়া পরিচালনা করে আসছিল। পরে স্থানীয় গ্রাম্য সালিশে গত চারদিন আগে দোকানটি উচ্ছেদের জন্য সিদ্ধান্তRead More


সরাইলে দিগন্ত বাস খাদে পড়ে নিহত ৪, আহত ১০

সরাইলে যাত্রীবাহী একটি লোকাল বাস খাদে পড়ে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।   সোমবার (৮ জুন) ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বৈশামোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।   ​হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লোকাল যাত্রীবাহী বাসটি মহাসড়ক দিয়ে যাওয়ার সময় বৈশামোড়া এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মুহূর্তেই বাসটি সড়ক থেকে ছিটকে পাশের গভীর খাদে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজন যাত্রী নিহত হন এবং বেশ কয়েকজন আহত হন। খবর পেয়ে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসেরRead More


This site is protected by wp-copyrightpro.com