Saturday, February 28th, 2026
বাংলাদেশে একটি উগ্র দক্ষিণপন্থা মাথাচারা দিয়ে উঠছে, এরা দেশের ভালো চায় না:: জোনায়েদ সাকি
দেশে একটি উগ্র দক্ষিণপন্থা মাথাচাড়া দিয়ে উঠছে, এরা দেশের ভালো চায় না বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আব্দুর রহিম জোনায়েদ সাকি। তিনি বলেছেন, আমরা যেমন জাতিবাদী ফ্যাসিবাদ মোকাবিলা করেছি, তেমনই ধর্মের নাম নিয়ে কোনো ফ্যাসিবাদও সহ্য করব না। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি), বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে গণসংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, ‘আমরা কীভাবে ঐক্যবদ্ধ থাকতে পারি, কীভাবে এমন একটা রাজনৈতিক নেতৃত্ব তৈরি করতে পারি, যারা জনগণের কাছে এমন শক্তি নিয়ে হাজির থাকবে যে, কোনো অপশক্তি আর মাথাচারা দিয়ে উঠতেRead More
বাঞ্ছারামপুরে পুলিশের গাড়ি উল্টে আহত ৮
বাঞ্ছারামপুর উপজেলায় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকিকে গার্ড অব অনার দিতে যাওয়ার পথে পুলিশবাহী গাড়ি উল্টে আট পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক জানান, আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের ভেলানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের দরিভেলানগর গ্রামে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে বাঁচাতে গিয়ে পুলিশ বহন করা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। আহত পুলিশের সদস্যরাRead More



















