Main Menu

বাংলাদেশে একটি উগ্র দক্ষিণপন্থা মাথাচারা দিয়ে উঠছে, এরা দেশের ভালো চায় না:: জোনায়েদ সাকি

[Web-Dorado_Zoom]

দেশে একটি উগ্র দক্ষিণপন্থা মাথাচাড়া দিয়ে উঠছে, এরা দেশের ভালো চায় না বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আব্দুর রহিম জোনায়েদ সাকি। তিনি বলেছেন, আমরা যেমন জাতিবাদী ফ্যাসিবাদ মোকাবিলা করেছি, তেমনই ধর্মের নাম নিয়ে কোনো ফ্যাসিবাদও সহ্য করব না।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি), বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে গণসংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, ‘আমরা কীভাবে ঐক্যবদ্ধ থাকতে পারি, কীভাবে এমন একটা রাজনৈতিক নেতৃত্ব তৈরি করতে পারি, যারা জনগণের কাছে এমন শক্তি নিয়ে হাজির থাকবে যে, কোনো অপশক্তি আর মাথাচারা দিয়ে উঠতে পারবে না— সেটা নিশ্চিত করতে হবে। জনগণের ভোটে নির্বাচিত বিএনপির নেতৃত্বে যুগপৎ জোট সরকার, প্রধানমন্ত্রী তারেক রহমান শপথ গ্রহণের পরেই অক্লান্ত পরিশ্রম করছেন কীভাবে তিনি তার নির্বাচনি অঙ্গীকার পূরণ করবেন। ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, ১০ হাজার টাকা সুদসহ কৃষিঋণ মওকুফ, ইমামসহ অন্যান্য ধর্মালম্বীদের পুরোহিতদের জন্য ভাতার ব্যবস্থা— সবগুলো কাজের মধ্যে সরকার এত দ্রুত ঢুকছে যে, পাইলট আকারে প্রত্যেকটির বাস্তবায়ন দ্রুততম সময়ের মধ্যেই শুরু হচ্ছে।’

তিনি আরও বলেন, বিএনপির নেতৃত্বে আমাদের যে ঐক্য, সেই ঐক্য বজায় রাখতে হবে সারা দেশে। ঐক্য বজায় থাকলে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক, সার্বভৌম, সবার ন্যায্য হিস্যা ও ন্যায় বিচার পাওয়ার বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলতে পারবো।

ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের সংসদ সদস্য জোনায়েদ সাকি প্রতিমন্ত্রী হওয়ায় বাঞ্ছারামপুর সরকারি এস. এম. পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে তাকে সংবর্ধনা দেয়ার আয়োজন করে উপজেলা বিএনপি।

বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম. এ. খালেক।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares