Friday, February 27th, 2026
দুই সন্তানের জননী হিন্দু নারীর রহস্যজনক মৃত্যু, দগ্ধ মরদেহ উদ্ধার
মোহাম্মদ মাসুদ : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সীমা রাণী বিশ্বাস (২৭) নামের দুই সন্তানের এক জননীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার শাহবাজপুর চৌধুরীপাড়া এলাকায় স্বামীর ঘর থেকে দগ্ধ অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সীমা রানী চৌধুরীপাড়া এলাকার রঞ্জন বিশ্বাসের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় সাত বছর আগে হবিগঞ্জের মৃত রানু শীলের মেয়ে সীমা রাণীর সাথে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর চৌধুরীপাড়া এলাকার নীতেন্দ্র বিশ্বাসের ছেলে রঞ্জন বিশ্বাসের সাথে বিবাহ সম্পন্ন হয়। তাদের ৭ বছরের ও ৪ বছরের দুটি ছেলে সন্তান রয়েছে। আজ বৃহস্পতিবার সকালে প্রতিবেশী একRead More
ব্রাহ্মণবাড়িয়া শহরের মুন্সেফপাড়ায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিক নিহত
ব্রাহ্মণবাড়িয়ায় নির্মাণাধীন একটি বহুতল ভবনের ছাদ থেকে পড়ে মো. জুয়েল (২৫) নামে এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় পৌরশহরের মুন্সেফপাড়ায় শওকত আলী সরকারের নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জুয়েল পৌরশহরের দক্ষিণ পৈরতলা এলাকার আব্দুল সালামের ছেলে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে অন্যান্য শ্রমিকদের সঙ্গে ভবনের ওপরের অংশে কাজ করছিলেন জুয়েল। কাজের একপর্যায়ে অসাবধানতাবশত বা ভারসাম্য হারিয়ে তিনি নিচে পড়ে যান। নিচে পড়ে গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা দ্রুত ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতRead More
ঈদ সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা সভা
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া ॥ আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করতে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.) দুপুর ২টা ৩০ মিনিটে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার শাহ্ মোঃ আব্দুর রউফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শচীন চাকমা। এছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপারবৃন্দ, জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১ ও ওসি (ডিবি)সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন। সভায় জেলার সার্বিক অপরাধRead More
কসবায় ভাতিজাদের পিটুনিতে চাচার মৃত্যু, আটক ২
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মো. রতন মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন দুই ভাতিজা ও তাদের স্বজনদের বিরুদ্ধে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রতন মিয়া কসবা পৌরসভার আড়াইবাড়ি গ্রামের আব্দুল কাদেরের ছেলে। অভিযুক্তরা হলেন- নিহতের ভাই রেজাউল মিয়ার ছেলে রিফাত মিয়া (৩২), সিফাত মিয়া (২৪) এবং তাদের খালাতো ভাই উপজেলার গোপীনাথপুর গ্রামের সামির মিয়া (১৮)। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের পরিবার জানায়, দীর্ঘদিন ধরে রতন মিয়ারRead More
ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন কসবা থানার ওসি
ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজনীন সুলতানা। বুধবার (২৬ ফেব্রুয়ারি) তিনি জেলার সুযোগ্য পুলিশ সুপারের নিকট থেকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা সনদ গ্রহণ করেন। আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়। এদিকে একই থানায় কর্মরত এসআই মো. ফারুক হোসেন জানুয়ারি মাসে জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন। পাশাপাশি এএসআই আছহাব উদ্দীন জেলার শ্রেষ্ঠ পরোয়ানা তামিলকারী অফিসার হিসেবে স্বীকৃতি লাভ করেছেন। তাঁদের এই সাফল্যে কসবা থানার পেশাদারিত্ব ও দক্ষতার প্রতিফলন ঘটেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানাRead More



















