ব্রাহ্মণবাড়িয়া শহরের মুন্সেফপাড়ায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিক নিহত
[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ায় নির্মাণাধীন একটি বহুতল ভবনের ছাদ থেকে পড়ে মো. জুয়েল (২৫) নামে এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় পৌরশহরের মুন্সেফপাড়ায় শওকত আলী সরকারের নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জুয়েল পৌরশহরের দক্ষিণ পৈরতলা এলাকার আব্দুল সালামের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে অন্যান্য শ্রমিকদের সঙ্গে ভবনের ওপরের অংশে কাজ করছিলেন জুয়েল। কাজের একপর্যায়ে অসাবধানতাবশত বা ভারসাম্য হারিয়ে তিনি নিচে পড়ে যান। নিচে পড়ে গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা দ্রুত ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজে ন্যূনতম নিরাপত্তা মানা না হওয়ায় এমন দুর্ঘটনা প্রায়ই ঘটছে, কিন্তু কার্যকর নজরদারি নেই।
এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
« ঈদ সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা সভা (Previous News)



















