Main Menu

Sunday, November 30th, 2025

 

বাঞ্ছারামপুরে সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সাবেক ইউপি সদস্য মুসা মিয়ার (৬৫) গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের হোসেনপুর গ্রামের জোয়ারার বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি হোসেনপুর গ্রামের মৃত মাহমুদ আলীর ছেলে ও ছলিমাবাদ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন। পরিবারের সদস্যরা জানায়, মুসা মিয়া ড্রেজার চালাতেন এবং গতকাল শনিবার রাতে তিনি ড্রেজারে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হন। এরপর থেকে তার সঙ্গে আর কোনো যোগযোগ হয়নি। আজ রোববার বিকেলে স্থানীয়দের মাধ্যমে বিলের মধ্যে মুসা মিয়ার মরদেহ পড়ে থাকার খবর পান। পরেRead More


যুবকদের হাতে স্বাবলম্বিতার শক্তি দিয়ে বদলে দেবো নবীনগর-নজু

মিঠু সূত্রধর পলাশ : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক নজরুল ইসলাম নজু নবীনগরের যুবকদের স্বাবলম্বিতার শক্তি দিয়ে উপজেলা বদলে দেওয়ার অঙ্গীকার করেছেন। রবিবার (৩০ নভেম্বর) দুপুরে নবীনগর প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি বলেন,নবীনগরের যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করেই আমি একটি আধুনিক, উন্নত ও বেকারত্বমুক্ত উপজেলা গড়ে তুলবো। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত পরিবেশে যুবসমাজকে স্বাবলম্বী করার জন্য প্রতিটি উদ্যোগ গ্রহণ করা হবে। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সাংবাদিক সমাজের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন,আপনাদের সম্মান ও সহযোগিতা নিশ্চিত করাRead More


ব্রাহ্মণবাড়িয়ায় আইনশৃঙ্খলার অবনতি, মহিদুল ব্যস্ত ছিলেন অন্য কাজে

অস্ত্রের ঝনঝনানি,একের পর এক খুন। লাগাতার দাঙ্গা-ফ্যাসাদ। চারদিকে মাদক আর মাদক। চুরি-ডাকাতিতে অতিষ্ঠ মানুষ। কিন্তু ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের গোয়েন্দা রিপোর্টে এসবের কোনো কিছুই উঠে আসেনি। জেলা আইনশৃঙ্খলা সভায় উপস্থাপিত পুলিশের প্রতিবেদনে চাঁদাবাজি, ছিনতাইয়ের কলাম সব সময় থেকেছে ফাঁকা। ভেরিফিকেশন ছাড়াও এলাকায় গোয়েন্দা কাজের দায়িত্ব পুলিশের বিশেষ শাখার। অপরাধের বিস্তার বা সামগ্রিক অবস্থার রিপোর্ট করবে তারা। আইনশৃঙ্খলা বেহাল অবস্থায় ভেসে যেতে থাকলেও ব্রাহ্মণবাড়িয়া পুলিশের বিশেষ শাখা ব্যস্ত থেকেছে অন্য কাজে। বিশেষ শাখার এক ইন্সপেক্টর হয়ে ওঠেন জেলা পুলিশের হর্তাকর্তা। আলোচিত এই ইন্সপেক্টর জেলা ইন্টেলিজেন্স অফিসার-১ (ডিআইও-১) মোহাম্মদ মহিদুল ইসলাম। তার বিপিRead More


নবীনগরে পবিত্র কোরআন শরীফে আগুন, যুবককে পুলিশের হাতে তুলে দিল জনতা

মিঠু সূত্রধর পলাশ : নবীনগরে একটি হাফিজিয়া মাদ্রাসায় পবিত্র কোরআন শরীফে আগুন লাগানোর অভিযোগে এক যুবকে মারধর করে থানায় সোপর্দ করেছে জনতা। শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের বাড়িখলা মধ্যপাড়া বহুমুখী হাফিজিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত যুবক নেশাগ্রস্ত ছিলেন ও দীর্ঘদিন ধরে অসঙ্গত আচরণ করে আসছেন বলে দাবি স্থানীয়দের। স্থানীয়রা জানান, বাড়িখলা গ্রামের খোকা মেম্বারের ছেলে বাইজিদ আহমেদ (৩০) দীর্ঘদিন যাবৎ কোরআনের ভুল আছে- এই রকম কথাবার্তা বলে আসছিলেন। শুক্রবার বিকেলে মাদ্রাসায় ঢুকে আলমারিতে রাখা কয়েকটি কোরআন শরীফ টেনে বের করে আগুন ধরিয়ে দেয় সে। বিষয়টি টেরRead More


This site is protected by wp-copyrightpro.com