Main Menu

বাঞ্ছারামপুরে সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সাবেক ইউপি সদস্য মুসা মিয়ার (৬৫) গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৩০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের হোসেনপুর গ্রামের জোয়ারার বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি হোসেনপুর গ্রামের মৃত মাহমুদ আলীর ছেলে ও ছলিমাবাদ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন।

পরিবারের সদস্যরা জানায়, মুসা মিয়া ড্রেজার চালাতেন এবং গতকাল শনিবার রাতে তিনি ড্রেজারে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হন। এরপর থেকে তার সঙ্গে আর কোনো যোগযোগ হয়নি। আজ রোববার বিকেলে স্থানীয়দের মাধ্যমে বিলের মধ্যে মুসা মিয়ার মরদেহ পড়ে থাকার খবর পান। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের রক্তাক্ত গলাকাটা মরদেহ উদ্ধার করে। পরিবারের সদস্যরা দ্রুত ঘটনার রহস্য উদঘাটন করে দায়ীদের আইনের আওতায় আনার দাবী জানান।

বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান জামিল খান জানান, মরদেহের সুরতেহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে কে বা কারা এই হত্যাকান্ডের সঙ্গে জড়িত সেই রহস্য উদঘাটনে তদন্ত চলছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares