October, 2025
কসবায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল
রুবেল আহমেদ : কসবায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীগন মুল বেতনের ২০% বাড়ি ভাড়া, ১৫ শত টাকা চিকিৎসা ভাতা এবং ৭৫% উৎসব ভাতা প্রদানের প্রজ্ঞাপন জারির দাবিতে মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল করেছেন। মঙ্গলবার (২১ অক্টোবর ) দুপুরে কসবা উপজেলা স্কুল, মাদরাসা ও কলেজ শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের উদ্দ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। মৌন মিছিলটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। কর্মসূচিতে উপজেলার স্কুল, মাদরাসা ও কলেজের সহস্রাধিক শিক্ষক-শিক্ষকা- কর্মচারী অংশগ্রহন করেন। মিছিল শেষে উপজেলা প্রশাসনিক ভবনের সামনেRead More
নবীনগরে আইনশৃঙ্খলার অবনতি, একের পর এক চাঞ্চল্যকর ঘটনায় উদ্বিগ্ন এলাকাবাসী
নবীনগরে চাঞ্চল্যকর কলেজ শিক্ষার্থী ফারজানা আক্তার জুঁই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও হত্যা রহস্য উদ্ঘাটনে ব্যর্থসহ বেশ কয়েকটি চাঞ্চল্যকর ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন এলাকাবাসী। বিশেষ করে জুনের পর থেকে অক্টোবর মাস পর্যন্ত অর্থাৎ গত চার মাসে একের পরে খুন, চুরি-ডাকাতির ঘটনা ব্যাপক আকারে বৃদ্ধি পেয়েছে। জুঁই লাউর গ্রামের আবুল হাসনাত মেয়ে ও ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজ থেকে সদ্য এইচএসসি পাস করে নবীনগর সরকারি কলেজে অনার্সে ভর্তি হয়েছিলেন। জানা যায়, গত ১৯শে সেপ্টেম্বর ভোরে নিজ ঘর থেকে নিখোঁজ হন জুঁই। পরে দুইদিন পর বাড়ির পাশের পুকুরে স্থানীয় এক ব্যক্তি কচুরিপানাRead More
কসবায় মসজিদের অজুখানা নিয়ে সংঘর্ষ, আহত ২০
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মসজিদের অজুখানা নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার বিকালে জগন্নাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত ছয়জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়রা জানায়, ওই মসজিদের অজুখানা নির্মাণ নিয়ে দীর্ঘদিন ধরে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। সোমবার দুলাল মিয়া (৬০) পুলিশ নিয়ে অজুখানার কাজ বন্ধ করে দেন। এ সময় আলম মিয়া (৬০), ফজলু মিয়া (৫৫) ও সাইদ মিয়া (৬৫), নসু হাজির পরিবারের সদস্যরা সেখানে যান। তখন দুলাল মিয়ার অনুসারীরা পুলিশের সামনেই তাদের ওপর হামলা চালায়। তখন সংঘর্ষ বাধে। কসবা থানারRead More
‘রসমালাই খেয়ে’ এক পরিবারের ৫ জন হাসপাতালে
বিজয়নগর উপজেলায় ‘রসমালাই খেয়ে’ এক পরিবারের শিশুসহ পাঁচজন অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মহেষপুর গ্রামের ওই পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান বিজয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সুমন ভুঞা। অসুস্থরা হলেন, ওই গ্রামের মিন্টু মিয়ার স্ত্রী শারমিন (২৭) এবং তাদের দুই সন্তান সাদী (১১) ও আয়াত (৪), নাঈমের স্ত্রী জ্যোতি (৩৩) ও মেয়ে ইয়ানা (৫)। ভুক্তভোগী পরিবারের সদস্য নাহিদ আল মাহমুদ বলেন, তার ছোট ভাই নাসিম দুপুরে সিঙ্গারবিল বাজারের ‘রংধনু বেকারি অ্যান্ড সুইট হাট’ থেকে রসমালাই কিনে বাসায়Read More
জেলা প্রশাসকের কাছে দেওয়া হল স্মারকলিপি
আনন্দ বাজারের বাঁশ পট্টির লীজ বাতিলের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী আনন্দ বাজারসংলগ্ন পুরোনো বাঁশ বাজারের খাস জায়গা বন্দোবস্ত দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। বন্দোবস্ত বাতিলের দাবিতে আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন তাঁরা। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও দেওয়া হয়। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ব্যবসায়ী বলেন, জায়গাটি বিএনপির প্রভাবশালী নেতাদের নামে বন্দোবস্ত দেওয়া হয়েছে। তবে জেলা ও উপজেলা প্রশাসন তাঁদের নাম প্রকাশ করছে না। মঙ্গলবার দুপুরে জেলা শহরের আনন্দ বাজার, টান বাজার, জগৎ বাজার, সড়ক বাজার, নিউমার্কেট, চাল বাজার ও সবজি বাজারের ব্যবসায়ীরা একটি বিক্ষোভ মিছিল নিয়েRead More
সরাইল হাসপাতালে ইউএনও’র অভিযান, নারী দালালের কারাদন্ড
সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা অনিয়মের মধ্যে দালালের উপদ্রপ অন্যতম। তারা হাসপাতালে আসা রোগীদের ফুঁসলিয়ে পছন্দের প্রাইভেট হাসপাতালে নিয়ে যান। বিনিময়ে কিছু কমিশন পান। এদিকে সোমবার হাসপাতালে আকস্মিক অভিযান করেছেন নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসাইন। অভিযানকালে তিনি শিখা রানী (৫৫) নামের এক নারী দালালকে আটক করেন। দায় স্বীকার করায় ওই নারীকে ৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ইউএনও’র দপ্তর ও প্রত্যক্ষদর্শী সেবা গ্রহিতারা জানায়, নানা ধরনের অনিয়মের মধ্যে এক শ্রেণির দালালের উপদ্রব সরাইল হাসপাতালের অন্যতম সমস্যা। এরা রোগীদের নিজেদের পছন্দের প্রাইভেট হাসপাতালে নিয়ে যান। বিনিময়ে কিছু কমিশন পান। রোগী বাগিয়েRead More
মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা রঙ্গু দারোগা
রুবেল আহমেদ : শ্রদ্ধা ও ভালোবাসায় রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় নিলেন জাতির সূর্য সন্তান ৭১ এর রণাঙ্গনের অকুতোভয় যোদ্ধা ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বীর মুক্তিযোদ্ধা মো. শফিকুল ইসলাম ভূইয়া (রঙ্গু দারোগা)। সোমবার (২০ অক্টোবর) বাদ জোহর কসবা পৌর ঈদগাহ মাঠে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নিয়ে মরহুমের বর্ণাঢ্য কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন কসবা পৌর বিএনপির সভাপতি মো. শরিফুল ইসলাম ভূইয়া, কসবা প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের স্বপন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. কামাল উদ্দিন, কসবা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. শহীদুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা (অব.) সামছুল আলম, বিএনপিRead More
দুইজন প্রেসিডেন্টের স্বীকৃতি সনদ
সরাইলের রানার যুক্তরাষ্ট্রে শিক্ষকতায় অসাধারণ সাফল্যের গল্প
নাঈম খান রানা, যুক্তরাষ্ট্রে আলো ছড়ানো এক বাংলাদেশি শিক্ষক। যিনি শুধু শিক্ষকতা পেশার নয়, পুরো বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন বহির্বিশ্বে। শিক্ষকতায় অসামান্য অবদানে সনদ পেয়েছেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন আর বর্তমান প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কাছ থেকে । সম্প্রতি দুই প্রেসিডেন্টের স্বীকৃতি পাওয়া এই সেরা শিক্ষক তার জীবনের নানা গল্প শেয়ার করেছেন দৈনিক মানবজমিনের সঙ্গে । বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র – একটি স্বপ্নের যাত্রা শুরু হয়েছিল ১৯৮৮ সালের ডিসেম্বরে। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের সন্তান নাইম খান রানা ঢাকায় বড় হয়েছেন । উচ্চ শিক্ষার জন্য এসেছিলেন যুক্তরাষ্ট্রে। ১৯৮৯ সালে ভর্তি হয়েছিলেন সনি অকল্যান্ডের সিটি কলেজে।Read More
বাঞ্ছারামপুরে শাশুড়িকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ:: পুত্রবধূ আটক
বাঞ্ছারামপুরে পারিবারিক কলহের জের ধরে শাশুড়িকে হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে পুত্রবধূর বিরুদ্ধে। রবিবার সন্ধ্যায় উপজেলা সদরের আসাদনগর মধ্যপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত পারুল বেগম ওই এলাকার আব্দুল ওয়াহিদের স্ত্রী। সোমবার এ তথ্য নিশ্চিত করেন বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল খান। ওসি জানান, পারুল আক্তার ও আব্দুল ওয়াহিদ দম্পতির একমাত্র ছেলে বিল্লাল প্রবাসে (সৌদি আরব) থাকেন। বাড়িতে তারা দুজন ছাড়াও বিল্লালের বউ লিলি আক্তার (৩০) বসবাস করেন। লিলি তিন সন্তানের মা। পারুলের সঙ্গে পুত্রবধূ লিলির পারিবারিক নানান বিষয় নিয়ে প্রায় সময় বাকবিতণ্ডা হতো। রবিবারRead More
ঐতিহ্যবাহী ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের ৮ সদস্যের আংশিক কমিটি গঠন, ১৫ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
ঐতিহ্যবাহী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘ব্রাদার্স ইউনিয়ন ক্লাব’-এর ৮ সদস্য বিশিষ্ট একটি আংশিক কমিটি গঠন করা হয়েছে। রবিবার বিকেলে ক্লাবের কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় কমিটির অন্যতম সদস্য মো. মনির হোসেনের সভাপতিত্বে সর্বসম্মতিক্রমে এই আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়। সভায় গঠিত আংশিক কমিটির পদাধিকারীরা হলেন— ১. মো. নূরুল ইসলাম শিশির– সভাপতি ২. মো. কামরুল ইসলাম – সিনিয়র সহ-সভাপতি ৩. মো. এজাজ আহমেদ মনির– সাধারণ সম্পাদক ৪. মোহাম্মদ জসিম উদ্দিন– যুগ্ম সাধারণ সম্পাদক (১) ৫. শেখ মোহাম্মদ সেকুল-যুগ্ম সাধারণ সম্পাদক (২) ৬. আশিকুল ইসলাম (সুমন)– সাংগঠনিক সম্পাদক ৭. মো. খালেদ বিন হাবিবRead More



















