October, 2025
বাঁশপট্টি ইৎসুতে সড়ক বাজার কমিটির সহ-সভাপতি খোকন গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ার আনন্দবাজারের পুরাতন বাঁশ বাজারের লীজ দেওয়া খাস জায়গার সীমানা নির্ধারণের সময় সরকারি কর্মচারীদের উপর হামলার মামলায় সড়ক বাজার কমিটির সহ-সভাপতি জহিরুল ইসলাম খোকনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১২টার দিকে শহরের বাগান বাড়ির বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। খোকন সরকারি কর্মচারীদের উপর হামলার ঘটনায় দায়ের হওয়া পৃথক দুটি মামলার এজহার নামীয় আসামী বলে জানিয়েছে পুলিশ। খোকন ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদলের প্যানেলে জিএস নির্বাচিত হয়েছিলেন। তিনি সড়ক বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি ও “বস্ত্র বিতান” নামক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম জানান, সরকারিRead More
বাঁশ বাজারের লিজ বাতিল ও আটক ব্যবসায়ীর মুক্তির দাবিতে ৫টি বাজারের ব্যবসায়ীদের অনির্দিষ্টকালের ধর্মঘট ও বিক্ষোভ
ব্রাহ্মণবাড়িয়া শহরের ঐতিহ্যবাহী আনন্দবাজারের বাঁশ বাজারের লিজ বাতিল, আটক ব্যবসায়ী নেতা জহিরুল ইসলাম খোকনের মুক্তি এবং হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট ও বিক্ষোভ শুরু করেছেন ৫টি কাজারের ব্যবসায়ীরা। শুক্রবার বেলা ১১ টা থেকে শহরের নিউমার্কেট, আনন্দ বাজার, সড়ক বাজার, লাখী বাজার ও টানবাজারের সহস্রাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ রেখে বিক্ষোভ কর্মসূচী শুরু করেন। এ সময় একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. আবুল কালাম, আনন্দ বাজারের মাছ ও শুঁটকি মহলের যুগ্ম সম্পাদক আবুল হাসানাতRead More
বিজিবির অভিযানে ৫ কোটি ৭০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
কুমিল্লা জেলার সীমান্তবর্তী বুড়িচং এলাকায় বিশেষ অভিযানে প্রায় ৫ কোটি ৭০ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। বুধবার (২৩ অক্টোবর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়নের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। বিজিবি সূত্র জানায়, অভিযানে মোট ৫ কোটি ৭০ লাখ ৭১ হাজার টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। এর মধ্যে প্রায় ১ কোটি ১৯ লাখ ৯১ হাজার টাকার উন্নতমানের ভারতীয় শাড়ি ও থ্রি-পিস, এবং ৪ কোটি ৫০ লাখ ৮০ হাজার টাকার ভারতীয় চশমা রয়েছে। সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান বলেন, “বিজিবি সীমান্তের নিরাপত্তাRead More
বাতিল হল ইভিএম, ফিরল ‘না ভোট`
বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন, ২০২৫-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। আরপিওতে একাধিক গুরুত্বপূর্ণ সংশোধনী আনা হয়েছে। সেগুলোর মধ্যে রয়েছে—ইভিএম ব্যবহার বাতিল, ‘না ভোট’ পুনর্বহাল, প্রার্থীদের দেশি-বিদেশি আয় ও সম্পত্তির বিবরণ প্রকাশের বাধ্যবাধকতা এবং পলাতক আসামিদের নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধ করা। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় আরপিও সংশোধনের অনুমোদন দেওয়া হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সভায় সভাপতিত্ব করেন। বৈঠকের পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফ করেনRead More
আখাউড়ায় অটোরিকশা চালকের ছুরিকাঘাতে যুবক খুন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকের ছুরিকাঘাতে জীবন মিয়া (২৬) নামের এক মিষ্টির দোকানের কর্মচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় পৌরশহরের সড়কবাজার এলাকায় এই ঘটনা ঘটে। নিহত জীবন মিয়া উপজেলার উত্তর ইউনিয়নের কল্যাণপুর গ্রামের আলমগীর মিয়ার ছেলে। তিনি স্থানীয় ভিআইপি সুইটমিট দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দোকানের পণ্য আনার সময় সড়কে জীবন মিয়ার সঙ্গে অটোরিকশা চালক সাফায়েতের মধ্যে কথা-কাটাকাটি হয়। কিছুক্ষণ পর সাফায়েত ধারালো ছুরি নিয়ে দোকানে এসে জীবনের ওপর হামলা চালায়। হাতাহাতির এক পর্যায়ে সে জীবনের বুকে ছুরিকাঘাত করে। স্থানীয়রা ও দোকানের অন্যান্যRead More
আনন্দবাজারের বাঁশবাজার ইস্যুতে ব্যবসায়ীদের প্রতি সংহতি জানালো এনসিপি, লীজ বাতিলের দাবি
আনন্দবাজারের বাঁশবাজার ইস্যুতে ব্যবসায়ীদের প্রতি সংহতি জানিয়েছে এনসিপি। বৃস্পতিবার দুপুর ১২টার দিকে আনন্দবাজারে গিয়ে তারা ব্যবসায়ীদের প্রতি সংহতি জানায়। এসময় তারা লীজ বাতিলের দাবি জানান। তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের আনন্দ বাজার ও টান বাজার সংলগ্ন সাবেক বাঁশপট্টি এলাকার জমিটি সম্প্রতি জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের মাধ্যমে একটি নির্দিষ্ট দলের কিছু সুবিধাভোগী ব্যক্তির কাছে লিজ প্রদান করা হয়েছে। কিন্তু বাস্তবিকভাবে এই জায়গাটি খালপাড় হতে কারখানা ঘাট পর্যন্ত পাঁচটি বাজারের (আনন্দ বাজার, সড়ক বাজার, জগত বাজার, নিউ মার্কেট ও টান বাজার) প্রায় ১২০০ ব্যাবসায়ীর মালামাল লোড-আনলোড পয়েন্ট হিসেবে ব্যবহারের জন্য নির্ধারিতRead More
সৌদিতে ৫০ বছরের পুরনো ‘কাফালা’ ব্যবস্থার অবসান, শ্রমিকদের স্বস্তি
সৌদি আরব ৫০ বছর পুরোনো শ্রম স্পনসরশিপ ব্যবস্থা ‘কাফালা’ আনুষ্ঠানিকভাবে বাতিল করেছে। এই ব্যবস্থার আওতায় অভিবাসী শ্রমিকদের বসবাস ও কর্মসংস্থান নির্ভর করত নিয়োগদাতার (কাফিল) অনুমতির ওপর। নতুন এই সংস্কারের ফলে প্রায় ১ কোটি ৩০ লাখ বিদেশি শ্রমিক নতুন অধিকার ও স্বাধীনতা পাচ্ছেন। দ্য ইকোনমিক টাইমস জানিয়েছে, ২০২৫ সালের জুনে ঘোষিত এই শ্রম সংস্কার সৌদি আরবের ভিশন ২০৩০ কর্মসূচির অংশ, যার লক্ষ্য দেশের অর্থনৈতিক আধুনিকায়ন ও শ্রমিকদের কল্যাণ বৃদ্ধি। কাফালা ব্যবস্থা ‘কাফালা’ শব্দের অর্থ আরবিতে ‘স্পনসরশিপ’। ১৯৫০-এর দশকে উপসাগরীয় দেশগুলোতে প্রবর্তিত এই কাঠামো অনুসারে, বিদেশি শ্রমিকদের বৈধ আবাসন ও কর্মসংস্থান নির্ভরRead More
রাতের আঁধারে মহাসড়কের উপর টর্চ লাইট জ্বালিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত ৩০
ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মহাসড়কের উপর টর্চ লাইট জ্বালিয়ে দুই গোষ্ঠীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। বুধবার রাতে সদর উপজেলার উত্তর সুহিলপুরে আজিজের গোষ্ঠী ও উকিলের গোষ্ঠীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দাঙ্গাবাজরা কুমিল্লা- সিলেট মহাসড়ক তিন ঘন্টা আটকিয়ে সংঘর্ষ চালায়। সংঘর্ষের সময় উভয় পক্ষের লোকজন টেটা বল্লমসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের উপর হামলা চালায়। এ সময় ইটপাটকেল নিক্ষেপ আর ধাওয়া পাল্টা ধাওয়ায় এলাকাজুড়ে ব্যাপক আতংকের সৃষ্টি হয়। বন্ধ হয়ে যায় ওই মহাসড়কে যান চলাচল। স্থানীয়রা জানায়, গত ৪/৫ দিন আগে আওয়ামী লীগ – বিএনপি নিয়ে বিতর্কেরRead More
রসমালাই খেয়ে ৫ জন অসুস্থ, সেই রংধনু বেকারি সিলগালা
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে রসমালাই খেয়ে শিশুসহ পাঁচজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনার পরদিনই প্রশাসন কঠোর পদক্ষেপ নিয়েছে। বুধবার (২২ অক্টোবর) দুপুর ১২টার দিকে সিঙ্গারবিল বাজারে অবস্থিত রংধনু বেকারি অ্যান্ড সুইট হাটে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযান চালানো হয়। অভিযানে প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি সাময়িকভাবে সিলগালা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। অভিযানের সময় দেখা যায়, বেকারির ভেতরে মিষ্টি তৈরির পরিবেশ ছিল সম্পূর্ণ অস্বাস্থ্যকর। টেবিল, যন্ত্রপাতি এবং কাজের জায়গা ছিলRead More
আনন্দবাজারে খাস জায়গার সীমানা নির্ধারণের সময় সরকারি কর্মচারীদের ওপর হামলার অভিযোগ, আহত ১৫
ব্রাহ্মণবাড়িয়ায় বন্দোবস্ত দেওয়া খাস জায়গার সীমানা নির্ধারণের সময় সরকারি কর্মচারীদের ওপর হামলা হয়েছে। এতে সদর উপজেলা প্রশাসন ও ভূমি কার্যালয়ের ১৫জন আহত হয়েছেন। বুধবার দুপুরে হামলার পর বিকেলে সদর উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, র্যাব ও পুলিশের নেতৃত্বে শহরের ঐহিত্যবাহী আনন্দবাজারের তোহা বাজারে অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এদিকে বুধবার বিকেল পাঁচটার দিকে বন্দোবস্ত বাতিলের দাবিতে জরুরী সংবাদ সম্মেলন করেন হামলার অভিযুক্ত আবুল হাসনাত ভজন। সেসময় তিনি হামলার অভিযোগ অস্বীকার করেন। আহতরা হলেন ইউএনও’র কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা মো. কামরুল ইসলাম, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মফিজুল কবীরসহ ১৫জন। জানা গেছে,Read More



















