October, 2025
দোকান উচ্ছেদের প্রতিবাদে
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের সকল ফার্মেসি অনির্দিষ্টকালের জন্য বন্ধ
ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের বিপণি বিথীর সব দোকান উচ্ছেদ চেষ্টার প্রতিবাদে জেলা শহরের সকল ওষুধের দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ সোমবার (২৭ অক্টোবর) সকাল ৬টা থেকে জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির ডাকে এ প্রতিবাদ কর্মসূচি পালন করছেন ওষুধ ব্যবসায়ীরা। এতে করে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। জেলা শহরে প্রায় ১ হাজার ওষুধের দোকান রয়েছে। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের বিপণি বিথীতে ১৪টি দোকান রয়েছে। এর মধ্যে অধিকাংশই ওষুধের দোকান। সম্প্রতি কলেজে দৃষ্টিনন্দন ফটক ও সীমানা প্রাচীর নির্মাণে বিপণি বিথীর দোকানগুলো উচ্ছেদের দাবি তোলেRead More
ব্রাহ্মণবাড়িয়ায় ভোক্তা অধিকারের অভিযান দুটি প্রতিষ্ঠানকে জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ার পৌরশহরের শিমরাইলকান্দি এবং কুমারশীল মোড় এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য বিভাগের কর্তৃপক্ষের যৌথ অভিযান পরিচালনা করা হয়। রবিবার (২৬ অক্টোবর) দুপুর ১২টায় চালানো অভিযানে বিভিন্ন কোম্পানির নাম ব্যবহার করে ও অনুমোদনহীন কেমিক্যাল ব্যবহার করে আইসক্রিম প্রস্তুতের অপরাধে জেলার পৌর শহরের শিমরাইলকান্দি এলাকার জেসি আইসক্রিম ফ্যাক্টরিকে ২০,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। একই অভিযানে শহরের কুমারশীল মোড় এলাকায় আদুরী ফল ভান্ডারকে পোকাযুক্ত খাদ্য অনুপযোগী কাজুবাদাম বিক্রয়ের অপরাধে ৫,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় এবং ৫ কেজি খাওয়ার অনুপযোগী কাজুবাদাম ধ্বংস করা হয়।Read More
বিজয়নগরে তরুণীর অর্ধনগ্ন মরদেহ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে প্রবাস ফেরত ২২ বছর বয়সী কোহিনুর বেগম নামে এক তরুণীর অর্ধনগ্ন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৬ অক্টোবর) বিকেলে উপজেলার চম্পকনগর ইউনিয়নের মাছিমপুর গ্রামের একটি লিচু বাগানে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহটি পাওয়া যায়। নিহত কোহিনুর বেগম একই এলাকার শামসুল আলমের কন্যা। জানা যায়, তিনি প্রায় এক বছর আগে সৌদি আরব থেকে দেশে ফেরেন। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যায় কোহিনুর কুমিল্লায় ফিংঙ্গার প্রিন্ট দেওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর তার আর কোন খোঁজ পাওয়া যায়নি। রবিবার দুপুরে স্থানীয়রা লিচু বাগানে তারRead More
নাসিরনগরে এক মণ গাঁজাসহ আটক ৩
নাসিরনগর থেকে ৪০ কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯। গ্রেফতারকৃত ৩ জনই হবিগন্জ জেলার চুনারুঘাট উপজেলার বাসিন্দা । আটককৃতরা হচ্ছেন : চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের জারুলিয়া গ্রামের আরজু মিয়ার ছেলে মো: সাজিদ মিয়া(২৩), দেওয়ারগাছ ইউনিয়নের বড়বাড়ি গ্রামের জিল্লুর হকের ছেলে স্বপন মিয়া (৩২) এবং চুনারুঘাট পৌরসভার আতুনন্ডা গ্রামের লুতু মিয়ার ছেলে ছাব্বির মিয়া (২৭)। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এবং সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি যৌথ আভিযানিক দল ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানা এলাকায় অভিযান চালায়। এ সময় গ্রেফতারকৃতদের হেফাজতে থাকা মাইক্রোবাস ও পিকআপ গাড়ি ও গাঁজাRead More
মেঘনা নদীর ভাঙনরোধে সরাইলের পানিশ্বরে বেড়িবাঁধের দাবি
সরাইলে মেঘনা নদীর ভাঙনে নিঃস্ব হতে যাচ্ছে শত শত পরিবার। ঘুম নেই, শান্তি নেই, কখন ভেঙে নেয় বাড়িঘর, দিশেহারা আর দুশ্চিন্তায় দিনাতিপাত করছে উপজেলার পানিশ্বর ইউনিয়নের প্রায় ৩ কিলোমিটার এলাকার জনগোষ্ঠী। মেঘনা নদীর ভাঙনের কবলে রয়েছে ঝুঁকিপূর্ণ এলাকাটি। মেঘনা নদীর তীরে বিশাল ভাঙনে জনমনে আতঙ্ক বিরাজসহ মানসিক চাপে আছে এলাকাবাসী। নদী ভাঙনরোধে স্থায়ী বেড়িবাঁধের দাবি করে আসছে বোদ্ধা মহল। সরেজমিনে দেখা গেছে, মেঘনা নদীর পূর্ব পাড়ে পানিশ্বর ইউনিয়নের পালপাড়া, শাখাইতি ও লায়ার হাটি গ্রামের ঘরবাড়ি, মসজিদ ও চাতালকল সহ বিভিন্ন স্থাপনা ধসে পড়ে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। নদীভাঙনের কবলে ঝুঁকিতেRead More
নবীনগরে বিএনপি নেতাকে গুলির ঘটনায় শাস্তির দাবিতে প্রতিবাদ সভা
মিঠু সূত্রধর পলাশ : নবীনগরে উপজেলা বিএনপি’র সাবেক সহ-সাধারণ সম্পাদক ও উপজেলা যুব দলের সাবেক আহবায়ক মফিজুর রহমান মুকুলের উপর গুলির ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে প্রতিবাদ সভা ও মুকুলের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর ২০২৫) সকালে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের উত্তর মার্কেটস্থ বিএনপি’র উপজেলা কার্যালয়ে এডভোকেট এম এ মান্নানের নেতৃত্বে উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে এ প্রতিবাদ সভা ও দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক ইবরুল হাসান সবুজের সভাপতিত্বে ও নবীনগরর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সোহেলেরRead More
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নার্সদের মারধর, রোগীর স্বজন আটক
২৫০ শয্যা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে (সদর হাসপাতাল) একাধিক নার্সকে মারধরের ঘটনা ঘটেছে। শনিবার (২৫ অক্টোবর) দুপুরে হাসপাতালের ভেতরে এ ঘটনা ঘটে। এক রোগীর স্বজনরা এ ঘটনা ঘটানোর পর বিক্ষুব্ধ নার্সরা বেশ কিছু সময় হাসপাতালে সেবা কার্যক্রম বন্ধ রাখেন। খোঁজ নিয়ে জানা গেছে, বেলা আড়াইটার দিকে সদর উপজেলার উড়শিউড়া গ্রামের এক রোগীকে নিয়ে হাসপাতালে আসেন তার স্বজনরা। এসময় দেলোয়ার নামে এক ব্যক্তি অনন্ত সূত্রধর নামে নার্সকে রোগীর জন্য ট্রলি আনতে বলেন। অনন্ত জানান, জরুরি বিভাগের ট্রলি অন্য এক রোগীর জন্য নেওয়া হয়েছে। এটা বলার পরই দেলোয়ার ও তার স্বজনরা তার ওপরRead More
ব্রাহ্মণবাড়িয়া সদর বিরামপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৫০
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে এক ব্যক্তি নিহত এবং প্রায় ৫০ জন আহত হয়েছেন। নিহত নাসির ওই গ্রামের মৃত মইজ উদ্দিনের ছেলে। শনিবার (২৫ অক্টোবর) সকালে সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের বিরামপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে গ্রামের সাবেক চেয়ারম্যান হারুন মিয়ার সঙ্গে একই গ্রামের সাচ্চু গ্রুপের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে আজ সকালে উত্তেজনার জেরে দুপক্ষের লোকজন মাথায় হেলমেট, গায়ে লাইফ জ্যাকেট পরে এবং হাতে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নাসিরউদ্দিন (৬৫) গুরুতর আহত হন। দ্রুত হাসপাতালে নেওয়ার পথে তিনি মারাRead More
নবীনগরে বাড়ির সামনে বিএনপি নেতা গুলিবিদ্ধ
নবীনগর উপজেলায় বাড়ির সামনে বিএনপি নেতা মফিজুর রহমান মুকুল গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার পৌর এলাকার আদালত পাড়ায় এ ঘটনা ঘটে। মফিজুর রহমান মুকুল (৫২) উপজেলার পৌর এলাকার পদ্মপাড়ার বাসিন্দা। তিনি নবীনগর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক। স্থানীয় লোকজন ও দলীয় নেতাকর্মীরা জানান, মফিজুর রহমান নেতাকর্মীদের সঙ্গে দিনভর উপজেলার বীটঘর বাজারে দলীয় প্রচারপত্র বিতরণ করেন। সন্ধ্যায় উপজেলায় ফিরে বিএনপির দলীয় কার্যালয়ে যান। এরপর পৌর এলাকার পদ্মপাড়ায় নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হন। রাত ৮টা ১০ মিনিটে বাড়ির সামনে আদালতপাড়া অতিক্রমের সময় দুর্বৃত্তরা পেছনRead More
নাসিরনগরে উন্মুক্ত ইজারায় হামলা, এনসিপি নেতাকে অব্যাহতি
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত সাক্ষরিত এক চিঠিতে তাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়। অব্যাহতিপ্রাপ্ত ওই এনসিপি নেতার নাম আসাদ খোকন। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা এনসিপির সমন্বয় কমিটির সদস্য ও নাসিরনগর উপজেলার লক্ষীপুর গ্রামের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আজিজুর রহমান লিটন বলেন, কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক আসাদ খোকনকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছে। পাশাপাশি তাকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না, তা আগামী তিনRead More



















