September, 2025
৬৬ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় একটি পিকআপ গাড়ি থেকে ৬৬ কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ। কসবা থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১লা সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানা পুলিশের একটি চৌকস দল উপজেলার ৯নং কায়মপুর ইউনিয়নের কায়মপুর পূর্বপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। নয়নপুর-টু-কসবা সড়কে পরিচালিত এই অভিযানে মাদক বহনে ব্যবহৃত একটি পিকআপ গাড়িসহ ৬৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধারকৃত গাঁজা ও পিকআপটি জব্দ তালিকাভুক্ত করা হয়। এ ঘটনায় জড়িত পলাতক আসামিদের বিরুদ্ধে কসবা থানায় একটি নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে বলেRead More
যৌথ অভিযানে ১২০০ ইয়াবাসহ মাদক কারবারি রেজিয়া গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় যৌথবাহিনীর নিয়মিত মাদকবিরোধী অভিযানে ১ হাজার ২১০ পিস ইয়াবা ট্যাবলেট, ৯৩ হাজার ৮৯০ টাকা ও ৩টি স্মার্ট মোবাইল ফোনসহ একজন নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিজয়নগর উপজেলার কালিসীমা গ্রামে অভিযান চালিয়ে এই নারী মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃত মাদক কারবারীর নাম রেজিয়া বেগম। তিনি বিজয়নগর উপজেলার কালিসীমা গ্রামের রুবেল মিয়ার স্ত্রী। সেনাবাহিনী সূত্রে জানা যায়, এই নারী ও তার স্বামী রুবেল মিয়া দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর মোঃ ইমতিয়াজ মাহমুদ খান নেতৃত্বেRead More
মাটির নিচে মিলল ৪ কেজি ওজনের মর্টার শেল
ব্রাহ্মণবাড়িয়ায় মাটির নিচ থেকে একটি অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার হয়েছে। যার ওজন প্রায় চার কেজি ও দৈর্ঘ্য প্রায় এক ফুট। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে জেলার কসবা উপজেলার লতুয়ামোড়া দক্ষিণপাড়া এলাকার কড়াইলামোড়া এলাকার এনামুল হকের বাড়িতে মাটি কাটার সময় মর্টার শেলটি পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ মর্টার শেলটি উদ্ধার করেছে। কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরিচা ধরা মর্টার সেলটির ওজন প্রায় চার কেজি ও দৈর্ঘ্য প্রায় এক ফুট। মর্টার শেলটি থানায় এনে পানিতে রাখা হয়েছে। এটি ধ্বংসের বিষয়ে ব্যবস্থা নিতে সেনাবাহিনীকে জানানো হয়েছে।Read More
আশুগঞ্জে ইউএনওকে অপহরণচেষ্টার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফে মোহাম্মদ ছড়াকে অপহরণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে আশুগঞ্জ উপজেলার চরসোনারামপুর এ ঘটনা ঘটে। এ ঘটনায় এদিন বিকেলে আশুগঞ্জ থানায় ভৈরব উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলামের ভাইসহ সাত জনের অভিযোগ করেছেন ইউএনও। অভিযানে নেতৃত্ব দেওয়া ইউএনও রাফে মোহাম্মদ ছড়া বলেন, মেঘনা নদীতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ও কিশোরগঞ্জের ভৈরব অংশে পৃথক দুটি বালু মহাল ইজারা দেওয়া হয়েছে। আমি ও ভৈরবের ইউএনও তাদের সীমানা ইতোমধ্যে বুঝিয়ে দিয়েছি। অভিযোগ ছিল আশুগঞ্জের চরসোনারামপুর এলাকায় জাতীয় গ্রিডের বৈদ্যুতিক টাওয়ারের কাছাকাছি ড্রেজারেRead More
মেঘনায় অবৈধভাবে বালি উত্তোলন, ২ জনকে কারাদণ্ড, ড্রেজার-বাল্কহেড জব্দ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের মেঘনা নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলনের অভিযোগে দুজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে চরসোনারামপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফে মোহাম্মদ ছড়া এ অভিযান পরিচালনা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- কিশোরগঞ্জের ভৈরবের আব্দুর রশিদের ছেলে আহমদ আলী ও নরসিংদীর রায়পুরা উপজেলার শাহজাহান মিয়ার ছেলে আমজাদ হোসেন। এ সময় বালি উত্তোলন কাজে ব্যবহৃত চারটি ড্রেজার ও পাঁচটি বাল্কহেড জব্দ করা হয়। তবে আরও একটি ড্রেজার বালি উত্তোলনকারীরা প্রশাসনের লোকজনের ওপর হামলা চালিয়ে জোর করে ছিনিয়েRead More
নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুকুরের পানিতে ডুবে রোকেয়া (৪) নামে এক শিশুর মৃত্যুর হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সাতমোড়া ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রোকেয়া সাহিদুল ইসলামের মেয়ে। স্থানীয় ও পরিবারের লোকজন সূত্রে জানা যায়, জগন্নাথপুর গ্রামে শিশু রোকেয়া পরিবারের অগোচরে বাড়ির পাশের পুকুরপাড়ে খেলতে গিয়ে পুকুরে পড়ে যায়। প্রায় দুই ঘণ্টা পর শিশু রোকেয়ার মরদেহ পানিতে ভেসে উঠে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নবীনগর থানার (ওসি) শাহীনুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় একটি অপমৃত্যুরRead More
ময়না হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ১২ বছরের শিশু ময়না হত্যা মামলার প্রধান আসামি হোসেন মিয়াকে (৪৫) গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার ভোরে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার নয়নপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত হোসেন মিয়া জেলার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের আতকাপাড়া গ্রামের মৃত রহমত আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৯ সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি বিজয়নগরের আতকাপাড়া গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে গান-বাজনাকে কেন্দ্র করে বরের পক্ষের সঙ্গে স্থানীয়দের তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়া ও মারামারির ঘটনা ঘটে। এর কিছুক্ষণ পরRead More
বিয়ের আসর থেকে পালালেন বর, জরিমানা গুনল দুই পরিবার
ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবর পেয়ে বিয়ের আসর থেকে পালিয়ে গেছেন বর ও কাজি। তবে রক্ষা পায়নি বর ও কনের পরিবার। উভয়পক্ষকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি ইউনিয়নের দক্ষিণখার গ্রামে এ ঘটনা ঘটে। কসবা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। এ সময় স্কুলছাত্রী সাবালিকা না হওয়া পর্যন্ত পরিবার যেন বিয়ে দিতে না পারে, সে বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্যকে (মেম্বার) নির্দেশনা দেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, দক্ষিণখার গ্রামের বাসিন্দা নবম শ্রেণির শিক্ষার্থীর সঙ্গে আখাউড়াRead More
নাসিরনগরে অবৈধভাবে খাল দখল-ভরাট করায় জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আধুনিক হাসপাতাল কর্তৃপক্ষকে অবৈধভাবে খাল দখল করে বালু দিয়ে ভরাট করার অপরাধে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার (১ সেপ্টেম্বর) বিকালে নাসিরনগর উপজেলা সদরের আধুনিক হাসপাতাল সংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নাসিরনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) মো. তানজিল কবির। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. তানজিল কবির ও ভূমি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তারা। অভিযান পরিচালনায় সহায়তা করে নাসিরনগর থানা পুলিশ। নাসিরনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানজিল কবির বলেন, “আধুনিক হাসপাতাল কর্তৃপক্ষকে অবৈধ ভাবে বালু দিয়ে খাল ভরাট করার অপরাধে পরিবেশ সংরক্ষণ আইনে ২০ হাজার টাকাRead More
আখাউড়ায় বালি দিয়ে কৃষি জমি ভরাট, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
আখাউড়ায় বালি দিয়ে কৃষি জমি ভরাট করে শ্রেণি পরিবর্তনের দায়ে দুজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৩১ আগস্ট) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ দর্শী চাকমা। আদালত সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ ইউনিয়নের গাজিরবাজার এলাকায় আখাউড়া-আগরতলা সড়কের পাশে কৃষি জমি বালি দিয়ে ভরাট করে শ্রেণি পরিবর্তনের সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় মো. সাহাব উদ্দিন ও মো. সুমন মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি প্রশাসনের অনুমতি ছাড়া কৃষি জমিতে বালি ভরাটের কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। আখাউড়া উপজেলা নির্বাহীRead More



















