Main Menu

September, 2025

 

তালশহরে তিতাসের বগি লাইনচ্যুত, বিকল্প লাইন থাকায় চলাচল স্বাভাবিক

ব্রাহ্মণবাড়িয়ার তালশহর স্টেশনের কাছে তিতাস কমিউটার ট্রেন লাইনচ্যুত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি লাইনচ্যুত হয়। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রেনের “ড” বগির একটি চাকা লাইনচ্যুত হয়েছে। সেই বগিটি রেখে ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে চলে এসেছে। এখানে লুপ লাইন থাকায় ট্রেন চলাচলে কোন বিঘ্ন ঘটেনি।


ব্রাহ্মণবাড়িয়ায় গণপূর্তের ৭০ বছরের পুরনো সেগুন গাছ নিলামে বিক্রি করে দিল পুলিশ!

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের বিরুদ্ধে গণপূর্ত বিভাগের মালিকানাধীন জায়গায় থাকা প্রায় ৭০ বছর পুরনো একটি সেগুন গাছ নিলামে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। গত ১৭ আগস্ট গাছটি কেটে ফেলেন নিলামে পাওয়া ঠিকাদার। জায়গাটি নিজেদের বলে দাবি পুলিশের। বর্তমানে জায়গাটি ডাম্পিং স্টেশন হিসেবে ব্যবহার করছে জেলা পুলিশ। যদিও, গাছ বিক্রির নিলামে গণপূর্তের জায়গাটি নিজেদের বলে উল্লেখ করে পুলিশ। প্রকাশ্য নিলামে গাছটি ১ লাখ ৬৮ হাজার ৭৫০ টাকা টাকায় বিক্রি করা হলেও প্রকৃতপক্ষে গাছটির মূল্য আরও বেশি বলে দাবি গণপূর্ত বিভাগের। গণপূর্ত বিভাগ সূত্রে জানা গেছে, জেলা শহরের মেড়ুরা মৌজার খতিয়ান নং-৫, এসএRead More


সরাইলে সাবেক ছাত্রলীগ সভাপতি গ্রেফতার

সরাইল উপজেলার ছাত্রলীগের সাবেক উপজেলা শাখার সভাপতি বেলায়েত হোসেন মিল্লাত (৪২)কে মঙ্গলবার রাতে সরাইল থানা পুলিশ গ্রেফতার করেছে। সে সরাইল উপজেলা সদরের ছৈয়দটুলা পশ্চিম পাড়ার মরহুম সালাত হোসেনের ছেলে। থানা সূত্রে জানা যায় ২০২৪ সালের বেআইনি জনতাবদ্দে সমাবেশে হত্যা মামলা (সরাইল থানার ,এফআইআর নং-৪, তারিখ- ০৩ সেপ্টেম্বর, ২০২৪) মুলে তাকে গ্রেফতার করা হয়েছে। প্রয়োজনীয় কাজ শেষে তাকে আদালতে প্রেরন করা হবে বলে থানা সূত্রে জানা গেছে।


নবীনগরে নাজমুল হোসেন তাপসের বিশাল আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

মিঠু সূত্রধর পলাশ :নবীনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে জেলা বিএনপি’র অর্থনীতি বিষয়ক সম্পাদক কাজী মো. নাজমুল হোসেন তাপসের নেতৃত্বে আনন্দ মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে (০৩ সেপ্টেম্বর ২০২৫) পৌর এলাকার আলীয়াবাদ গোলচত্ত্বর থেকে শুরু করে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আধুনিক সমবায় সুপার মার্কেটের সামনে পথ সভাটি অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপি’র নেতা আনিছুর রহমান মঞ্জুর সভাপতিত্বে ও জেলা বিএনপি’র সদস্য হযরত আলীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র অর্থনীতি বিষয়ক সম্পাদক কাজী মো. নাজমুল হোসেন তাপস। বিশেষ অতিথি হিসেবেRead More


ধর্মীয় প্রতারণা ও মুক্তিযোদ্ধা পরিচয়ের দ্বিমুখী বিতর্কে জাতীয় পার্টির নেতা মৃধা

মিঠু সূত্রধর পলাশ : নবীনগর পৌর এলাকার নারাণপুরে আধ্যাত্মিক সাধক মরহুম ছাওয়াল শাহের খেলাফতের নাম ভাঙিয়ে প্রতারণার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন মৃধার বিরুদ্ধে। শুধু তাই নয়, তাঁর মুক্তিযোদ্ধা পরিচয় নিয়েও দেখা দিয়েছে তীব্র বিতর্ক। এ নিয়ে সম্প্রতি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ছাওয়াল শাহের ছেলে জহিরুল আলম মিঠু। অভিযোগে জানাযায়, ছাওয়াল শাহ জীবদ্দশায় কাউকে খেলাফত দিয়ে যাননি। অথচ মোসলেহ উদ্দিন মৃধা নিজেকে খেলাফতপ্রাপ্ত দাবি করে পোস্টার-ব্যানার ছাপান। প্রতিবছর ৬ জানুয়ারি ওরসের নামে ভক্তদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা তুলে তা আত্মসাৎ করছেন। ছাওয়াল শাহেরRead More


চট্টলা ভেবে সুবর্ণ এক্সপ্রেসকে কসবা স্টেশনে ষ্টপেজ

সময়সূচি অনুযায়ী চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্তনগর ৮০১ নং চট্টলা এক্সপ্রেস সকাল ৯টা ২৫ মিনিটে ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি দেবে। পেছনে থাকা একই পথের বিরতিহীন ৮০১ সুবর্ণ এক্সপ্রেস ৯টা ৩৫ মিনিটে কসবা অতিক্রম করে যাবে। এরপর ৯টা ৪১ মিনিটে চট্টলা এক্সপ্রেস ছেড়ে যাবে। তবে বুধবার, ৩ সেপ্টেম্বর ঘটে গেল বিপত্তি। সুবর্ণ এক্সপ্রেস নির্ধারিত সময়ে চললেও চট্টলা ১০ মিনিটের মতো বিলম্বে চলছিল। ফলে কসবা স্টেশনের আগেই চট্টলাকে পেছনে ফেলে এগিয়ে আসে সুবর্ণ এক্সপ্রেস। স্টেশন মাস্টার চট্টলা এক্সপ্রেস মনে করে সুবর্ণকে লাল সংকেত দিয়ে থামান। এমনকি ট্রেনটিকে লোপ লাইনে অর্থাৎ যাত্রী ওঠারRead More


আশুগঞ্জে ফসলি জমি থেকে পাইপগান ও গুলি উদ্ধার

আশুগঞ্জে ফসলি জমি থেকে পরিত্যক্ত অবস্থায় দেশীয় পাইপগান, দুই রাউন্ড গুলি ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করেছে র‌্যাব। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার আড়াইসিধা ইউপির দগরীসার এলাকা থেকে পাইপগান ও গুলি উদ্ধার করা হয়। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে র‍্যাব-৯, সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার অতিরিক্তি পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় দগরীসার এলাকার কামাল হোসেনের ফসলী জমিতে পাইপগান ও গুলি পড়ে রয়েছে। পরে র‍্যাব সেখানে অভিযান পরিচালনা করে জমির পাশRead More


নাসিরনগরে ঘরের টিন কেটে বৃদ্ধ ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ফান্দাউক গ্রামে ঘরের টিন মো. আলম মিয়া (৬০) নামে এক ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। পরিবারের দাবি, এটি কোনো সাধারণ ঘটনা নয়, বরং ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে তার বাসার ঘরের টিন কেটে প্রবেশ করে হত্যা করা হয়। নিহত আলম মিয়া ফান্দাউক মুন্সি পাড়ার মৃত মো. ওয়ালি মিয়ার ছেলে। তিনি স্থানীয়ভাবে ফান্দাউক বাজারের সুপরিচিত একজন ব্যবসায়ী ছিলেন। পরিবারের সদস্যরা জানিয়েছেন, ঘটনার সময় আলম মিয়া একা ছিলেন। হত্যাকারীরা পূর্বপরিকল্পিতভাবে রাতের আঁধারে ঘরের টিন কেটে প্রবেশ করে এই নৃশংস ঘটনা ঘটিয়েছে। নিহতের ভাতিজা টিপু বলেন, ‘আমার ছোট চাচাকেRead More


গবেষণায় বিদেশ গমনে ব্রাহ্মণবাড়িয়ার ৩ স্কুল ছাত্রকে আর্থিক সহায়তা দিতে আসছেন রুহুল কবির রিজবি

গবেষণায় বিদেশ গমনে ব্রাহ্মণবাড়িয়ার ৩ স্কুল ছাত্রকে আর্থিক সহায়তা দিতে আগামী ৪ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় আসছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী। মঙ্গলবার জেলা বিএনপির একটি প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে। জেলা বিএনপির দপ্তর সম্পাদক এড. সামসুজ্জামান চৌধুরী কানন স্বাক্ষরিত পত্রটি বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান এর উপহার মোঃ নাবিল, পিতা- মতিউর রহমান সুমন এর বাসভবনে পৌঁছে দেয়ার লক্ষ্যে আগামী ০৪/০৯/২০২৫ বৃহস্পতিবার সকাল ৯:৩০ মিনিটে মহানগর প্রভাতী যোগে কেন্দ্রীয় বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে শুভাগমনRead More


নবীনগর-রাধিকা সড়কে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

‎ ‎মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নবীনগর-রাধিকা সড়কে অটোরিকশার ধাক্কায় মরিয়ম আক্তার (৬) নামের এক শিশুর মৃত্যু হয়। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অটোরিকশার নিচে চাপা পড়ে মরিয়ম (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে উপজেলার শিবপুর ইউনিয়নের কনিকাড়া গ্রামের কনিকাড়া হাইস্কুল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সে কনিকাড়া গ্রামের খায়রুল মিয়ার মেয়ে। মরিয়ম কনিকাড়া দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে মরিয়ম বাড়ির সামনের রাস্তা পারাপারের সময় পেছন থেকে দ্রুতগামী অটোরিকশা ধাক্কা দিলে ঘটনাস্থলে সে মারা যায়। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান এম আর মজিব বলেন, রাস্তাRead More


This site is protected by wp-copyrightpro.com