Main Menu

September, 2025

 

বাঞ্ছারামপুরে বিলের পানিতে গোসল করতে দুই শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিলের পানিতে গোসল করতে গিয়ে নিঝুম আক্তার (৬) ও চাঁদনী আক্তার (৮) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে উপজেলার সোনারামপুর ইউনিয়নের চর মরিচাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নিঝুম ওই গ্রামের সাদ্দাম হোসেনের মেয়ে। চাঁদনী শান্তিপুর গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে হলেও দীর্ঘদিন ধরে নানুর বাড়ি চর মরিচাকান্দিতে থাকত। তারা দুজনই মামাতো–ফুফাতো বোন এবং স্থানীয় মেঘনা কিন্ডার গার্ডেন অ্যান্ড হাই স্কুলের প্রথম ও দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিলেন। স্থানীয়রা জানান, স্কুল থেকে ফেরার পর দুই শিশু বিলের পানিতে গোসল করতে নামে। কিন্তু সাঁতার না জানায় গভীর পানিতে ডুবেRead More


ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত ১

কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত ৯টায় জেলার বিয়াল্লিশর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম জালাল মিয়া (জালু), তিনি সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের হাবলাউচ্চ রাজবাড়ি এলাকার বাসিন্দা। তার বাবার নাম সাত্তার মিয়া। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন বলেন, ‘শুক্রবার রাত ৯টার দিকে বিয়াল্লিশর এলাকায় অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার এক যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


ব্রাহ্মণবাড়িয়ায় কর্ণফুলী ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার, ট্রেন চলাচল স্বাভাবিক

ব্রাহ্মণবাড়িয়ার রেলওয়ে স্টেশনের কাছে ঢাকা থেকে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার সোয়া ৪ ঘণ্টা পর ডাউন লাইনে ট্রেন চলাচল শুরু হয়েছে। এর মধ্যদিয়ে আপ এবং ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। এর আগে শনিবার(৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩ টার ঢাকা থেকে কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হলে ডাউনলাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এসময় বিকল্পপন্থায় আপলাইনে ট্রেন চলাচল করে। পরে সন্ধ্যা ৬টার দিকে আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন দুর্ঘটনাস্থলে এসে কাজ শুরু করে। পরে রাত পৌনে ৮টার দিকে ডাউনRead More


সরাইলে কৃতী  শিক্ষার্থীদের সংবধর্না

মোহাম্মদ মাসুদ, সরাইল :  ব্রাহ্মণবাড়িয়া’র সরাইলে অন্নদা উচ্চ বিদ্যালয় ও কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থী এস, এস, সি, পরিক্ষায়, জি, পি,এ  ৫  পেয়েছে তাদেরকে  আলোকিত সূর্যকান্দির উদ্যোগে সংবর্ধনা দেয়া হয়েছে। আজ শনিবার (৬ সেপ্টেম্বর)  সকাল ১১ টায় কালিকচ্ছ ভাই ভাই সুপার মার্কেটের কমিউনিটি সেন্টারে তৃতীয়  তলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আয়োজন করেন আমেনা খায়ের ( এ কে) ফাউন্ডেশন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোশাররফ হোসাইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি এড. নুরুজ্জামান লস্কর তপু। অনুষ্ঠানে শুরুতেRead More


চলন্ত ট্রেনের ছাদে ছিনতাইকারীর সঙ্গে ধ্বস্তাধস্তি, হলো না শেষ রক্ষা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মুকুন্দপুর স্টেশন এলাকায় রেজাউল করিম নামে এক পল্লী বিদ্যুৎকর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে রেললাইনের পাশে অচেতন অবস্থায় একজনকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। রেজাউল করিম ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাইয়ুমপুর ইউনিয়নের মইনপুর গ্রামের জুরু মিয়ার ছেলে ও কুমিল্লার পদুয়ার বাজার পল্লী বিদ্যুতে কর্মরত ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে শ্রীমঙ্গলে যাওয়ার উদ্দেশে কুমিল্লা থেকে উদয়ন এক্সপ্রেস ট্রেনে উঠেন রেজাউল, তার সহকর্মী রিফাত মিয়াসহ ৩ জন। তবে, ট্রেনেরRead More


আঞ্চলিক মহাসড়কে ১৩৫ বাঁক,দুঃসহ ভোগান্তির ৩৮ কিলোমিটারের যাত্রা

মিঠু সূত্রধর পলাশ : ভুলতা–আড়াইহাজার–বাঞ্ছারামপুর–নবীনগর–শিবপুর–রাধিকা আঞ্চলিক মহাসড়ক দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক হলেও এর দৈর্ঘ্য মাত্র ৩৮ কিলোমিটার। অথচ সেই স্বল্প দূরত্বেই রয়েছে ১৩৫টি বাঁক। কোথাও খানাখন্দ, কোথাও ভাঙা অংশ, কোথাও আবার এমন সরু জায়গা যে পাশাপাশি দুটি গাড়ি চলাচলই প্রায় অসম্ভব। সড়কটির প্রস্থ মাত্র ১২ ফুট, যা দেশের অন্য কোনো আঞ্চলিক মহাসড়কে নেই। অথচ নিয়ম অনুযায়ী এ ধরনের সড়কের প্রস্থ হওয়ার কথা ৩৪ ফুট। ফলে প্রতিদিন দুই হাজারেরও বেশি যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে এই পথে, আর সাধারণ যাত্রীরা ভোগ করছেন চরম দুর্ভোগ। মাত্র এক ঘণ্টার পথ পাড়ি দিতে সময়Read More


নবীনগর পশ্চিম ইউনিয়নের কৃষকদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মিঠু সূত্রধর পলাশ : নবীনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল নবীনগর পশ্চিম ইউনিয়ন শাখার দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার চরলাপাং বাজার প্রাঙ্গণে এই দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। বিকেল ৪ টায় জেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ জিল্লুর রহমান দ্বি-বার্ষিক সম্মেলনের শুভ উদ্বোধন করেন। নবীনগর পশ্চিম ইউনিয়ন কৃষকদলের আহবায়ক সৈয়দ হোসেন মেম্বারের সভাপতিত্বে দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারন সম্পাদক ও জেলা বিএনপির সদস্য এবং ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসন থেকে আগামী সংসদ নির্বাচনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী কে এম মামুন অর রশিদ। নবীনগর পশ্চিম ইউনিয়নRead More


নবীনগরের শিবপুরের পুণ্য মাটিতে সুরসম্রাটের স্মৃতির অবহেলা

মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর গ্রাম,সেখানে ১৮৬২ সালের ৮ অক্টোবর জন্মগ্রহণ করেন শাস্ত্রীয় সংগীতের বিশ্বখ্যাত সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ। তিনি বলতেন, “সংগীত আমার জাতি, আর সুর আমার গোত্র।” ১৯৭২ সালের ৬ সেপ্টেম্বর ভারতের মাইহারে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ছোটবেলা থেকেই সংগীতের প্রতি অনুরক্ত আলাউদ্দিন খাঁ মাত্র ১০ বছর বয়সে বাড়ি থেকে পালিয়ে যাত্রাদলের সঙ্গে যুক্ত হন। পরে কলকাতায় গিয়ে প্রখ্যাত সংগীত সাধক গোপাল কৃষ্ণ ভট্টাচার্য (নুলো গোপাল)-এর শিষ্যত্ব গ্রহণ করেন। নুলো গোপাল তাকে একনাগাড়ে ১২ বছরের নিভৃতে সংগীত সাধনার শর্ত দেন, যা মেনে তিনি ‘মাইহার ঘরানা’Read More


বিজয়নগরে ২ কোটি মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

বিজয়নগর থেকে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি), যার মূল্য প্রায় ২ কোটি টাকারও বেশি। (বুধবার, ৩ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে উপজেলার ইব্রাহিমপুর এলাকা থেকে অভিযান চালিয়ে বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্যরা এসব পণ্য জব্দ করেন। (বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে শাড়ি, প্রসাধনী, সিগারেট ও চকলেট। বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত সোয়া ২টায় বিজয়নগরের ইব্রাহিমপুর এলাকায় অভিযান চালায় বিজিবির একটি দল। এসময় একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ৫৬১ পিস ভারতীয়Read More


বুধন্তি ও চান্দুরা ফের ব্রাহ্মণবাড়িয়া-২ এ ফেরাটা স্বস্তির- রুমিন ফারহানা

সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণ করে চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। পরিবর্তিত নির্বাচনী এলাকাগুলোর মধ্যে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন। পূর্বের সীমানা অনুযায়ী জেলার আশুগঞ্জ ও সরাইল উপজেলার সঙ্গে নতুন করে যুক্ত করা হয়েছে বিজয়নগর উপজেলার দুইটি ইউনিয়ন— বুধন্তি ও চান্দুরা। সার্বিকভাবে নির্বাচনী এলাকাটির নতুন সীমানা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা। গণমাধ্যমকে রুমিন ফারহানা জানান, নতুনভাবে অন্তর্ভুক্ত অঞ্চলগুলো আগে থেকেই ব্রাহ্মণবাড়িয়া-২ নির্বাচনী এলাকারই ছিল। নবম জাতীয় নির্বাচনের আগে এলাকাটি পুনর্বিন্যাস করে এক-এগারো’র সেনাসমর্থিত সরকারের সাবেক সিইসি ড. শামসুল হুদা কমিশন। অঞ্চলগুলো ফের ব্রাহ্মণবাড়িয়া-২ এ ফেরাটা স্বস্তির। তিনিRead More


This site is protected by wp-copyrightpro.com