Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় কর্ণফুলী ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার, ট্রেন চলাচল স্বাভাবিক

[Web-Dorado_Zoom]


ব্রাহ্মণবাড়িয়ার রেলওয়ে স্টেশনের কাছে ঢাকা থেকে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার সোয়া ৪ ঘণ্টা পর ডাউন লাইনে ট্রেন চলাচল শুরু হয়েছে। এর মধ্যদিয়ে আপ এবং ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

এর আগে শনিবার(৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩ টার ঢাকা থেকে কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হলে ডাউনলাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এসময় বিকল্পপন্থায় আপলাইনে ট্রেন চলাচল করে।

পরে সন্ধ্যা ৬টার দিকে আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন দুর্ঘটনাস্থলে এসে কাজ শুরু করে। পরে রাত পৌনে ৮টার দিকে ডাউন লাইনথেকে দুর্ঘটনাকবলিত বগিটি অপসারণ করার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. শাকির জাহান জানান, বিকেলে ঢাকা থেকে আসা চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ছাড়ার পর আউটার এলাকায় মাঝখানের একটি বগির দুইটি চাকা লাইনচ্যুত হয়। এতে করে ডাউন লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

দুর্ঘটনাস্থলে থাকা আখাউড়া রেলওয়ে জংশনের সহকারী নির্বাহী প্রকৌশলী আবু বক্কর সিদ্দিকী জানান দুর্ঘটনাকবরিত বগিটি আখাউড়া নিয়ে যাওয়া হবে। এর মধ্য দিয়ে ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার কথা জানান তিনি।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares