গবেষণায় বিদেশ গমনে ব্রাহ্মণবাড়িয়ার ৩ স্কুল ছাত্রকে আর্থিক সহায়তা দিতে আসছেন রুহুল কবির রিজবি

গবেষণায় বিদেশ গমনে ব্রাহ্মণবাড়িয়ার ৩ স্কুল ছাত্রকে আর্থিক সহায়তা দিতে আগামী ৪ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় আসছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী। মঙ্গলবার জেলা বিএনপির একটি প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে।
জেলা বিএনপির দপ্তর সম্পাদক এড. সামসুজ্জামান চৌধুরী কানন স্বাক্ষরিত পত্রটি বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান এর উপহার মোঃ নাবিল, পিতা- মতিউর রহমান সুমন এর বাসভবনে পৌঁছে দেয়ার লক্ষ্যে আগামী ০৪/০৯/২০২৫ বৃহস্পতিবার সকাল ৯:৩০ মিনিটে মহানগর প্রভাতী যোগে কেন্দ্রীয় বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে শুভাগমন করবেন।
তাঁহাকে যথাযথ ভাবে অভ্যর্থনা জানানোর লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকগণকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপি’র অর্থনীতি বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপি’র সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ও সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ।
এ ব্যাপারে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ বলেন, নাবিলসহ ৩ শিক্ষার্থী বিজ্ঞান গবেষণায় দেশের বাইরে যাওয়ার ডাক পেয়েছে। কিন্ত তারা আর্থিক সমস্যায় যেতে পারছেনা। তারা আমাদের কাছে সহায়তার আবেদন জানালে আমরা তা কেন্দ্রে পাঠাই। তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী ভাইকে দ্বায়িত্ব দিয়েছেন সহায়তা দেয়ার জন্য।



















