Main Menu

বিয়ের আসর থেকে পালালেন বর, জরিমানা গুনল দুই পরিবার

[Web-Dorado_Zoom]

ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবর পেয়ে বিয়ের আসর থেকে পালিয়ে গেছেন বর ও কাজি। তবে রক্ষা পায়নি বর ও কনের পরিবার। উভয়পক্ষকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি ইউনিয়নের দক্ষিণখার গ্রামে এ ঘটনা ঘটে।

কসবা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। এ সময় স্কুলছাত্রী সাবালিকা না হওয়া পর্যন্ত পরিবার যেন বিয়ে দিতে না পারে, সে বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্যকে (মেম্বার) নির্দেশনা দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দক্ষিণখার গ্রামের বাসিন্দা নবম শ্রেণির শিক্ষার্থীর সঙ্গে আখাউড়া উপজেলার ধাতুরপহেলা গ্রামের ইকরাম হোসেন নামের এক যুবকের বিয়ের হওয়ার কথা ছিল। এ উপলক্ষে সব ধরনের আয়োজন করা হয়।
খবর পেয়ে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানের খবর পেয়ে বর ও কাজি পালিয়ে যায়। ভ্রাম্যমাণ আদালত বর ও কনের পরিবারকে ১০ হাজার টাকা করে জরিমানা করেন। পাশাপাশি এই বয়সে মেয়েটিকে বিয়ে না দেওয়ার বিষয়ে সতর্ক করা হয়।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares