Main Menu

September, 2025

 

বিজয়নগরে ওয়ারেন্টের আসামী ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলা, এএসআইসহ ৬ পুলিশ আহত

বিজয়নগরে গ্রেফতারের পর পরোয়ানাভুক্ত এক আসামী ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলার চালিয়েছে আসামীর স্বজনরা। এ ঘটনায় পুলিশের এক উপ-পরিদর্শকসহ ৬ পুলিশ আহত হয়েছে। গুরুতর আহত উপ-পরিদর্শক (এএসআই) শেখ সাদি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। রবিবার গভীর রাতে উপজেলার ইছাপুরা ইউনিয়নের খাদুরাইল গ্রামে এ ঘটনা ঘটলেও সোমবার সন্ধ্যায় বিষয়টি জানাজানি হয়। পুলিশ জানায়, খাদুরাইল গ্রামের ধনু মিয়ার ছেলে মিজানুর রহমান (৪০) একাধিক মামলার আসামী। গতকাল রবিবার রাত ১২টায় বিজয়নগর থানার এস আই নাফিজুল ইসলাম, মশিউর রহমান ও এ এস আই শেখ সাদি তাদের সঙ্গীয় ফোর্স নিয়ে গ্রেফতারি পরোয়ানা তামিলেরRead More


লক্ষীপুরকে ৫ উইকেটে হারিয়ে বিজয়ী ব্রাহ্মণবাড়িয়া

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত চট্টগ্রাম রিজিওনাল টি–টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে রোববার অনুষ্ঠিত ম্যাচে ৫ উইকেটে ইস্পাহানি লক্ষীপুরকে পরাজিত করে জয় পেয়েছে কন্টিনেন্টাল ব্রাহ্মণবাড়িয়া। টসে জিতে লক্ষীপুর প্রথমে ব্যাট করতে নামে। ১৮.১ ওভার খেলে সব উইকেট হারিয়ে তারা ৬৫ রান সংগ্রহ করে। দলের হয়ে সর্বোচ্চ রান আসে ওপেনার আশিক মাহমুদের ব্যাট থেকে। তিনি ১৯ রান করেন ২২ বল খেলে। এছাড়া মাহবুবুর রহমান ১৪ বলে করেন ১১ রান। বাকিরা দুই অংকের ঘরে যেতে পারেননি। ব্রাহ্মণবাড়িয়ার শামিম মিয়া ১৯ রান দিয়ে ৩টি উইকেট দখল করেন। ২টি করে উইকেট পান খাইরুল ইসলাম এবং ইসমাইল হোসেন।Read More


ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় কেক কাটা, বর্ণাঢ্য আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় জেলা পরিষদ চত্বরে সমবেত হয়ে কেক কাটার পর এক আনন্দ র‌্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে র‌্যালিটি ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন,Read More


This site is protected by wp-copyrightpro.com