Main Menu

September, 2025

 

নবীনগরের কন্যা তামান্না ডাকসুতে সর্বোচ্চ ভোটে বিজয়ী

মিঠু সূত্রধর পালাশ,নবীনগর প্রতিনিধি:  ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে সদস্য পদে বিজয়ী হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের কৃতী কন্যা সাবিকুন নাহার তামান্না। তিনি ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। আজ (১০ সেপ্টেম্বর) বুধবার সকাল সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এ ফলাফল ঘোষণা করা হয়। এতে দেখা যায়, তামান্না ১০ হাজার ৮৪ ভোট পেয়ে সর্বোচ্চ ভোটে বিজয়ী হন। তার ব্যালট নম্বর ছিল ২০৪। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রী সংস্থার সভানেত্রীর দায়িত্ব পালন করছেন। তামান্নার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সাতমোড়া ইউনিয়নের বড়শিকানিকা গ্রামে। তিনিRead More


ডাকসু নির্বাচন নিয়ে ফেসবুকে পোস্ট, ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি প্রত্যাহার

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. মোজাফফর হোসেনকে তার কর্মস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজের আইডি থেকে ডাকসু নির্বাচন নিয়ে দেওয়া এক পোস্টের পর তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। আজ বুধবার জেলার পুলিশ সুপার এহতেশামুল হক স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে এ তথ্য জানানো হয়। নাসিরনগর থানার ওসি আজহারুল ইসলামকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় বদলি করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ওবায়দুর রহমান। তিনি বলেন, মোজাফফরকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) হওয়া ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ‘মেধাবীদেরRead More


নবীনগরে মা সমাবেশের আড়ালে সকাল সাড়ে ১১টায় স্কুল ছুটি, ক্ষুব্ধ অভিভাবকরা

মিঠু সূত্রধর পলাশ : নবীনগরে মা সমাবেশের আড়ালে সকাল সাড়ে ১১টায় শিক্ষার্থীদের ছুটি দিয়ে দেয় আলমনগর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়। নির্ধারিত সময় বিকাল ৪টা হলেও অর্ধেক দিনেরও কম সময়ে স্কুল ছুটি দেওয়ায় অভিভাবক ও স্থানীয়দের মাঝে ক্ষোভের ঝড় বইছে। আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা জানাজানি হলে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান ও সহকারী শিক্ষা অফিসার মো. মানিক ভূইয়া। তারা গিয়ে শিক্ষার্থীদের পুনরায় ডেকে এনে পাঠদান শুরু করান। অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করে বলেন,এভাবে মাঝেমধ্যেই আগেভাগে স্কুল ছুটি দেওয়া হয়। এতে শিক্ষার্থীদের পড়াশোনার মান ভয়াবহভাবেRead More


মেঘনা নদীতে নৌকা ডুবে নিখোঁজ প্রবাসীর মরদেহ উদ্ধার

আশুগঞ্জে মেঘনা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হওয়ার দুইঘণ্টা পর এলেম খাঁ (৫০) নামে এক সৌদি প্রবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার আড়াইসিধা বাজার চারতলা এলাকার মেঘনা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত এলেম খাঁ বাজার চারতলা এলাকার রহিছ মিয়ার ছেলে। তিনি কিছুদিনর আগে সৌদি আরব থেকে বাংলাদেশে আসেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে মেঘনা নদী থেকে এলেম খাঁ ও মোক্তার মিয়া মাছ ধরার ছোট নৌকা নিয়ে মেঘনায় মাছ ধরতে যায়। কিছুক্ষণ পরেই নৌকাটি পানিতে তলিয়ে যেতে থাকে। এ সময় মোক্তার মিয়া ও এলেম খাঁ দুজনেই সাঁতারRead More


আখাউড়া রেল স্টেশনে এসি বিস্ফোরণ, ৪ ঘণ্টা সিগন্যাল লাইনে যোগাযোগ ব্যাহত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন সিগন্যাল কেবিনে এয়ারকন্ডিশন (এসি) বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর অন্তত চার ঘণ্টা সিগন্যাল লাইনে যোগাযোগ ব্যাহত হয়। প্রত্যক্ষদর্শী রেলওয়ে সংশ্লিষ্টরা জানান, হঠাৎ নিচতলায় স্থাপিত সিগন্যাল কক্ষে একটি এসির যন্ত্র বিস্ফোরিত হয়। এতে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এ সময় সিগন্যাল যন্ত্রের ক্ষতি হয় এবং অফিস কক্ষের জানালার কাচ ভেঙে যায়। পরে রেল কর্মকর্তা ও স্থানীয়রা পানি সংগ্রহ করে দুপুর সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। আখাউড়ার উপ-সহকারীRead More


ব্রাহ্মণবাড়িয়া-৩- আসনে বিএনপির মনোনয়ন চান আলহাজ্ব নূরে আলম ছিদ্দিকী

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩-(সদর-বিজয়নগর) আসন থেকে সংসদ সদস্য প্রার্থী হতে চান জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নূরে আলম ছিদ্দিকী। সোমবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি তাঁর প্রার্থীতা ঘোষনা করেন। সংবাদ সম্মেলনে নূরে আলম ছিদ্দিকী বলেন, আমি আগামী ত্রয়োদশ জাতীয় ব্রাহ্মণবাড়িয়া-৩-(সদর-বিজয়নগর) আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। সে লক্ষ্যে কাজ করছি। তিনি বলেন, ছাত্র জীবনে ছাত্রদলের রাজনীতির মাধ্যমেই রাজনীতিতে আমার হাতে খড়ি। পর্যায়ক্রমে আমি পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা জাসাসেরRead More


সরাইলে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ৭ জনের কারাদন্ড

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় অবৈধভাবে মাটি কাটার অপরাধে ৭ জনকে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চুন্টা ইউনিয়নের নরসিংহপুর ও আজবপুর বাজার এলাকা সংলগ্ন মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে এ সাজা দেন সহকারী কমিশনার (ভূমি) শারমিন বেগম। কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- নাছির উদ্দীন, আসিদ, বাহার, সবুজ, আঃ নূর, কবির ও লিটন। বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন বেগম বলেন, উপজেলার চুন্টা ইউনিয়নের নরসিংহপুর ও আজবপুর বাজার এলাকা সংলগ্ন মেঘনা নদী থেকে অবৈধভাবে মাটি কাট ছিলেন একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।Read More


আখাউড়ায় ডাকাতি মামলার আসামি ও মাদকসেবীসহ আটক ১২

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলওয়ে থানা পুলিশের গত ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে ডাকাতি মামলার আসামি, মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও চোরসহ মোট ১২ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে রয়েছেন ডাকাতি মামলার ১ আসামি, মাদক ব্যবসায়ী ১ জন, মাদকসেবী ৯ জন এবং চোর ২ জন। এসময় পুলিশ ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও রেলওয়ের স্টিলের চারটি পুরাতন স্লিপার উদ্ধার করে। শনিবার রাতে রেলওয়ে স্টেশন ও বাইপাস এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন— মোছাঃ আকলিমা আক্তার (৩৫), সাগর (২৫), শেখ শামীম (৪৫), রতন (২৪), জানু (৩৫), মিজান (৩০), মিজানুর রহমান (২২), রায়হানRead More


বিজয়নগরে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষতে আহত ১০

মো:জিয়াদুল হক : বিজয়নগরে ঢাকা সিলেট মহাসড়কের ইসলামপুর বাজারের সামনে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষতে ১০ জন আহত হয়েছে। গুরুতর আহত বাস চালক মো: ফরিদ মিয়া (৫৫) সহ আহতদের মাধবপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সোমবার রাত সাড়ে আটটার দিকে এই দূর্ঘটনা ঘটে। হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, ব্রাহ্মণবাড়িয়া গামী দিগন্ত লোকাল বাসের সাথে বিপরিতগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে এ দূর্ঘটনা ঘটে।গুরুতর আহত বাস চালক ফরিদ মিয়া সহ আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।ট্রাক চালক পালিয়ে গেছে। যানযট এড়াতে গাড়ি দুটি সরানো হচ্ছে। আধ ঘণ্টা চলাচল বন্ধ ছিল।


স্পেনে নেয়ার নামে প্রতারনা,সৌদির মরুভূমিতে ফেলে রাখার অভিযোগ

রুবেল আহমেদ : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি ইউনিয়নের বিলঘর গ্রামে একটা যুবককে স্পেনে পাঠানোর প্রলোভন দেখিয়ে সৌদি আরবে নিয়ে মরুভূমিতে ফেলে রাখার অভিযোগ উঠেছে স্থানীয় আদম ব্যবসায়ী বিল্লাল হোসেন ও তার আত্মীয়-স্বজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের লোকজন প্রতারণার বিষয়টি জানতে চাইলে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারগুলোর । মিথ্যা মামলা থেকে রেহাই পেতে এবং সন্তান ফিরে পেতে সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে বিলঘর জারু মার্কেট এলাকায় এক সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে গ্রামের সাহেব সর্দারগনসহ গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন । সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেনRead More


This site is protected by wp-copyrightpro.com