Monday, September 8th, 2025
আখাউড়া রেল স্টেশনে এসি বিস্ফোরণ, ৪ ঘণ্টা সিগন্যাল লাইনে যোগাযোগ ব্যাহত
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন সিগন্যাল কেবিনে এয়ারকন্ডিশন (এসি) বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর অন্তত চার ঘণ্টা সিগন্যাল লাইনে যোগাযোগ ব্যাহত হয়। প্রত্যক্ষদর্শী রেলওয়ে সংশ্লিষ্টরা জানান, হঠাৎ নিচতলায় স্থাপিত সিগন্যাল কক্ষে একটি এসির যন্ত্র বিস্ফোরিত হয়। এতে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এ সময় সিগন্যাল যন্ত্রের ক্ষতি হয় এবং অফিস কক্ষের জানালার কাচ ভেঙে যায়। পরে রেল কর্মকর্তা ও স্থানীয়রা পানি সংগ্রহ করে দুপুর সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। আখাউড়ার উপ-সহকারীRead More
ব্রাহ্মণবাড়িয়া-৩- আসনে বিএনপির মনোনয়ন চান আলহাজ্ব নূরে আলম ছিদ্দিকী
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩-(সদর-বিজয়নগর) আসন থেকে সংসদ সদস্য প্রার্থী হতে চান জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নূরে আলম ছিদ্দিকী। সোমবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি তাঁর প্রার্থীতা ঘোষনা করেন। সংবাদ সম্মেলনে নূরে আলম ছিদ্দিকী বলেন, আমি আগামী ত্রয়োদশ জাতীয় ব্রাহ্মণবাড়িয়া-৩-(সদর-বিজয়নগর) আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। সে লক্ষ্যে কাজ করছি। তিনি বলেন, ছাত্র জীবনে ছাত্রদলের রাজনীতির মাধ্যমেই রাজনীতিতে আমার হাতে খড়ি। পর্যায়ক্রমে আমি পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা জাসাসেরRead More
সরাইলে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ৭ জনের কারাদন্ড
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় অবৈধভাবে মাটি কাটার অপরাধে ৭ জনকে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চুন্টা ইউনিয়নের নরসিংহপুর ও আজবপুর বাজার এলাকা সংলগ্ন মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে এ সাজা দেন সহকারী কমিশনার (ভূমি) শারমিন বেগম। কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- নাছির উদ্দীন, আসিদ, বাহার, সবুজ, আঃ নূর, কবির ও লিটন। বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন বেগম বলেন, উপজেলার চুন্টা ইউনিয়নের নরসিংহপুর ও আজবপুর বাজার এলাকা সংলগ্ন মেঘনা নদী থেকে অবৈধভাবে মাটি কাট ছিলেন একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।Read More
আখাউড়ায় ডাকাতি মামলার আসামি ও মাদকসেবীসহ আটক ১২
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলওয়ে থানা পুলিশের গত ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে ডাকাতি মামলার আসামি, মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও চোরসহ মোট ১২ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে রয়েছেন ডাকাতি মামলার ১ আসামি, মাদক ব্যবসায়ী ১ জন, মাদকসেবী ৯ জন এবং চোর ২ জন। এসময় পুলিশ ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও রেলওয়ের স্টিলের চারটি পুরাতন স্লিপার উদ্ধার করে। শনিবার রাতে রেলওয়ে স্টেশন ও বাইপাস এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন— মোছাঃ আকলিমা আক্তার (৩৫), সাগর (২৫), শেখ শামীম (৪৫), রতন (২৪), জানু (৩৫), মিজান (৩০), মিজানুর রহমান (২২), রায়হানRead More
বিজয়নগরে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষতে আহত ১০
মো:জিয়াদুল হক : বিজয়নগরে ঢাকা সিলেট মহাসড়কের ইসলামপুর বাজারের সামনে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষতে ১০ জন আহত হয়েছে। গুরুতর আহত বাস চালক মো: ফরিদ মিয়া (৫৫) সহ আহতদের মাধবপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সোমবার রাত সাড়ে আটটার দিকে এই দূর্ঘটনা ঘটে। হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, ব্রাহ্মণবাড়িয়া গামী দিগন্ত লোকাল বাসের সাথে বিপরিতগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে এ দূর্ঘটনা ঘটে।গুরুতর আহত বাস চালক ফরিদ মিয়া সহ আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।ট্রাক চালক পালিয়ে গেছে। যানযট এড়াতে গাড়ি দুটি সরানো হচ্ছে। আধ ঘণ্টা চলাচল বন্ধ ছিল।
স্পেনে নেয়ার নামে প্রতারনা,সৌদির মরুভূমিতে ফেলে রাখার অভিযোগ
রুবেল আহমেদ : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি ইউনিয়নের বিলঘর গ্রামে একটা যুবককে স্পেনে পাঠানোর প্রলোভন দেখিয়ে সৌদি আরবে নিয়ে মরুভূমিতে ফেলে রাখার অভিযোগ উঠেছে স্থানীয় আদম ব্যবসায়ী বিল্লাল হোসেন ও তার আত্মীয়-স্বজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের লোকজন প্রতারণার বিষয়টি জানতে চাইলে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারগুলোর । মিথ্যা মামলা থেকে রেহাই পেতে এবং সন্তান ফিরে পেতে সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে বিলঘর জারু মার্কেট এলাকায় এক সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে গ্রামের সাহেব সর্দারগনসহ গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন । সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেনRead More
দেশের ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় রচনা করেছে ইউনুস সরকার : মহাসচিব কাজী মামুন
বাংলাদেশের ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় রচনা করেছে অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার : মহাসচিব কাজী মামুন মিঠু সূত্রধর পলাশ : জাতীয় পার্টির মহাসচিব কাজী মো. মামুনুর রশিদ বলেছেন, “আদম (আ.)-এর যুগ থেকে আজ পর্যন্ত পৃথিবীর কোথাও এমন নৃশংস ঘটনা ঘটেনি, শোনা যায়নি—কবর থেকে লাশ তুলে এনে আগুনে পোড়ানো হয়েছে। বর্তমান সরকারের আমলে পৃথিবীর ইতিহাসে এটাই সবচেয়ে জঘন্য, ঘৃণিত ও কলঙ্কজনক কাজ।” সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার আহমেদপুরে এক ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। মহাসচিব বলেন, “জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা চালানো হয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য—এRead More
চেক ডিজঅনার মামলা করায় ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি ও মিথ্যা মামলায় হয়রানি
মিঠু সূত্রধর পলাশ : নবীনগর পৌরসভার দুই নং ওয়ার্ডের সাবেক কাউন্সিল কামাল উদ্দিনের মেয়ে তাসলিমা বেগমের বিরুদ্ধে ১৫ লক্ষ টাকা আত্মসাৎ এর চেক ডিজঅনার মামলা করায় নারী ও শিশু নির্যাতনের মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। সোমবার (০৮/০৯) নবীনগর বাজারে বিশিষ্ট ব্যবসায়ী মেসার্স জোবায়ের ট্রেডার্স এর স্বত্বাধিকারী কাওসার আলম শিবু সাংবাদিকদের সামনে এ অভিযোগ তুলে ধরেন। তিনি বলেন, তাসলিমা বেগম একজন প্রতারক ও অসৎ প্রকৃতির মেয়ে। পাড়া প্রতিবেশীর সুবাদে সমস্যার কথা তুলে ধরে জমি ক্রয়ের কথা বলে ২০২৩ সালের অক্টোবর মাসে দুই মাসের জন্য ১৫ লক্ষRead More



















