September, 2025
সর্বস্তরের মানুষের গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় চির বিদায় নিলেন সাংবাদিক শফিকুর রহমান
মোহাম্মদ মাসুদ, সরাইল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সর্বস্তরের মানুষের গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় চির বিদায় নিলেন সাংবাদিক শফিকুর রহমান। রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় সরাইল সদর উপজেলার কুট্টাপাড়া খন্দকারপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফনের মধ্য দিয়ে তাকে চির বিদায় দেওয়া হয়। বিদায় কালে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়ন, সরাইল টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন, ব্রাহ্মণবাড়িয়া অনলাইন মিডিয়া সংগঠনের সাংবাদিক’রা ফুল দিয়ে শ্রদ্ধাজানান। মরহুম সাংবাদিক শফিকুর রহমান গত শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকাল ২ টা ৪৫ মিনিটে তিনি ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। পারিবারিকভাবে তিনি স্ত্রী, ৪ মেয়েসহ অসংখ্য আত্বীয়-স্বজন ওRead More
নবীনগরে বিপুল দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেফতার
মিঠু সূত্রধর পলাশ,,নবীনগর প্রতিবেদক:: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অভিযান চালিয়ে বিপুল দেশীয় অস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাত ৩টা ৪৫ মিনিটের দিকে শিবপুর ইউনিয়নের বাঘাউড়া গোলাম আলী মৌলভী বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বাসক। এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহিনুর ইসলাম, এসআই শাহ আলম, এসআই মোহাম্মদ আজাদ হোসেনসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন। অভিযানে উপজেলার শিবপুর ইউনিয়নের বাঘাউড়া গোলাম আলী মৌলভী বাড়ির আহাজ উদ্দিনের ছেলে ফখরুল উদ্দিন (২২) কে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়। তার কাছ থেকেRead More
নবীনগরে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের উদ্যোগে আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে নবীনগর মহিলা কলেজের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য (যুগ্নসচিব) আ.ন. ম. নাজিম উদ্দিন। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ। নবীনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজীব চৌধুরীর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি খালিদ বিন মনসুর, নবীনগর প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রখুখ। কর্মশালায়Read More
নবীনগরের হোটেল গুলিতে নোংরা ও নিম্নমানের খাবার, স্বাস্থ্য ঝুকিতে সাধারণ মানুষ
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের হোটেল গুলিতে নোংরা ও নিম্নমানের খাবার পরিবেশন করা হচ্ছে, এতে করে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে সাধারণ মানুষ। নবীনগর উপজেলার দিনমুজুর, ব্যবসায়ী, বিভিন্ন দূর-দূরান্ত থেকে আগত মানুষেরা দৈনন্দিন খাবার গ্রহন করেন আনাচে-কানাচে ফুটপাতে গড়ে ওঠা বিভিন্ন হোটেল ও খাবারের দোকানের মাধ্যমে। তবে এসব হোটেল ও দোকানে অস্বাস্থ্যকর এবং নিম্নমানের খাবার অতিরিক্ত মূল্যে বিক্রি হচ্ছে বলে অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরেই খাবারের মান ও মূল্য নিয়ে অসন্তোষ বিরাজ করছে অনেকের মধ্যে। বাধ্য হয়ে তারা অতিরিক্ত দাম দিয়ে মানহীন খাবার গ্রহণ করছেন। বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে অসন্তোষ প্রকাশ করলেওRead More
শোক সংবাদ :: সরাইলে সাংবাদিক শফিকুর রহমানের ইন্তেকাল, বিভিন্ন মহলে শোক
মোহাম্মদ মাসুদ, সরাইল : ব্রাহ্মনবাড়িয়ার সরাইল উপজেলার সদর ইউনিয়নের কুট্টাপাড়া গ্রামের মরহুম হাজী ওয়াজদু মিয়ার পুত্র সাংবাদিক শফিকুর রহমান ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরের দিকে তিনি শারীরিকভাবে অসুস্থতাবোধ করলে পরিবারের লোকজন তাকে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি আজ শুক্রবার বিকাল ৩টার দিকে মারা যান। মরহুম শফিকুর রহমান সরাইল টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি, সরাইল উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, দৈনিক যায়যায়দিন ও মোহনা টিভির সরাইল প্রতিনিধি ছিলেন। এছাড়া তিনি সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের একাধিকবার নির্বাচিত সাবেক সদস্য ছিলেন।Read More
নবীনগরে টানা চার দিন বিদ্যুৎহীন, জনতার ঘেরাও পল্লী বিদ্যুৎ অফিস
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি :: টানা চার দিন বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে। পল্লী বিদ্যুতের চার দফা দাবি বাস্তবায়নের অংশ হিসেবে কর্মকর্তা-কর্মচারীরা গণছুটি পালন করায় উপজেলার একাধিক ইউনিয়নে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। এ অবস্থায় ক্ষুব্ধ এলাকাবাসী বুধবার রাতে শ্যামগ্রাম ইউনিয়ন উপশাখা ও বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে নবীনগর পল্লী বিদ্যুৎ জোনাল অফিস ঘেরাও করে বিক্ষোভ করেন। ভুক্তভোগী রহিছ মিয়া, খালেক মিয়া ও আনোয়ার হোসেন জানান, চার দিন ধরে বিদ্যুৎ না থাকায় ব্যবসা-বাণিজ্য, শিক্ষা কার্যক্রম, এমনকি চিকিৎসা সেবাও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার দাবিও জানান তারা।Read More
দেশের ওপর দিয়ে ধেয়ে আসছে একটি শক্তিশালী মৌসুমি বৃষ্টিবলয়
দেশের ওপর দিয়ে ধেয়ে আসছে একটি শক্তিশালী মৌসুমি বৃষ্টিবলয়। আবহাওয়া পর্যবেক্ষণকারী বেসরকারি সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, ১৪ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশে সক্রিয় থাকবে এই বৃষ্টিবলয়। সংস্থাটি এই বৃষ্টিবলয়ের নাম দিয়েছে ‘ঈশান ২’। বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে এক ফেসবুক বার্তায় বিডব্লিউওটি জানায়, প্রচণ্ড ভ্যাপসা গরমের মধ্যে দেশের দিকে ধেয়ে আসছে ‘ঈশান ২’ নামের শক্তিশালী আংশিক মৌসুমি বৃষ্টিবলয়। এটি মূলত দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চল, বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে সবচেয়ে বেশি সক্রিয় থাকতে পারে। তবে এর প্রভাবে দেশের অন্যান্য অঞ্চলেও বৃষ্টির প্রবণতা বাড়বে এবং তাপমাত্রা কিছুটাRead More
বগি জোড়া লাগিয়ে এক ঘন্টা পর তালশহর স্টেশন ছেড়ে গেল কালনী এক্সপ্রেস
কাপলিং ভেঙে বিচ্ছিন্ন হওয়া তিন বগি জোড়া লাগিয়ে এক ঘণ্টা পর দুপুর ১টায় তালশহর স্টেশন ছেড়ে গেলো ঢাকাগামী কালনী এক্সপ্রেস। এর আগে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের তালশহরে আন্তঃনগর কালনী এক্সপ্রেসের কাপলিং ভেঙে ট্রেনটির পেছনের দিকে তিনটি বগি বিচ্ছিন্ন যায়। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে তালশহর রেলওয়ে স্টেশন ইয়ার্ডে এ ঘটনা ঘটে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. সাকির জাহান জানান, সিলেট থেকে আসা ঢাকাগামী আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে নির্ধারিত যাত্রাবিরতি শেষে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়। এরপর তালশহর রেলওয়ে স্টেশনের ইয়ার্ডের কাছে ট্রেনটিরRead More
তালশহরে কালনী এক্সপ্রেসের কাপলিং ভেঙে ৩ বগি বিচ্ছিন্ন
ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেন থেকে তিনটি বগি খুলে যাওয়ার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, ঢাকাগামী কালনী এক্সপ্রেস তালশহর এলাকায় তিনটি বগি খুলে গিয়ে দুই ভাগ হয়ে যায়। পড়ে লোকোমাস্টার কিছুটা সামনের দিকে গিয়ে ট্রেন থামান। বর্তমানে আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তালশহর স্টেশন মাস্টার মো. শহিদুল ইসলাম জানান, ট্রেনটি তিনটি বগি রেখে সামনের দিকে চলে যায়। চালক অনতিদূরেই ট্রেন থামিয়ে দেন। কোনো যন্ত্রাংশ ভেঙে এমনটি হয়ে থাকতে পারে। আপাতত আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
নবীনগরে নির্মানের পথে ‘সুরসম্রাট দ্য আলাউদ্দিন মিউজিয়াম’
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি: বাংলার সংগীত আকাশের উজ্জ্বল নক্ষত্র, উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীতগুরু সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ। তার হাতে গড়ে উঠেছিলো সর্বকালের সেরা শিল্পী যেমন পান্নালাল ঘোষ, আলী আকবর খান, রবিশঙ্কর, আন্নাপূর্ণা দেবীসহ অসংখ্য মহান শিল্পী। আজও তার বাজনার সুর ধ্বনিত হয় বিশ্বসংগীতের প্রতিটি অঙ্গনে। সেই সুরসম্রাটের জন্মভূমি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর গ্রাম। আর এই শিবপুরেই এবার গড়ে উঠছে বহুল প্রত্যাশিত ‘সুরসম্রাট দ্য আলাউদ্দিন মিউজিয়াম’। ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলমের বিশেষ উদ্যোগে শুরু হয়েছে এ আন্তর্জাতিক মানের সংগীত যাদুঘর নির্মাণের কার্যক্রম। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে মিউজিয়াম প্রকল্পের এলাকা সরেজমিনRead More



















