September, 2025
খাদ্যবান্ধব কর্মসূচির ৬ টন চাল জব্দ, আটক ২
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় বিতরণের জন্য বরাদ্দ চাল থেকে প্রায় ৬ হাজার কেজি (৬ টন) চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। সোমবার রাত ১১টার দিকে উপজেলা সদরের মহাখালপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করা হয়। এ ঘটনায় দুই শ্রমিককে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন—শাহা কামাল মিয়া ও জুয়েল মিয়া। তারা স্থানীয় চাল ব্যবসায়ী মোতাহার মিয়া ও রহমত আলীর দোকানে চাল সরানোর কাজে নিয়োজিত ছিলেন বলে জানা গেছে। তবে অভিযুক্ত দুই ব্যবসায়ীকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। অভিযানে সরকারি সিলমোহরযুক্ত ১৪০ বস্তা চাল ও প্রায় ১৫০টি খালি বস্তা উদ্ধার করা হয়।Read More
ব্রাহ্মণবাড়িয়ায় সুবর্ণ এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, পরে ‘আপনা-আপনি’ সচল
ব্রাহ্মণবাড়িয়ায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিরতিহীন আন্তনগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়েছে। এতে ১ ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ ছিল। মঙ্গলবার সকাল ১০টা ১০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের আউটার এলাকা শহরের কলেজপাড়ায় এ ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়ার সহকারী রেলওয়ে স্টেশনমাস্টার মো. সাকির জাহান প্রথম আলোকে বলেন, স্টেশনের আউটারে বিরতিহীন সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ইঞ্জিন মেরামত পর্যন্ত ঢাকামুখী আপলাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিরতিহীন আন্তনগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেন মঙ্গলবার সকল ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদরRead More
সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন নির্বাচন জটিলতা নিরসনে ত্রি-পক্ষীয় সভা, ভোটার হালনাগাদ করে নির্বাচনের সিদ্ধান্ত
ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজিঃনং চট্ট-১১৮১) এর কার্যকরী কমিটি নির্বাচন সংক্রান্ত সৃষ্ট জটিলতা নিরসনকল্পে ত্রি-পক্ষীয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী দুই মাসের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করে সাধারন সভার আয়োজন করতে ৬ শ্রমিক নেতাকে দ্বায়িত্ব দেয়া হয়েছে। মঙ্গলবার বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রশাসনের পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ, রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়ন্সের উপ পরিচালক মহব্বত হোসাইন উপস্থিত ছিলেন। শ্রমিক নেতাদের বিবাদমান দুপক্ষে মোঃ মনসুর আলী দানা, সাইদুল ইসলাম সাহেদ, মোঃ সেলিম মিয়া, মোঃ আনিসুর রহমান চৌধুরী,মোঃ ফরিদ মিয়া, ও মোঃ মিজানুরRead More
কুরবান আলীকে ষড়যন্ত্রমূলক ও বেআইনিভাবে সাময়িক বহিঃস্কারের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ
অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন, স্টেডিয়াম ১নং শ্রমিক ইউনিয়ন শাখার বহিষ্কৃত সাধারন সম্পাদক মোঃ কুরবান আলীকে ষড়যন্ত্রমূলক ও বেআইনিভাবে সাময়িক বহিঃস্কারের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) তার আইনজীবি মোহাম্মদ কাদির মিয়া অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন, স্টেডিয়াম ১নং শ্রমিক ইউনিয়ন শাখার সভাপতি মোঃ সেলিম ভূঁইয়ার বরাবরে এই আইনি নোটিশ পাঠান। লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়েছে, গত ১৪ সেপ্টেম্বর লোক মারফত পাঠানো সাময়িক বহিঃস্কারের নোটিশটি বাংলাদেশ শ্রম আইন ২০০৬ (সংশোধিত ২০১২ ও ২০১৮) এর মৌলিক বিধান লঙ্ঘন করে জারি করা হয়েছে। শ্রম আইনের ১৯৫, ১৯৬ ধারা অনুযায়ী, কোন শ্রমিক/শ্রমিক নেতা শ্রমিক সংগঠনেরRead More
সরাইল ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা, দর্শকের উপচে পড়া ভীড়
মোহাম্মদ মাসুদ, সরাইল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তিতাস নদীতে উৎসবমুখোর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া-মলাইশ-গাজিপুর এলাকার যুবকবৃন্দের উদ্যোগে নৌকা বাইস প্রতিযোগিতা অনুষ্টিত হয়। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকালে মলাইশ বান্নিঘাটে উক্ত নৌকাবাইচ অনুষ্ঠিত হয়ে বুড্ডা নদীরঘাট থেকে মলাইশ নদীর ঘাটে প্রায় ২ কিলো মিটার এলাকায় ছিল হাজার হাজার দর্শকের উপচে পড়া ভীড়। নদীতে ভাড়া করা নৌকা নিয়ে দর্শকদের ঢল নামে। নারীদের বিপুল উপস্থিতি ছিল চোখে পড়ার মত। আয়োজক কমিটির সভাপতি মেহরাজ আহমেদ জানান, বুল্লা থেকে ২ টি, এক্তারপুর থেকে ১টি, ক্ষমতাপুর থেকে ১টি ও বুড্ডা থেকেRead More
নবীনগরে ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজে ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান লাউর ফতেহপুর ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১ টায় অত্র কলেজের অডিটোরিয়ামে এই ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়। ওরিয়েন্টেশন ক্লাসে অধ্যক্ষ মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং কমিটির সদস্য মো. আলমগীর হোসেন, মো. মতিউর রহমান, আরিফা আক্তার ও সনজিব ভট্টাচার্য প্রমুখ। সভাপতির বক্তব্যে কলেজ অধ্যক্ষ মো. ইকবাল হোসেন নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমাদের শিক্ষকরা খুবই আন্তরিক, খুবই সুশৃংখলভাবে তারা শ্রেণিকক্ষে পাঠদান করে, নিয়মিত পরীক্ষা নেয়। এজন্যRead More
সরাইলে নৌ-পরিবহন মালিক সমবায় সমিতির সভা পন্ড করতে প্যান্ডেল ভাংচুর ও মাংস লুট
মোহাম্মদ মাসুদ, সরাইল : ব্রাহ্মণবাড়িয়া বাল্কহেড নৌ-পরিবহন মালিক সমবায় সমিতি লিমিটেডের নবগঠিত কমিটি’র আত্মপ্রকাশ ও পরিচিতি সভা পন্ড করতে সভার প্যান্ডেল ভাংচুর ও খাবারের জন্যে আয়োজন করা গরুর মাংস লুট করা হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে সরাইল উপজেলা’র অরুয়াইল ইউনিয়নের বি, আর, ডিসি মাঠে নবগঠিত এ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে গতকাল রাতেই প্যান্ডেলের কাজ সমাপ্ত করা হয়। পরবর্তীতে মধ্যরাতে প্যান্ডেল ভাংচুরের এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও সংগঠনের নেতৃবৃন্দের অভিযোগ, পাকশিমুল ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আবু সায়েম আওয়ালে’র নেতৃত্বে এ হামলা সংঘটিত হয়। অরুয়াইল ও পাকশিমুল ইউনিয়নের নৌ-পরিবহন মালিক সমিতিRead More
শারদীয় দুর্গা পুজা উপলক্ষে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস এর সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন এস এন তরুন দে
মোহাম্মদ মাসুদ, সরাইল : ব্রাহ্মণবাড়িয়া জেলা’ র সরাইল উপজেলার কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নির্বাহী কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যফ্রন্টের মহাসচিব ও ব্রাহ্মণবাড়িয়া ২ ( সরাইল- আশুগঞ্জ) আসন থেকে মনোনয়ন প্রত্যাশী এস এন তরুন দে । আজ আসন্ন সার্বজনীন শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে শান্তি শৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতকরণে অন্তর্বর্তী কালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুস এর কার্যালয়ে সৌজন্যে সাক্ষাৎ করেন। এস এন তরুন দে বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনৈতিক দলের একজন নিবেদিত কর্মী। আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টা’র সাক্ষাতের পর সাংবাদিকদের বলেন, আসন্ন সার্বজনীন শারদীয়া দুর্গাপূজাRead More
আখাউড়ায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার চালকসহ ২ জন নিহত
আখাউড়ায় ট্রেনের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মনিয়ন্দ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- জেলার কসবা উপজেলার শিকারপুর গ্রামের ইয়াজুলের স্ত্রী পপি আক্তার (২৩) ও একই উপজেলার অটোরিকশাচালক সাদেক মিয়া (৩৭)। পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে অটোরিকশাটি কসবা উপজেলা থেকে যাত্রী নিয়ে পার্শ্ববর্তী আখাউড়া উপজেলার মনিয়ন্দ গ্রামে যাচ্ছিল। পথে মনিয়ন্দ এলাকায় একটি অরক্ষিত রেল ক্রসিং পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে ছিটকে পড়ে দূরে। এ সময় ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী পপিRead More
নবীনগরে মোটরসাইকেল-ট্রাকের সংঘর্ষে একজন নিহত
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর-রাধিকা সড়কে মোটরসাইকেল-ট্রাকের সংঘর্ষে দুলাল মিয়া নামে এক যুবক নিহত হয়েছে। এই ঘটনায় নিহতের শালী ঝরনা বেগম গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে নবীনগর টু রাধিকা সড়কের শিবপুর কলেজ মৌড়ে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত দুলাল মিয়া বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের আলিয়া বাজার এলাকার মৃত সুরুজ মিয়ার ছেলে এবং আহত ঝরনা বেগম বিজয়নগর উপজেলার কচুয়া মোড়া গ্রামের মো. বাদল মিয়ার স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনূর ইসলাম। জানা যায়, শনিবার রাতে শিবপুর কলেজ মোড়ে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেRead More



















