Main Menu

June, 2025

 

ভারতে কারাভোগ শেষে আখাউড়া দিয়ে দেশে ফিরলেন ১৪ বাংলাদেশি

বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অপরাধে কারাভোগ শেষে দেশে ফিরেছেন ১৪ জন বাংলাদেশি নাগরিক। বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে দেশে ফেলেন তারা। দেশে ফেরত আসা বাংলাদেশিরা হলেন- মো. ইসমাইল, হারুন মজুমদার, পাপিয়া আক্তার, লিজা খানম, লিজা খাতুন, আশা মণি, মফিজুল ইসলাম, তাহিয়াতুন নেসা, আখি ইসলাম, সঞ্জয় সরকার, স্বপন সরকার, যিশু কান্তি দাস, বিপুল দাস এবং সুশেন দাস। এরা ফেনী, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, নড়াইল, চাঁদপুর, খুলনা, নেত্রকোনা ও সুনামগঞ্জ জেলার বাসিন্দা। তাদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় সহায়তা করেছে ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের মাইগ্রেশনRead More


নবীনগর কৃষি অফিসের উদ্যোগে পার্টনার কংগ্রেস সভা অনুষ্ঠিত 

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি :-  ব্রাহ্মণবাড়িয়ার  নবীনগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগ ২০২৪-২৫ অর্থবছরে “প্রোগ্রাম অন এগ্রিকালচার এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেরনশিপ এন্ড রেসিলিয়েন্স বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের” আওতায় পার্টনার কংগ্রেস সভা অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার (১৯/০৬) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হলরুমে এ পার্টনার কংগ্রেস সভাটি অনুষ্ঠিত হয়। এ পার্টনার কংগ্রেস সভায়  উপজেলার ৭০ জন কৃষক,  ৩০ জন NGO কর্মী, সরকারি কর্মকর্তা ও  সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন। সভায় ১০ টি লক্ষ্যের উপর সচিত্র প্রতিবেদন উপস্থাপন করা হয়। লক্ষ্য গুলো হল- ১. জিইপি (উন্নত কৃষি চর্চা) গ্রহণের ফলে আবাদি জমির পরিমাণ বৃদ্ধি। ২.Read More


ব্রাহ্মণবাড়িয়ায় চুন কারখানায় চুরি করে পোড়ানো হচ্ছিল ৪০ লাখ টাকার গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ায় একটি চুন তৈরির কারখানায় অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বুধবার (১৮ জুন) সন্ধ্যায় সদর উপজেলার নয়নপুর এলাকায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ অভিযান চালিয়ে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে। কারখানাটিতে প্রতি মাসে অন্তত ৪০ লাখ টাকা মূল্যের গ্যাস চুরি হচ্ছিল বলে জানিয়েছে বাখরাবাদ কর্তৃপক্ষ। অভিযান সূত্রে জানা গেছে, শহরের দক্ষিণ মৌড়াইলের বাসিন্দা মোশাররফ মিয়ার ছেলে রাসেল মিয়া দীর্ঘদিন ধরে নয়নপুর এলাকায় তার চুন তৈরির কারখানায় অবৈধভাবে পাইপলাইনের গ্যাস ব্যবহার করছিলেন। গ্যাস চুরির বিষয়টি যেন ধরা না পড়ে- সোজন্য কারখানাটিতে এলপিজি সিলিন্ডারও মজুত করে রাখা হয়েছিল। তবেRead More


এনসিপির ব্রাহ্মণবাড়িয়া জেলা সমন্বয় কমিটি গঠন

জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) ৩৮ সদস্য বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) রাতে এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ স্বাক্ষরিত এই কমিটি অনুমোদন দেওয়া হয়। একই রাতে তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এই কমিটি প্রকাশ করা হয়। বুধবার দুপুরে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) আতাউল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামী তিন মাস অথবা আহ্বায়ক কমিটি গঠনের পূর্ব পর্যন্ত এই সমন্বয় কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে আজিজুর রহমান লিটনকে প্রধান সমন্বয়কারী করা হয়েছে। যুগ্ম সমন্বয়কারী করা হয়েছে-Read More


নবীনগরে ব্রিজ ভেঙে গভীর গর্ত, ঝুঁকিতে যানচলাচল

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি::  ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার পূর্বাঞ্চলের মহেশ রোডে অবস্থিত বিদ্যাকুট মাদ্রাসার পাশের একটি আরসিসি ব্রিজ ভেঙে পড়েছে। ফলে ওই এলাকার হাজারো মানুষের চলাচলে চরম ভোগান্তি দেখা দিয়েছে। জানা যায়, গত ১৫ জুন (শনিবার) একটি মালবাহী লড়ি (ট্রাক) ব্রিজটি পারাপার হতে গেলে ব্রিজটির একাংশ ভেঙে নিচে পড়ে যায়। দীর্ঘদিন সংস্কারবিহীন অবস্থায় থাকায় ব্রিজটি ছিল ঝুঁকিপূর্ণ। ভারী যানবাহন চলাচলের কারণে অবশেষে সেটি মাঝ দিক দিয়ে ভেঙে পরেন। এতে করে চরম ভোগান্তিতে সাধারণ যাত্রীরা। স্থানীয় বাসিন্দারা জানান, এই ব্রিজটি নবীনগর ও নবীনগর পূর্বাঞ্চলের ৬টি ইউনিয়ন’সহ আশপাশের কয়েকটি এলাকার মানুষজনের জেলা শহরেRead More


ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে হাজতির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে জুনায়েদ (৩২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) সকালে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জুনায়েদ জেলার সরাইল উপজেলার পরমানন্দপুর গ্রামের হেকমত আলীর ছেলে। জেলা কারাগারের জেলার মো. কামরুল ইসলাম জানান, জুনায়েদ মাদকাসক্ত ছিলেন। চলতি মাসের ৪ তারিখে তার পরিবারের অভিযোগের ভিত্তিতে আদালত তাকে কারাগারে পাঠায়। মঙ্গলবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যরা তার মরদেহ গ্রহণ করেছেন।


কসবায় ‘জুলাই যোদ্ধা’দের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ

জুলাই ২৪ গণঅভ্যুত্থানে আহত কসবার ১১ জন আন্দোলনকারীর মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করা হয়েছে। সোমবার (১৬ জুন) সকালে কসবা উপজেলা পরিষদ সভাকক্ষে এক আনুষ্ঠানিক ভাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রদত্ত এই কার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান ভূইয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রহমান। আরও উপস্থিত ছিলেন উপজেলা এনসিপি নেতা তানভীর ইসলাম শাহীন, উপজেলা ছাত্র প্রতিনিধি হাসান মাহমুদ, কার্ডপ্রাপ্ত ‘জুলাইRead More


কসবায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক

কসবা প্রতিনিধি ॥  ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কথা কাটাকাটির জের ধরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামের সাতপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় টেটা-বল্লম ও দেশীয় অস্ত্রের আঘাতে উভয় পক্ষের প্রায় অর্ধশতাধিক লোক আহত হয়েছে। খবর পেয়ে কসবা থানা পুলিশ-সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। ঘটনার সাথে জড়িত উভয় গ্রুপের ৬ জনকে আটক করেছে পুলিশ। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে । সংঘর্ষে আহত কিবরিয়া আহমেদ জানান, সোমবার দুপুরে ব্যবসায়িক টাকা-পয়সা নিয়ে কথা কাটাকাটিতে জড়ায় উপজেলার শিমরাইল গ্রামের সাতপাড়া এলাকার মোঃ বাক্কিRead More


নবীনগরে বিপুল পরিমান গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের মানিকনগর ঘাটে এক বিশেষ মাদক উদ্ধার অভিযানে বিপুল পরিমান গাঁজা সহ তিন জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নবীনগর থানা পুলিশ। রবিবার (১৫ জুন ২০২৫) দুপুরে এ অভিযান পরিচালিত হয়। নবীনগর থানার এসআই রামকানাই সরকারের নেতৃত্বে একটি টিম গোপন সূত্রে সংবাদ পায় যে, মানিক নগর ঘাটে অভিযুক্ত ব্যক্তিরা অবৈধ গাঁজা ক্রয়-বিক্রয়ের লক্ষ্যে অবস্থান করছে। পরবর্তীতে, সকাল ১১.৪০ দিকে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে মাদক ব্যবসায়ীরা পালানোর চেষ্টা করে। তবে এসআই রামকানাই সরকারের নেতৃত্বে পুলিশ তাদের আটক করতে সক্ষম হয়। পুলিশ অভিযুক্তদের দেহ তল্লাশিRead More


ছেলে প্রবাসে যাবে, কাপড় ইস্ত্রি করতে গিয়ে মায়ের মৃত্যু

আখাউড়ায় বিদ্যুৎস্পৃষ্টে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (১৬ জুন) সন্ধ্যায় উপজেলার মনিয়ন্ধ ইউনিয়নের উত্তর পাড়ায় এই দুর্ঘটনা ঘটে। নিহত নারীর নাম শিল্পী বেগম (৪০)। তিনি ওই গ্রামে বাসিন্দা ইরাক প্রবাসী জলফু মিয়ার স্ত্রী। জানা গেছে, শিল্পী বেগমের ছেলে ওয়াসিম প্রবাসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এজন্য তার মা বাড়িতে বৈদ্যুতিক ইস্ত্রি দিয়ে ছেলের কাপড় ইস্ত্রি করছিলেন। এসময় বিদ্যুৎস্পৃষ্টে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাকে চিকিৎসার জন্য আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


This site is protected by wp-copyrightpro.com