Main Menu

ভারতে কারাভোগ শেষে আখাউড়া দিয়ে দেশে ফিরলেন ১৪ বাংলাদেশি

[Web-Dorado_Zoom]

বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অপরাধে কারাভোগ শেষে দেশে ফিরেছেন ১৪ জন বাংলাদেশি নাগরিক।

বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে দেশে ফেলেন তারা।

দেশে ফেরত আসা বাংলাদেশিরা হলেন- মো. ইসমাইল, হারুন মজুমদার, পাপিয়া আক্তার, লিজা খানম, লিজা খাতুন, আশা মণি, মফিজুল ইসলাম, তাহিয়াতুন নেসা, আখি ইসলাম, সঞ্জয় সরকার, স্বপন সরকার, যিশু কান্তি দাস, বিপুল দাস এবং সুশেন দাস। এরা ফেনী, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, নড়াইল, চাঁদপুর, খুলনা, নেত্রকোনা ও সুনামগঞ্জ জেলার বাসিন্দা।

তাদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় সহায়তা করেছে ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের মাইগ্রেশন বিভাগ। আখাউড়া স্থলবন্দরের শূন্যরেখায় বাংলাদেশিদের স্বজনদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

ব্র্যাক মাইগ্রেশন বিভাগের ডেপুটি ম্যানেজার শায়লা শারমিন জানান, ফেরত আসা ব্যক্তিদের জরুরি খাদ্য সহায়তা ও আর্থিক প্রণোদনা দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে তাদের পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের কনস্যুলার অ্যাসিস্ট্যান্ট ওমর শরীফ জানান, কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে প্রবেশ করায় এসব বাংলাদেশিকে আটক করা হয়েছিল। আদালতের নির্দেশে কারাভোগ শেষে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে। বর্তমানে আগরতলায় ক্ষণস্থায়ী কারাগারে আরও ৩৩ জন বাংলাদেশি আটক রয়েছেন, যাদের পুশব্যাকের প্রক্রিয়া চলছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares