Main Menu

June, 2025

 

ব্রাহ্মণবাড়িয়া সদরে চুলার ধোঁয়া ঘরে যাওয়া নিয়ে বাকবিতণ্ডা, ছোট ভাইকে পিটিয়ে হত্যা

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় চুলার ধোঁয়া নিয়ে বাগ্‌বিতণ্ডার জেরে ভাই-ভাবি-ভাতিজার হামলায় আহত হয়ে মনির হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল রোববার দুপুরে উপজেলার সুলতানপুর ইউনিয়নের উড়শিউড়ার নন্দ দিঘিরপাড় গ্রামে হামলার ঘটনা ঘটে। পরে সন্ধ্যা সাতটার দিকে জেলা শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত মনির হোসেন উড়শিউড়ার নন্দ দিঘিরপাড় গ্রামের মৃত খুরশিদ মিয়ার ছেলে। মনির পেশার দিনমজুর ছিলেন। পাঁচ ভাইয়ের মধ্যে তিনি চতুর্থ ছিলেন। তাঁর স্ত্রী এবং সাত ও দেড় বছর বয়সী দুটি ছেলে আছে। নিহতের পরিবার ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল দুপুরেRead More


বিজয়নগরে প্রবাসীদের সংবর্ধনা প্রদান 

বিজয়নগর  সংবাদদাতা: বিজয়নগরে প্রবাসীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।আজ রবিবার সকালে সাতবর্গ বাজারে  বুধন্তি ইউনিয়ন প্রবাসী সামাজিক  সংগঠনের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলাম মুছনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজী নিয়াজ উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন মাওলানা আইয়ুব খান, আনুয়ার হোসেন,হারুন সরকার, বিএনপির সিনিয়র সহসভাপতি নাজমুল হক,বিএনপি নেতা মোহাম্মদ আলী, জেলা তরুণ দলের সভাপতি আজিজুর রহমান হেলাল, যুবদলের সভাপতি কামাল মিয়া, তৌহিদ মাষ্টার, মিজানুর রহমান প্রমুখ।


আখাউড়ায় ২০ ভরি স্বর্ণালংকারসহ যুবক আটক

আখাউড়ায় চোরাইকৃত ২০ ভরি স্বর্ণালংকারসহ মেহেদী হাসান (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে পৌর শহরের সড়ক বাজার থেকে তাকে আটক করা হয়। মেহেদী হাসান জেলার কসবা উপজেলার গোপীনথাপর এলাকার হিরণ মিয়ার ছেলে। স্বর্ণালংকারগুলো গত ১৩ জুন রাতে পৌরশহরের দূর্গাপুরের টিপু মিয়ার বাড়ি থেকে চুরি হয়। আখাউড়া থানার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, টিপুর মিয়ার স্ত্রী শান্তা আক্তার ১৪ জুন সকালে আখাউড়া থানায় তার বাড়িতে চুরির বিষয়ে অভিযোগ দেয়। এরই প্রেক্ষিতে আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো. ছমিউদ্দিন গোপন তথ্য পায় যে, এক ছেলে সড়কRead More


বিজয়নগরে ট্রাক ও মাইক্রোবাসের  সংঘর্ষে চালক  নিহত 

বিজয়নগর সংবাদদাতা :  ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাইক্রোবাস ও  ট্রাকের সংঘর্ষে অজ্ঞাত এক চালক নিহত হয়েছে।নিহতের পরিচয় পাওয়া যায়নি। আজ রবিবার সকালে  উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বুধন্তি ইউনিয়নের শশুই ডাক্তার বাড়ির সামনে  এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাজিব আহমেদ জানান, আজ রবিবার  দুপুর  ১২ টার দিকে উপজেলার শশুই এলাকায় সিলেট গামী মাইক্রোবাসের  সাথে বিপরীত দিকের ট্রাকের  মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের   সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়ে ড্রাইভার ঘটনাস্থলে  নিহত হয় ।লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করার প্রস্তুতি চলছে এবং ঘাতক ট্রাকটি আটক করা হয়েRead More


আশুগঞ্জে রেল সেতুতে ধাক্কা লেগে নদীতে তলিয়ে গেছে বাল্কহেড

আশুগঞ্জে মেঘনা নদীতে পণ্য বোঝাই করা একটি বাল্কহেড রেল সেতুতে ধাক্কা লেগে তলিয়ে গেছে। শনিবার (১৪ জুন) ভোরে আশুগঞ্জ-ভৈরব দ্বিতীয় রেল সেতুর দুই নং পিলারের সঙ্গে এমভি রিফাত ইসলাম নামের ওই বাল্কহেডটির সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বাল্কহেডটির মাঝখান দিয়ে ভেঙ্গে নদীতে তলিয়ে যায়। তবে বাল্কহেডে থাকা লোকজন নিরাপদ স্থানে চলে যাওয়ায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। ভৈরব নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুজ্জামান স্থানীয়দের বরাত দিয়ে জানান, ভোরে মেঘনা নদী দিয়ে সিলেট থেকে ছেড়ে আসা সিলেকশন পাথরবাহী একটি বাল্কহেড ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে আশুগঞ্জ- ভৈরব রেলসেতুর পিলারের সঙ্গে বাল্কহেডটির ধাক্কাRead More


সরাইল গ্রামবাসীর উদ্যোগে  মাদক ও চুরি- ডাকাতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ সভা

মোহাম্মদ মাসুদ, সরাইল: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চাকসার গ্রামে  চুরি, ডাকাতি ও মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৪ জুন) বিকেলে কালিকচ্ছ ইউনিয়নের চাকসার-মূলবর্গ মাদ্রাসা মাঠে এ সভার আয়োজন করেন গ্রামবাসী। সভায় সভাপতিত্ব করেন কালিকচ্ছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছায়েদ হোসেন। ধরন্তী গ্রামের বাসিন্দা আব্দুর রহমান পাশার সঞ্চালনায় বক্তব্য দেন প্রফেসর মো. অহিদ মিয়া, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানিক, শালিসকারক মো. জজ মিয়া, আতিকুর রহমান (হেলো মিয়া), মো. আবুল কাসেম, মো. আকরামুজ্জামান ভূঁইয়া (মোহন), আব্দুল আওয়াল, আব্দুর রশিদসহ আরও অনেকে। বক্তারা বলেন, গ্রামে মাদক, চুরি-ডাকাতিRead More


অসুস্থ ক্যাটাগরিতে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সহায়তা পেলেন নবীনগরের প্রবীণ সাংবাদিক শ্যামাপ্রসাদ চক্রবর্তী

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ২০২৪-২৫ অর্থবছরের (চতুর্থ পর্যায়) আর্থিক সহায়তার অংশ হিসেবে ‘অসুস্থ’ ক্যাটাগরিতে অনুদান পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার প্রবীণ সাংবাদিক ও নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি শ্যামাপ্রসাদ চক্রবর্তী। গত ১০ জুন ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার বিকেল ৩টায় ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউজে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার অসুস্থ ও অসচ্ছল সাংবাদিকদের মাঝে এই সহায়তার চেক বিতরণ করা হয়। শ্যামাপ্রসাদ চক্রবর্তী গত ১০ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পিত্তথলির জটিল অপারেশনের মাধ্যমে চিকিৎসা গ্রহণ করেন। অপারেশনের পর দীর্ঘ চিকিৎসা ব্যয় এবং শারীরিক দুর্বলতা তাঁকে সংকটাপন্ন অবস্থায়Read More


আবাসিক হোটেলে অসামাজিক কাজ, তরুণ-তরুণীসহ আটক ৭

আখাউড়ায় এক আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে অভিযান চালিয়ে সাতজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন। শুক্রবার (১৩ জুন) রাত সাড়ে তিনটায় পৌর শহরের সড়ক বাজার এলাকায় অবস্থিত ইমন আবাসিক হোটেলে এ অভিযান পরিচালনা করা হয়। হোটেলের দোতলার একটি কক্ষ থেকে আটককৃতরা হলেন: মো. জাকির হোসেন (২০), মো. তামিম (১৯), বৃষ্টি বেগম (২২), স্মৃতি বেগম (২০), রবি উল্লাহ (১৮), মো. রিফাত (১৮) এবং মো. শরীয়ত উল্লাহ (১৮)। আখাউড়া থানার পুলিশ সূত্রে জানা গেছে, গোপনRead More


♦ দুই জেলার চোরদের রয়েছে শক্ত যোগাযোগ ♦ সিলেট থেকে চোরাই বাইক বিক্রি হয় ব্রাহ্মণবাড়িয়ায়

বাইক চুরি :: সিলেট-ব্রাহ্মণবাড়িয়া নেটওয়ার্ক

সিলেট থেকে মোটরসাইকেল চুরি করে নিয়ে যাওয়া হয় ব্রাহ্মণবাড়িয়ায়। বাসাবাড়ি কিংবা অজ্ঞাত স্থানে কয়েকদিন চোরাই বাইক লুকিয়ে রাখা হয়। এরপর খোঁজা হয় ক্রেতা। নিজস্ব সিন্ডিকেটের মাধ্যমে ক্রেতা জোগার করে বিক্রি করা হয় চোরাই মোটরসাইকেল। মোটরসাইকেল চুরি ও বিক্রিতে সিলেট ও ব্রাহ্মণবাড়িয়ার চোরদের শক্ত নেটওয়ার্ক গড়ে উঠেছে। সম্প্রতি ওই সিন্ডিকেট সিলেট থেকে ১০-১৫টি বাইক চুরি করেছে। এমন একটি নেটওয়ার্কের সন্ধান পেয়েছে সিলেট মহানগর পুলিশ। তিনটি চোরাই মোটরসাইকেলসহ চোরচক্রের ছয় সদস্যকে আটক করেছে পুলিশ। জানা গেছে, ওই নেটওয়ার্কের সিলেটের সদস্যরা প্রথমে টার্গেট করে দামি মোটরসাইকেল। এরপর পিছু নেয় মালিকের। পরে তথ্য দেওয়াRead More


বিজয়নগরে টর্চ লাইট জ্বালিয়ে মধ্যরাত পর্যন্ত সংঘর্ষ, আহত ২০

বিজয়নগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ জুন) রাতে উপজেলার বুধন্তী ইউনিয়নের বুধন্তী গ্রামে দফায় দফায় এ সংঘর্ষ হয়। সংঘর্ষ চলে রাত ৯টা থেকে ১টা পর্যন্ত। পুলিশ জানায়, বুধন্তী গ্রামের বিএনপি নেতা চমক মিয়া ও ইউনিয়ন যুবদলের বহিষ্কৃত সাধারণ সম্পাদক মিজানুর রহমানের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। এর জেরে বৃহস্পতিবার রাতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। টর্চলাইট জ্বালিয়ে গ্রামের সড়কে উভয়পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে প্রায় ২০ জন আহত হন। আহতরা মাধবপুর ও বিজয়নগর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ সময় কয়েকটি বাড়িঘরRead More


This site is protected by wp-copyrightpro.com