June, 2025
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের টিকিটসহ কালোবাজারি এনাম গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় আন্তনগর ট্রেনের ১৩টি টিকিটসহ খায়রুল এনাম (৩৭) নামের এক কালোবাজারিকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। রবিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি নবীনগর উপজেলার নারুই গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। রেলওয়ে পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্লাটফরমে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে ৩৩টি আসনের টিকিসহ খায়রুলকে গ্রেপ্তার করা হয়। আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খায়রুলের বিরুদ্ধে আখাউড়া রেলওয়ে থানায় মামলা দায়ের করে সোমবার আদালতের মাধ্যমেRead More
ধান ও চালের অবৈধ মজুদ ঠেকাতে আশুগঞ্জে খাদ্য অধিদপ্তরের অভিযান
ধান ও চালের অবৈধ অতিরিক্ত মজুদ ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অভিযান চালিয়েছে প্রশাসন। আজ রোববার সকালে উপজেলার বিভিন্ন চাতালকল ও অটো রাইস মিলে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি কাজী তাহমিনা শারমীন। অভিযানে লাইসেন্স না থাকায় উপজেলা শহরের সোনারামপুরের ফাতেমা অটো রাইস মিলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে বিভিন্ন চাতালকল ও অটো রাইস মিলে সন্তোষজনক মজুদ পেয়েছেন বলে জানান নির্বাহী ম্যাজিস্টেট ও খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা। অভিযানে অন্যান্যের মধ্যে উপজেলা খাদ্য কর্মকর্তা মো. আব্দুর রউফ, খাদ্য পরিদর্শক উম্মে মানসুরা ও আশুগঞ্জ খাদ্য গুদামের ওসি এলএসডিRead More
রেলওয়ের পুকুর দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ: কব্জি বিচ্ছিন্নসহ আহত ৬
বিজয়নগরে রেলওয়ের জায়গার একটি পুকুরের দখল নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইদ্রিস মিয়া নামে একজনের হাতের কবজি বিচ্ছিন্নসহ ৫/৬ জন আহত হয়েছেন। রোববার (২২ জুন) দুপুরে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের মুকুন্দপুর এলাকার চাঁনপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত ইদ্রিস মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ছাড়া আহত অন্যদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, চানপুর গ্রামে রেলওয়ের একটি পুকুরের দখল নিয়ে দীর্ঘদিন ধরে ওই গ্রামের ইছাম উদ্দিনের সঙ্গে একই গ্রামের ইদ্রিস মিয়ার বিরোধ চলে আসছে। উভয়পক্ষের দাবি তারা পুকুরের লিজ নিয়েRead More
পরিচয় মিলেছে বিলের অজ্ঞাত লাশের, সিএনজি ছিনতাইয়ের জন্যই খুন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গত শুক্রবার পত্তন ইউনিয়নের টানমনিপুর এলাকার রাস্তার পাশে বিল থেকে উদ্ধার হওয়া মরদেহ পরিচয় শনাক্ত ও হত্যারকাণ্ডের রহস্য উদঘাটিত হয়েছে। হত্যাকাণ্ডের জড়িত থাকায় ৫ জনের মধ্যে তিনজনকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- দগরিসার গ্রামের সামসুল ইসলামের ছেলে তৌহিদুল ইসলাম (৩১), আলমগীর মিয়ার ছেলে সামির খান (২৫), শুক্কুর আলীর ছেলে সিয়াম (১৬)। জানা যায়, মরদেহ উদ্ধারের পর বিভিন্ন ভাবে পরিচয় শনাক্তের চেষ্টা চালায় পুলিশ। পরে বিভিন্ন সূত্র এবং তথ্য প্রযুক্তির সহায়তায় উদ্ধার হওয়ার মরদেহের মুজিবুর রহমান (৩৫) এর পরিচয় শনাক্ত করা হয়। উদ্ধারRead More
নবীকে নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে নাসিরনগরর বিক্ষোভ ও মানববন্ধন
মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর শানে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে ইমাদ উদ্দিন শুভ ও তার পিতা সালাহ উদ্দিন মুকুলের গ্রেফতার ও ফাঁসির দাবিতে নাসিরনগর উপজেলায় ব্যাপক বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ জুন) বাদ জুম্মা জামিয়া মতিনিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণ থেকে বের হওয়া বিশাল বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাসিরনগর কলেজ মোড়ে শহীদ ইমরান চত্বরে গিয়ে শেষ হয়। পরে এক সমাবেশে বক্তারা নবী (সা.) এর অবমাননাকারীদের কঠোর শাস্তির দাবি জানান। সমাবেশে উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সহ-সভাপতি ও জামিয়া মতিনিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা মোস্তাকRead More
সরাইলে নিখোঁজের এক দিন পর কচুক্ষেত থেকে শিশুর লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিখোঁজের এক দিন পর কচুক্ষেত থেকে মো. রাহিম নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২০ জুন) সকালে উপজেলার সৈয়দটুলা পশ্চিমপাড়া এলাকার জাফর খালেরপাড় থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। নিহত মো. রাহিম (১০) সৈয়দটুলা পশ্চিমপাড়া এলাকার আসাদ আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৯ জুন) বিকেল থেকে শিশু রাহিম সৈয়দটুলা পশ্চিমপাড়ার বাড়ি থেকে নিখোঁজ হন। এরপর থেকে স্বজনেরা বিভিন্ন স্থানে শিশুটিকে খুঁজতে থাকেন। পরে শুক্রবার (২০ জুন) সকাল ১০টার দিকে স্থানীয়রা বাড়ির কাছে সৈয়দটুলা পশ্চিমপাড়া এলাকার জাফর খালেরপাড়ের কচুক্ষেতে শিশুটির মরদেহ দেখতে পান। পরে তারাRead More
সরাইলে মাদক ব্যবসায়ী সোহেল হিজরার বাড়ি পুড়িয়ে দিয়েছে জনতা
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সোহেল হিজরা নামে তৃতীয় লিঙ্গের এক মাদক ব্যবসায়ীর বাড়ি পুড়িয়ে দিয়েছে জনতা। শুক্রবার জুমার নামাজের পর এলাকাবাসী কালিকচ্ছ ইউনিয়নের ধর্মতীর্থ গ্রামের ওই বাড়ি পুড়িয়ে দেয়। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান জানান, ধর্মতীর্থ গ্রামে সড়ক ও জনপদের জায়গা দখল করে সোহেল নামে এক হিজরা বসবাস করছিল। তার বিরুদ্ধে সরাইল থানায় মাদক মামলা রয়েছে। সে অন্য হিজড়াদের নিয়ে সেখানে মাদক ও অনৈতিক কার্যক্রম করছিল। প্রশাসনের পক্ষ থেকে তাকে একাধিকবার সতর্ক করা হয়েছিল। কিন্তু সে ব্যবসা বন্ধ করেনি। আজ জুমার নামাজের পর মুসল্লিরা একতাবদ্ধ হয়ে তার বাড়ি পুড়িয়ে দিয়েছে।Read More
বিজয়নগরে বিলের পাশ থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের একটি বিলের পাশ থেকে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২০ জুন) সকাল ১০টার দিকে উপজেলার সিমনা-ব্রাহ্মণবাড়িয়া সড়কের পত্তন ইউনিয়নের টান মনিপুর এলাকার বিলের পাশ থেকে মরদেহটি উদ্ধার হয়। নিহতের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। তাদের ধারণা, নিহতের বয়স ৩৫-৪০ বছর হতে পারে। বিজয়নগর থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, শুক্রবার সকালে সিমনা-ব্রাহ্মণবাড়িয়া সড়কের টান মনিপুর এলাকার বিলের পাশে কচুরিপানার মধ্যে এক যুবকের লাশ দেখতে পান স্থানীয়রা। পুলিশ গিয়ে ওই যুবকের গলাকাটা লাশ উদ্ধার করে। তার আনুমানিক বয়স ৩৫ থেকে ৪০ বছর। তিনি আরো জানান, প্রাথমিকভাবে এটিকেRead More
দেরিতে আসায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ১০০ কর্মকর্তা-কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ ১০০ জনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন পৌর প্রশাসক। বিলম্বে উপস্থিত হওয়ায় তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে বলা হয়েছে। পৌরসভা সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় নির্বাহী প্রকৌশলী, পৌর নির্বাহী কর্মকর্তাসহ কর্মকর্তা আটজন ও কর্মচারী ৭০জন কর্মরত রয়েছে। এছাড়া বিভিন্ন পদে চুক্তিভিত্তিক আরও কয়েকজন কর্মরত রয়েছেন। সব মিলিয়ে ১০০ জনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক জেলার কয়েকজন বাসিন্দা বলেন, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা দেরিতে আসেন। বিষয়টি বিভিন্ন মাধ্যমে পৌর প্রশাসককে জানানো হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া পৌর প্রশাসক ও জেলা প্রশাসনRead More
ব্রাহ্মণবাড়িয়ায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দার গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দার এমদাদুল হক (৪০)–কে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার বিকেল ৪টার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-৯ সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম। এর আগে বুধবার (১৮ জুন) রাত সোয়া ১০টার দিকে সদর উপজেলার গোকর্ণঘাট আমিনপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতার এমদাদুল হক জেলার বিজয়নগর উপজেলার চাঁনপুর গ্রামের আবু জাহেরের ছেলে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল বুধবার রাতে অভিযান চালিয়ে এমদাদুল হককে গ্রেফতার করে। তিনি আন্তঃজেলা ডাকাত দলের অন্যতম নেতা। তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার ওRead More



















